Harishchandrapur | ক্ষমতায় নেই তবুও সরকারি প্রকল্পের শিলান্যাস! হরিশ্চন্দ্রপুরে প্রাক্তন বিধায়ক তাজমূল হোসেনকে নিয়ে তৃণমূল-বিজেপির তরজা

হরিশ্চন্দ্রপুর: রাজ্যের ক্ষমতা পরিবর্তন হলেও তৃণমূল কংগ্রেসের একাংশের পুরনো স্বভাব বদলায়নি—এমনই অভিযোগ তুলে ফের শোরগোল শুরু হয়েছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) বিধানসভায়। নিজের প্রাক্তন বিধায়ক কোটার টাকায় তৈরি হতে চলা সরকারি প্রকল্পের শিলান্যাসকে কেন্দ্র করে চরম রাজনৈতিক সংঘাতে জড়িয়েছেন দুই হেভিওয়েট নেতা। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন ‘মমতাপন্থী তৃণমূল’ বনাম ‘গণতান্ত্রিক তৃণমূল’ (ঋতব্রত তৃণমূল) […]

আরও পড়ুন

Malda | আলোর মালায় সেজে উঠবে গৌড়! পর্যটক আকর্ষণে এসি বাসের ভাবনা 

হরষিত সিংহ, মালদা: পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে চলতি মরশুমেই আলোকসজ্জায় সেজে উঠবে গৌড় (Gour)। আমবাগান দিয়ে ঘেরা প্রাচীন গৌড়ের ভাস্কর্য-সৌধগুলি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে চারদিকে। এবার এই সমস্ত সৌধকে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে আধুনিক আলো দিয়ে সাজানোর পরিকল্পনা নিয়েছে মালদা (Malda) জেলা প্রশাসন। আগামী কালীপুজোর (Kali Puja) মধ্যে এই কাজ সম্পন্ন […]

আরও পড়ুন

Malda | জলমগ্ন ভূতনির অন্ধকারে স্পিডবোটে জন্ম নিল নতুন প্রাণ, নাম রাখা হল ‘প্লাবন’

আজাদ, মানিকচক: তার নাম প্লাবন। জন্মের আগেই যেন নামটি নিজের হাতে লিখে ফেলেছিল সময়। চারদিকে তখন প্লাবনের জল। ঘরবাড়ি ডুবে গিয়েছে, রাস্তা হারিয়েছে। সেই জলের মাঝেই বাড়ির ছাদে মাচা করে আশ্রয় নিয়েছিলেন জুলেখা। গভীর রাতে উঠল প্রসববেদনা। আর তারপর কালো জল চিরে ছুটল সিভিল ডিফেন্সের স্পিডবোট— একটি নতুন প্রাণের দিকে। গত দু’সপ্তাহ ধরে বন্যার জলে […]

আরও পড়ুন

Malda | ত্রাণে আঁধার ভূতনিতে, বানভাসি দ্বীপে খাবার কাড়াকাড়ি! জেনারেটর তুলে নেওয়ার অভিযোগে ক্ষোভ

অরিন্দম বাগ ও কল্লোল মজুমদার, ভূতনি: বৃহস্পতিবার সারা দেশজুড়ে ‘আশির্বাদ কা দিয়া’ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মালদার (Malda) প্লাবিত এলাকায় ত্রাণ শিবিরে গিয়ে গিয়ে প্রদীপ দিয়েও এসেছেন বিজেপির নেতারা। কিন্তু বানভাসি ভূতনিবাসীর জীবনে না আছে আলো, না আছে কোনওরকম আশীর্বাদের ছোঁয়া। আলো নেই একেবারে আক্ষরিক অর্থেই। গঙ্গার (Ganges) জল ঢোকার […]

আরও পড়ুন

Malda | রাতের ভূতনি যেন এক অচেনা ভূতপুরী! জলবন্দি মানুষের রাত কাটে চরম আতঙ্কে

অরিন্দম বাগ ও কল্লোল মজুমদার, ভূতনি: সন্ধে ৬টা। মালদার (Malda) ভূতনি (Bhutni) সেতু সংলগ্ন ঘাট থেকে যাত্রীবাহী শেষ সরকারি নৌকাটিও ছেড়ে গেল। সরকারিভাবে শেষ নৌকার সময় অবশ্য বিকেল ৫টা। তবে কিছু লোক থেকে যায় প্রতিদিনই। প্রতিদিনই দেরি হয়। ততক্ষণে সূর্য অস্ত গিয়েছে। আকাশে শুধু সামান্য আলোর রেশ। জলের মধ্যে আরও একটু এগোতেই ঝুপ করে অন্ধকার […]

আরও পড়ুন

Malda | বাঁধবন্দি খেলা, পালটে যাওয়া নদীর কোপে কীভাবে অস্তিত্ব হারাচ্ছে ভূতনি?

