সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’

রাজ্যের পালাবদলের পর থেকে অনুপ্রবেশে ‘জিরো টলারেন্স’ নীতিতেই এগোচ্ছে সরকার। ‘ঘুষপেটিয়া’দের পাত্তারি গোটানোর সময় যে এসেছে, শুভেন্দু সরকারের অ্যাকশনেই, তা হারে হারে টের পেয়েছে এরাজ্যে ঘাঁটি গেড়ে থাকা অনুপ্রবেশকারীরা। আর এই অনুপ্রবেশের আড়ালে সন্ত্রাসবাদীরাও নিজেদের ডালপালা বিছিয়েছে রাজ্যের আনাচে কানাচে? সেই প্রশ্ন উসকে দিয়েই অনুপ্রবেশকে ‘র‍্যাডিক্যাল অ্যাগ্রেশন’ বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। […]

আরও পড়ুন

মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?

সাম্প্রতিক সময়ে সরকারি বাস পরিষেবা নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে একাধিক ক্ষোভ উঠে এসেছে। বিশেষ করে যে অভিযোগ বারংবার উঠেছে তা হল, বাসস্ট্যান্ডে মহিলা যাত্রীরা দাঁড়িয়ে থাকলে, অনেক সময় সেখানে সরকারি বাস না থেমেই হু হু করে চলে যাচ্ছে। শুধু তাই নয়, বাসে উঠলেও একাধিক হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ বা মহিলা যাত্রীদের। এই ধরনের বিশৃঙ্খলা রুখতে […]

আরও পড়ুন

Farakka Barrage | ফরাক্কার গেট খুলতেই হুহু করে বাড়ছে জলস্তর! বন্যার আশঙ্কায় মাথায় হাত কৃষকদের

মুর্শিদাবাদ: দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের লাইফলাইন ফরাক্কা ব্যারেজের (Farakka Barrage) গেট খোলা শুরু হতেই নদী তীরবর্তী অঞ্চলে বাড়ল জলস্তর। আকস্মিক এই জলবৃদ্ধির ফলে চরম বন্যার আশঙ্কায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন জেলার কৃষকরা। অপরিণত অবস্থাতেই তড়িঘড়ি ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন তাঁরা। প্রশাসনের সহযোগিতা চেয়ে ইতিমধ্যেই দুয়ারে ঘুরছেন আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ব্যারেজের গেট খোলার জেরে জলঙ্গী, […]

আরও পড়ুন

যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত

স্মৃতি মন্ধানা। বৃহস্পতিবারের পর থেকে এই নামটা আরও বেশি করে জায়গা করে নেবে ক্রিকেটপ্রেমীদের মনে। কারণ একটা ইনিংস খেলে তিনি সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে উঠে গিয়েছেন। একটা ইনিংস খেলেই লিখে ফেলেছেন বিশ্ব ক্রিকেটের জোড়া ইতিহাস। স্মৃতির দাপুটে শতরানের সামনে একেবারে খড়কুটোর মতো উড়ে গেল হংকং। ভারত চলে গেল এশিয়া কাপের সেমিফাইনালে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে […]

আরও পড়ুন

‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?

নো এন্ট্রির সময় বেআইনিভাবে শহরে ঢুকছে ট্রাক। সিন্ডিকেটের হাতে মাত্র আড়াই হাজার টাকা করে দিলেই নো এন্ট্রি থাকা সত্ত্বেও হাওড়া, কলকাতা ও রাজ্যের অন‌্যান‌্য শহরগুলিতে মালবাহী ট্রাক ঢুকে পড়ছে অত‌্যন্ত সহজেই। এই কীর্তির জন‌্য বেড়ে চলেছে পথ দুর্ঘটনাও। সম্প্রতি রাজ‌্য পুলিশের দুর্নীতিদমন শাখার সামনে আসে এই কয়েক কোটি টাকার দুর্নীতি। এর তদন্ত শুরু করে বৃহস্পতিবার […]

আরও পড়ুন

Nepal Floods | নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত বেড়ে ১২৫৯, এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোতে কোশী (Bhote Koshi) নদী অববাহিকার ভয়াবহ বন্যায় মৃত্যুমিছিল থামছেই না নেপালে (Nepal Floods)। দিন যত এগোচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA)-র বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২৫৯ জনে। এখনও পর্যন্ত সন্ধান মেলেনি ৫,০৮৩ জন […]

আরও পড়ুন

চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও, রেশন দোকানগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত

চাল ও গমের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও যাতে সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে দেশের রেশন দোকানগুলিকে ‘ন্যায্য মূল্যের বিক্রয়কেন্দ্র’ হিসেবে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই উদ্যোগে কৃষি সমবায় বিপণন সংস্থা ন্যাফেডের মাধ্যমে রেশন দোকানগুলিতে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ন্যাফেড এবং সর্বভারতীয় ন্যায্য মূল্যের রেশন দোকান মালিক ফেডারেশনের […]

আরও পড়ুন

Mahua Moitra | সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট? মহুয়ার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আইপিএস ও আইএএস অফিসারদের নাম উল্লেখ করে করা একটি পোস্টকে কেন্দ্র করে আইনি গেরোয় জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সরাসরি জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। আগামী শনিবার, ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় […]

আরও পড়ুন

দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!