একদিন যে নদীখাত শুকিয়ে গিয়েছিল, ফিরেছে তার জল। বদলেছে গঙ্গার স্রোতও। তিন নদী আর এক মরা নদীপথের টানে ক্রমশ সরে যাচ্ছে ভূতনির মাটি। নদী কি এবার মুছে দেবে আস্ত একটি জনপদ? আজ দ্বিতীয় পর্ব। শুভঙ্কর চক্রবর্তী নদীকে ঠেকাতে মানুষ বাঁধ বানায়। কিন্তু নদী যদি সেই বাঁধের ক্ষমতা বুঝে নিজের চরিত্র বদলে নেয় তাহলে তা হয়ে […]

আরও পড়ুন

Malda | মরা কোশীর মরণছোবল, অস্তিত্ব সংকটে মানিকচকের ভূতনি! 

একদিন যে নদীখাত শুকিয়ে গিয়েছিল, ফিরেছে তার জল। বদলেছে গঙ্গার স্রোতও। তিন নদী আর এক মরা নদীপথের টানে ক্রমশ সরে যাচ্ছে ভূতনির মাটি। নদী কি এবার মুছে দেবে আস্ত একটি জনপদ? আজ প্রথম পর্ব।  শুভঙ্কর চক্রবর্তী মালদার (Malda) মানিকচকের (Manikchak) ভূতনিকে (Bhutni) দূর থেকে দেখলে মনে হতে পারে, এ যেন নদীর মাঝখানে আটকে থাকা একটি […]

আরও পড়ুন

Malda | গঙ্গার ভাঙন ও প্লাবনে বৈষ্ণবনগরে একের পর এক স্কুল বন্ধ, পঠনপাঠন সচল রাখতে ভরসা অনলাইন

আনওয়ারুল হক, বৈষ্ণবনগর: গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় ও নদীভাঙনের জেরে মালদার (Malda) বৈষ্ণবনগরের (Baishnabnagar) চর এলাকায় বুধবার থেকে একাধিক স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পঠনপাঠন বন্ধ হয়ে গেল। জলমগ্ন রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ এবং ভিটেমাটি হারিয়ে বহু পরিবারের আশ্রয় নেওয়ার জেরে পারদেওনাপুর ও পারলালপুর অঞ্চলের কয়েকটি স্কুলে স্বাভাবিক পঠনপাঠন চালানো সম্ভব হচ্ছে না। তবে জেলা প্রশাসনের উদ্যোগে অবশ্য […]

আরও পড়ুন

Jalalpur Panchayat | আদালতের নির্দেশে ফের জালালপুরের প্রধানের চেয়ারে কংগ্রেসের তফিজুল, শুরু নতুন রাজনৈতিক তর্জা

সামসী: দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে ৪৯ দিন পর ফের চাঁচল-২ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের (Jalalpur Panchayat) প্রধানের চেয়ারে বসলেন কংগ্রেসের (Congress) তফিজুল হক। তলবি সভায় তাঁকে অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Courtroom) দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। আদালতের নির্দেশের পর বৃহস্পতিবার পুনরায় প্রধানের দায়িত্ব বুঝে নিলেন তিনি। এই পটপরিবর্তনকে কেন্দ্র করে সামসী সহ […]

আরও পড়ুন

Malda | পুজোর প্লেটে নিবিড় পরিকল্পনা, খাদ্য দপ্তরের অভিযানের ছায়ায় মালদার তরুণদের উৎসবের খাবারে বদল?

পুজো মানেই বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়া, ঠাকুর দেখা, আড্ডা আর শেষে পছন্দের রেস্তোরাঁয় জমিয়ে খাওয়া। মালদার তরুণদের অনেকের কাছে পুজোর এই অভ্যাসটা প্রায় নিয়মের মতো। কিন্তু খাদ্য দপ্তরের লাগাতার অভিযানের পর এবার সেই অভ্যাসে যেন একটু থমকে যাওয়ার পালা। অরিন্দম বাগ, মালদা: পুজো (Durga Puja) আসছে। শহরের রাস্তায় ধীরে ধীরে উৎসবের গন্ধ। হাতে আর মাত্র […]

আরও পড়ুন

Kharba panchayat | সামসীতে উলটপুরাণ! অনাস্থায় ক্ষমতাচ্যুত তৃণমূল, খরবা গ্রাম পঞ্চায়েত দখল করল কংগ্রেস

সামসী: চাঁচল (Chanchal)-১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতে (Kharba panchayat) নতুন বোর্ড গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার উৎসবের আমেজ দেখা গেল গোটা এলাকায়। তৃণমূল (TMC) পরিচালিত আগের বোর্ড অনাস্থা প্রস্তাবে অপসারিত হওয়ার পর, এদিন আস্থা ভোটে বড় জয় পেয়ে পঞ্চায়েতের দখল নিল কংগ্রেস (Congress)। বিজয় উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত […]

আরও পড়ুন

Kalyan Banerjee | চাঁচলে কল্যাণের সভা: নিশানায় দলত্যাগী সাংসদ-বিধায়করা, চাঁচলের বিধায়ককে ‘৪২০’ বলে কটাক্ষ!

সামসী: মালদার চাঁচলে এসে সাংগঠনিক সভা করলেন শ্রীরামপুরের তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। রবিবার দুপুরে চাঁচল শহরের একটি অতিথি আবাসে আয়োজিত সভায় যোগ দিয়ে তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যাওয়া ২০ জন সাংসদ এবং ঋতব্রতপন্থী বিধায়কদের তীব্র আক্রমণ করেন তিনি। দলত্যাগীদের ‘গদ্দার’ আখ্যা দিয়ে কল্যাণের কটাক্ষ, ইতিহাসের পাতায় মীরজাফরের পর তাঁদের নামও কলঙ্কিত হয়ে থাকবে। […]

আরও পড়ুন

Harishchandrapur | কুড়ুল দিয়ে গলা কেটে বৌদিকে খুন, হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার দেওর

হরিশ্চন্দ্রপুর: মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) অবৈধ সম্পর্কের জেরে এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল তাঁর দেওরের বিরুদ্ধে। শনিবার রাতে হরিশ্চন্দ্রপুরের রামনগর বাইসা এলাকায় এই বর্বরোচিত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত দেওরকে গ্রেপ্তার করেছে। নিহত মহিলার নাম অমৃতা ওরাও (২৭) এবং ধৃতের নাম পাঁচু ওরাও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার […]

আরও পড়ুন

Manikchak | ভাঙনের কবলে ১৬ কোটির রিংবাঁধ, জল আটকাতে নতুন উদ্যোগ

আজাদ, মানিকচক: এবার ভাঙনের কবলে ১৬ কোটির রিংবাঁধ। গঙ্গানদীর মূল বাঁধভাঙনে তলিয়ে যাওয়ার পর গত বছর এই নতুন রিংবাঁধটি ভূতনির কেশরপুরে নির্মাণ করা হয়। বুধবার ভাঙনের কবলে পড়ল নতুন সেই রিংবাঁধটিও। এদিকে, এই রিংবাঁধেই গত এক বছর ধরে আস্তানা গেড়েছিল প্রায় তিনশোরও বেশি ভাঙনে ভিটেমাটি হারা পরিবার। এই অবস্থায় গঙ্গার জল রুখতে যুদ্ধকালীন তৎপরতায় আরেকটি […]

আরও পড়ুন

Malda | পুজোর পরেই মালদায় বিমান পরিষেবা চালুর তোড়জোড়, সীমানা পাঁচিল বানাতে খরচ প্রায় ৯০ লক্ষ

কল্লোল মজুমদার, মালদা: নতুন জমিতে নয়, পুরোনো বিমানবন্দর দিয়েই মালদায় (Malda) বিমান পরিষেবা চালুর প্রস্তুতি এবার আরও জোরদার হল। আপাতত ১৯ আসনের বিমান চালানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে ৭২ আসনের বিমান চালানোরও পরিকল্পনা রয়েছে বলে বুধবার জানালেন রাজ্য বিধানসভার বিজেপির মুখ্য সচেতক এবং ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি। মালদা বিমানবন্দরের (Malda Airport) নিরাপত্তা পরিকাঠামো গড়ে তুলতে প্রক্রিয়া […]

আরও পড়ুন

Malda | রাতের অন্ধকারে আবাস যোজনার জিও ট্যাগিংয়ে টাকার খেলা! হরিশ্চন্দ্রপুরে কাঠগড়ায় তৃণমূল-সিপিএম