স্কুলের শিক্ষিকার সঙ্গে প্রথমে বন্ধুত্ব। আলাপ গাঢ় হতে শুরু দুষ্টু মেসেজ। ফ্লার্ট করতে করতে ঘনিষ্ঠতা বাড়ে। তারপরই উদ্দাম যৌনতা। ছাত্র-শিক্ষিকার প্রেম এতই বেড়ে যায় যে গাড়ির মধ্যেও একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন দু’জনে। এমন বেপরোয়া প্রেমকাহিনি দেখে চোখ কপালে উঠেছে গোটা দেশের। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের সাউদ্যাম্পটনে। সেখানকার বিটার্ন পার্ক স্কুলে শারীরশিক্ষার শিক্ষিকা হিসাবে যোগ দেন […]

আরও পড়ুন

Agnimitra Paul | আর নয় জীবনের ঝুঁকি! ম্যানহোল সাফাইয়ে রোবোটিক্স ব্যবহারের বার্তা অগ্নিমিত্রা পালের

দুর্গাপুর: ম্যানহোল কিংবা বিপজ্জনক নর্দমায় জীবনের ঝুঁকি নিয়ে আর সাফাই কর্মীদের নামতে হবে না। যে ঠিকাদার বা এজেন্সি এই কাজ করাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এফআইআরও করা হবে! পরিচ্ছন্নতা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও রোবোটিক্স ব্যবহারের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার দুর্গাপুরের (Durgapur) সিএমইআরআই-তে সাফাই কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন […]

আরও পড়ুন

Alipurduar | বালি-পাথরের অবৈধ কারবার, তৃণমূলের পথেই হাঁটছে বিজেপি 

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার (Alipurduar)-১ ব্লকের এক প্রভাবশালী তৃণমূল (TMC) নেতার নাম বারবার জড়িয়েছে বালি ও পাথরের বেআইনি কারবারে। বৈধ ব্যবসার আড়ালে ওই নেতা এবং তাঁর অনুগামীরা অবৈধ কারবার চালাচ্ছিলেন বলে এতদিন অভিযোগ করে এসেছে বিজেপি (BJP)। কিন্তু রাজ্যে পালাবদল ঘটতেই ওই তৃণমূল নেতার জায়গায় একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করতে বিজেপিরই নেতাদের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু […]

আরও পড়ুন

রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি

উত্তম স্মৃতি। আজও অমলীন নতু গ্রামে। ৬৮ বছর আগে পূর্ব বর্ধমানের রায়নার প্রত্যন্ত এই গ্রামে বর্ষার মরশুমে ২ রাত দিন কাটিয়েছিলেন সস্ত্রীক মহানায়ক। গ্রামের মানুষ আজও গর্ববোধ করেন মহানায়কের পদধূলি পড়ায়। বাংলা চলচ্চিত্র জগতের অগ্রদূত-এর সঙ্গে যুক্ত ছিলেন মুখোপাধ্যায় পরিবারের সেজ ছেলে কামাক্ষ্যা মুখোপাধ্যায়। অগ্রদূতের পরিচালনায় বহু সিনেমায় অভিনয় করেছিলেন উত্তমকুমার। কামাক্ষ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে মধুর […]

আরও পড়ুন

Alipurduar | অনুমোদনহীন ২৯৪টি বেসরকারি স্কুলে কড়া নজরদারি, আলিপুরদুয়ারে শুরু হচ্ছে শিক্ষা দপ্তরের পরিদর্শন

ভাস্কর শর্মা, ফালাকাটা: কোনও স্কুল নিয়ম মেনে চালাতে গেলে প্রথমেই রাজ্য সরকারের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি নেওয়া বাধ্যতামূলক। এরপর স্কুল চালানোর জন্য প্রয়োজন হয় রাজ্য সরকারের নিজস্ব বা অন্য কোনও স্বীকৃত বোর্ডের অনুমোদন। কিন্তু আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় এমন অসংখ্য বেসরকারি স্কুল চলছে, যেগুলির বৈধ অনুমোদন বা এনওসি নেই। পাশাপাশি, মানা হচ্ছে না […]

আরও পড়ুন

পুরভোটে স্ট্র্যাটেজি বদল সিপিএমের! জোট নিয়ে নিচুতলার কর্মীদের ‘স্বাধীনতা’ দিল আলিমুদ্দিন