হরিশ্চন্দ্রপুর: মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)-২ ব্লকে ‘আবাস যোজনা’ প্রকল্পের জিও ট্যাগিংয়ের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এল। রাতের অন্ধকারকে ঢাল বানিয়ে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে টাকার বিনিময়ে কাঁচা বাড়ি বা গোয়ালঘরের সামনে ছবি তুলে অযোগ্যদের নাম নথিভুক্ত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল (TMC) ও সিপিএম (CPM)—উভয় শিবিরের কিছু নেতার নাম জড়ানোয় রাজ্যজুড়ে […]

আরও পড়ুন

Malda | বইখাতা বাদ দিয়ে এবার স্কুলবাড়িই নেবে পাঠ! মালদার স্কুলে আসছে যে যুগান্তকারী বদল

অরিন্দম বাগ, মালদা: বেলা ১১টা। প্রার্থনা সংগীতের পর সময় মতো ক্লাসরুমে ঢুকলেন শিক্ষক। প্রথমে রোলকল। তারপর বই খুলে শুরু হল পড়াশোনা। যখন শিক্ষক কোনও বিষয় বোঝাচ্ছেন, কোনও পড়ুয়া হয়তো আনমনে তাকিয়ে রয়েছে জানলা দিয়ে বাইরে। কেউ আবার বইয়ের পাতায় চোখ রাখলেও তার মন টানছে খেলার মাঠ। অর্থাৎ, শিক্ষকের পরিশ্রম সত্ত্বেও পড়াশোনা তাদের হচ্ছে না। স্কুলের […]

আরও পড়ুন

Gazole | অন্নপূর্ণা যোজনার টাকা নয়ছয়ের অভিযোগ! গাজোল বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ ও তুমুল হাঙ্গামা

গাজোল: মালদার (Malda) গাজোল (Gazole) ব্লকে সরকারি প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে সোমবার তীব্র উত্তেজনা ছড়াল বিডিও অফিস চত্বরে। ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পে সার্টিফিকেট দেওয়ার পরও মাসের পর মাস টাকা না মেলায় মহিলারা সরাসরি প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। কোথাও জালিয়াতি করে অন্য আইডি খুলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তো আবার কোথাও দীর্ঘদিন ধরে অনুদান না […]

আরও পড়ুন

Malda | ঠিকানা কেয়ার অফ ফুটপাথ: কলকাতা থেকে মালদা, অসহায়তার একই ছবি

ফুটপাথে জীবন কাটানো মানুষের অসহায়তার গল্পগুলো যেন এক সুতোতেই বাঁধা। কলকাতার রাশিদার মতো সংবাদের শিরোনামে না এলেও মালদার অনীতারাও ফুটপাথবাসী। মাধবনগরে ফুটপাথই তাঁদের কয়েক দশকের ঠিকানা।  হরষিত সিংহ, মালদা: কলকাতার পার্ক স্ট্রিটের বাসিন্দা রাশিদাকে চেনেন? অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে রইলেন অনীতা। অনীতা হালদার। মালদা (Malda) শহরের সংশোধনাগারের পাশ দিয়ে চলে গিয়েছে মাধবনগর বড় রাস্তা। […]

আরও পড়ুন

Malda | চাঁচল ও ভালুকা রেঞ্জে দেদার বেআইনি করাত কল! লিখিত অভিযোগ দায়ের বৈধ মিল মালিকদের

সামসী: মালদা জেলার উত্তরাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ বন রেঞ্জ-ভালুকা ও চাঁচল। এই দুই রেঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো নিয়মের তোয়াক্কা না করে রমরমিয়ে চলছে একাধিক বেআইনি শ মিল (করাত কল) ও প্লাইউড মিল। সরকারি ছাড়পত্র ছাড়াই গজিয়ে ওঠা এসব অবৈধ কলের দাপটে চরম ক্ষতির মুখে পড়েছেন বৈধ ও নিবন্ধিত মিল মালিকেরা। পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ায় অবশেষে […]

আরও পড়ুন

Malda | দলীয় নির্দেশকে বুড়ো আঙুল! বিরোধীদের সমর্থনে বিজেপির একমাত্র সদস্যাই পীরগঞ্জের নতুন প্রধান

সামসী: দলীয় নির্দেশ পুরোপুরি অমান্য করে মালদার (Malda) রাজনীতিতে জন্ম নিল এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর সমীকরণ। গেরুয়া-সবুজ সমস্ত রাজনৈতিক ভেদাভেদ মুছে ফেলে পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে আসীন হলেন বিজেপির (BJP) একমাত্র পঞ্চায়েত সদস্যা আরতি কর্মকার। আর এই অপ্রত্যাশিত ঘটনার পেছনে রয়েছে তৃণমূলের (TMC) একাংশ সহ কংগ্রেস ও বাম শিবিরের সমর্থন। প্রধান নির্বাচনের ফলাফল প্রকাশ্যে […]

আরও পড়ুন

Kharba Gram Panchayat | ৮ বছর পর কংগ্রেসের দখলে খরবা গ্রাম পঞ্চায়েত, অনাস্থায় অপসারিত তৃণমূলের প্রধান ও উপপ্রধান

সামসী: একসময়ের কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত চাঁচল-১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত ৮ বছর পর ফের পুনর্দখল করল হাত শিবির (Kharba Gram Panchayat)। অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেন তৃণমূলের প্রধান রেহেনা পারভিন ও উপপ্রধান মলয় বসাক। মঙ্গলবার পঞ্চায়েত দপ্তরে অনুষ্ঠিত তলবি সভায় ১৬-০ ভোটে অনাস্থা প্রস্তাব পাশ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেস কর্মী-সমর্থকরা। ২৬ আসন বিশিষ্ট […]

আরও পড়ুন

Malda | চিকিৎসায় গাফিলতিতে নাবালিকা মৃত্যুর অভিযোগ, চাঁচল হাসপাতালে উত্তেজনা

সামসী: চিকিৎসায় গাফিলতি ও অপর্যাপ্ত চিকিৎসার অভিযোগে আট বছরের এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার (Malda) চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতাল (Chanchal Tremendous Speciality Hospital)। ঘটনাকে ঘিরে মঙ্গলবার হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃত নাবালিকার পরিবার-পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। মৃত নাবালিকার […]

আরও পড়ুন
Malda | প্রতিশ্রুতির পরও শুরু হয়নি কাজ! গঙ্গার গ্রাসে তলিয়ে যাওয়ার আতঙ্কে পঞ্চানন্দপুর

Malda | প্রতিশ্রুতির পরও শুরু হয়নি কাজ! গঙ্গার গ্রাসে তলিয়ে যাওয়ার আতঙ্কে পঞ্চানন্দপুর

সেনাউল হক, মোথাবাড়ি: একদিকে যখন সামান্য হলেও বাড়ছে গঙ্গার জল, অন্যদিকে ঠিক তখনই রাতের ঘুম উড়েছে মালদার (Malda) মোথাবাড়ির (Mothabari) পঞ্চানন্দপুরের বাসিন্দাদের। কারণ, এখনও পর্যন্ত ভাঙন প্রতিরোধে কোনও কাজকর্মই ওই এলাকায় শুরু হয়নি। ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। নয়দিন আগে পঞ্চানন্দপুর ফেরিঘাট এলাকায় ব্যাপক গঙ্গাভাঙন শুরু হয়। তারপর থেকেই রীতিমতো দুশ্চিন্তায় দিন গুনছেন এলাকার মানুষ। […]

আরও পড়ুন
Malda | সৌরবিদ্যুতে সাশ্রয়ের আলো, ১০০ জনের বাড়িতে বসে গিয়েছে প্ল্যান্ট

Malda | সৌরবিদ্যুতে সাশ্রয়ের আলো, ১০০ জনের বাড়িতে বসে গিয়েছে প্ল্যান্ট

হরষিত সিংহ, মালদা: বিদ্যুতের ক্রমবর্ধমান খরচ সামলাতে পকেটে ধাক্কা লাগছে। সেই খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব শক্তির ব্যবহারের প্রতি ক্রমশ আগ্রহ বাড়ছে মালদার মানুষের (Malda)। সেই কারণেই কেন্দ্রের প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনা ঘিরে জেলাজুড়ে উৎসাহ চোখে পড়ার মতো (PM Surya Ghar Yojana)। ইতিমধ্যে মালদা জেলায় এই প্রকল্পের সুবিধা নিতে প্রায় দশ হাজার গ্রাহক রেজিস্ট্রেশন […]

আরও পড়ুন
Malda | বিপদ মাথায় নদী পারাপার, নেই লাইফজ্যাকেট, প্রশাসনিক উদাসীনতা মহানন্দায়

Malda | বিপদ মাথায় নদী পারাপার, নেই লাইফজ্যাকেট, প্রশাসনিক উদাসীনতা মহানন্দায়

মালদা: ঘড়ির কাঁটা তখন সাতটা ছুঁইছুঁই। সাহাপুর ঘাটে একে একে জড়ো হচ্ছেন সন্ধ্যা, কল্পনা, মালতীরা। কারও হাতে টিফিনের ব্যাগ, কারও হাতে বাজারের থলি। সকলের গন্তব্য মালদা (Malda) শহরের বিভিন্ন আবাসন ও গৃহস্থের বাড়ি। সেখানেই দিনভর কাজ করে নিজেদের সংসারের হাল ধরেন ওঁরা। প্রত্যেকে বর্ষায় ফুলেফেঁপে ওঠা মহানন্দা (Mahananda) দিয়ে বিপজ্জনকভাবে পারাপার করেন। নেই কোনও লাইফজ্যাকেটের […]

আরও পড়ুন
Malda | মালদায় বিএসএফ ক্যাম্পে মর্মান্তিক কাণ্ড! সহকর্মীর গুলিতে নিহত দুই জওয়ান, আহত এক

Malda | মালদায় বিএসএফ ক্যাম্পে মর্মান্তিক কাণ্ড! সহকর্মীর গুলিতে নিহত দুই জওয়ান, আহত এক

বৈষ্ণবনগর: মালদার (Malda) বৈষ্ণবনগরের ১৭ মাইল এলাকায় অবস্থিত বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারে এক ভয়াবহ গুলি চালানোর ঘটনা) দুই বিএসএফ (BSF) জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই আকস্মিক রক্তক্ষয়ী ঘটনায় গোটা চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান আচমকাই ৭১ নম্বর […]

আরও পড়ুন
Malda Street Protest | রাস্তা নাকি চষা খেত! বেহাল সড়কে ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ গাজোলে

Malda Street Protest | রাস্তা নাকি চষা খেত! বেহাল সড়কে ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ গাজোলে

গাজোল: এক নজরে দেখলে বোঝার উপায় নেই যে এটি আদৌ কোনো রাস্তা, নাকি চষা খেত (Malda Street Protest)! অথচ এর ওপর দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে হাজার হাজার মানুষকে। রাস্তার বেহাল দশার প্রতিবাদে এবং প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে অবশেষে কর্দমাক্ত রাস্তাতেই ধানের চারা রোপণ করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় গ্রামবাসীরা। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি […]

আরও পড়ুন
Gazole Voter Listing Difficulty | ভোটার তালিকায় নাম কাটা যাওয়ায় আতঙ্ক! সরকারি সুবিধা হারানোর ভয়ে গাজোলে আত্মঘাতী বৃদ্ধ  

Gazole Voter Listing Difficulty | ভোটার তালিকায় নাম কাটা যাওয়ায় আতঙ্ক! সরকারি সুবিধা হারানোর ভয়ে গাজোলে আত্মঘাতী বৃদ্ধ  

গাজোল: রবিবার সকালে গাজোল-১ গ্রাম পঞ্চায়েতের হরিদাস গ্রামে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃত বৃদ্ধের নাম বিনয় বর্মন (৬৬)। পরিবারের সদস্য এবং গ্রামবাসীদের অভিযোগ, এসআইআর (SIR)-এর জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় চরম আতঙ্কে ও মানসিক অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন (Gazole Voter Listing Difficulty)। মৃতের আত্মীয় গীতা বর্মনের দাবি, বিনয় […]

আরও পড়ুন
Malda | বিটিএস ক্রেজের আড়ালে পাচারচক্র! কোরিয়ান ব্যান্ডের টোপে ফাঁদে ছাত্রীরা

Malda | বিটিএস ক্রেজের আড়ালে পাচারচক্র! কোরিয়ান ব্যান্ডের টোপে ফাঁদে ছাত্রীরা

মালদা: বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর তো বটেই, পাড়ার দোকানের শোকেসে কোরিয়ান নুডলের প্যাকেট ঝলমল করছে। রেস্তোরাঁয় কোরিয়ান ডিশের রমরমা। বন্ধুদের মধ্যে কে-ড্রামা, বিটিএস আর্মি নিয়ে জোর আলোচনা। এসব প্রসঙ্গ নিয়ে খোলা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। কোরিয়ান সংস্কৃতিতে এখন এতটাই বুঁদ জেন জেড যে, এটাই এখন পাচারকারীদের নতুন টোপ। প্রেমের ফাঁদ পাতা, দামি স্মার্টফোন বা দামি পোশাক-আশাকের […]

আরও পড়ুন