পুরসভা নির্বাচনকে সামনে রেখে জোট ও আসন সমঝোতার প্রশ্নে নিচ থেকে সিদ্ধান্ত নেওয়ার পথেই হাঁটতে চাইছে সিপিএম। উপর থেকে কোনও সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে সংশ্লিষ্ট জেলার রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তি এবং সম্ভাব্য প্রার্থীর গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভিত্তিতেই আসন সমঝোতার সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলা নেতৃত্বকে কার্যত ‘স্বাধীনতা’ দেওয়া হল। তবে বামফ্রন্টের বাইরে কোনও গণতান্ত্রিক […]

আরও পড়ুন

Madhya Pradesh man cleans filthy river by himself

নেপালে ভয়ংকর হড়পা বানের নেপথ্যে জলবায়ু দূষণকেই দায়ী করা হচ্ছে। এরপরেও কি পরিবেশ রক্ষার কথা ভাবব আমরা? মনে হয় না। ফলে স্থানীয় নদীতীরের পাহাড় প্রমাণ আবর্জনা একাই পরিষ্কার করতে বাধ্য হন বছর কুড়ির এক তরুণ। যদিও এই কাজ করে নেটপাড়ার কুর্নিশ আদায় করেছেন তিনি। সোশাল মিডিয়ায় করা তাঁর পোস্ট ভাইরাল হয়েছে। ২০ বছর বয়সি ওই […]

আরও পড়ুন

বন্যাকে থোড়াই কেয়ার, গির্জার ভিতর কোমর জলেই বিয়ে বর-কনের! ভাইরাল ভিডিও

জল আর জল্পনা। মিলেমিশে দুই-ই একাকার। বাইরের দুনিয়ায় তখন অঝোর ধারায় বর্ষণ। চারিদিকে জল থইথই। কিন্তু প্রণয়ী যুগলের মাথায় তখন একটাই চিন্তা। শুভলগ্ন পেরিয়ে যাবে না তো! প্রাকৃতিক দুর্যোগকে বুড়ো আঙুল দেখিয়ে, কোমর জল ডিঙিয়েই তাঁরা পা বাড়ালেন জীবনের নতুন ইনিংসে। কী! সিনেম্যাটিক মনে হচ্ছে? ঘটনাস্থল ফিলিপিন্স। জায়গাটি ম্যানিলার উত্তরাঞ্চলীয় শহর হাডোনয়। টানা এক মাসের […]

আরও পড়ুন

চুলে সর্বক্ষণ ক্ল্যাচার লাগানোর অভ্যেস? অসচেতন হলেই মহাবিপদ, সতর্ক করলেন চিকিৎসকরা

সিটবেল্ট পরেছেন? গাড়ির দরজা লক করেছেন? তাহলে আর একটা কাজ করুন। চুলে লাগানো ক্ল্যাচারটাও খুলে ফেলুন। শুনতে অবাক লাগছে? যে জিনিসটা কয়েক সেকেন্ডে এলোমেলো চুল গুছিয়ে দেয়, দুর্ঘটনার মুহূর্তে সেই ক্ল্যাচারই মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষজ্ঞদের সতর্কতা ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা। কারণ মাথার পিছনে শক্ত ক্ল্যাচার লাগানো থাকলে গাড়ির ধাক্কায় […]

আরও পড়ুন

ফিরহাদের কারখানায় দুর্নীতি বিরোধী কমিশনের হানা, ‘দুর্নীতি কোথায়?’ পালটা প্রশ্ন বিধায়কের

ফিরহাদ হাকিমের মালিকাধীন দুই সংস্থায় দুর্নীতি বিরোধী কমিশনের হানা ঘিরে জোর রাজনৈতিক চাপানউতোর। বৃহস্পতিবার দুপুরে নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোডের ওই সংস্থায় তল্লাশি চালান আধিকারিকরা। এই ঘটনা চরিত্রহনন ছাড়া আর কিছু নয় বলেই দাবি ফিরহাদ হাকিমের। তৃণমূলের আমলে নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন গঠন করে বর্তমান রাজ্য সরকার। নবান্নের তরফে […]

আরও পড়ুন

Balurghat medical faculty building | চলতি বছরেই শুরু কাজ, লোকসভা ভোটে ‘হাতিয়ার’ মেডিকেল

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: প্রতিশ্রুতি ছিল, এবার কাজ শুরুর পালা। বালুরঘাটে মেডিকেল কলেজ (Balurghat medical faculty building) তৈরির জন্য স্বাস্থ্য ভবনকে টেন্ডার ডাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বুধবার বালুরঘাটে এসে শুভেন্দু যখন মেডিকেল কলেজ নিয়ে কাজ শুরুর কথা জানান, তখন তাঁর মুখে কিন্তু উঠে এসেছে ভোটেরই কথা। মুখ্যমন্ত্রীর দাবি, চলতি বছরের ডিসেম্বরের […]

আরও পড়ুন

Manikchak | ভাঙনের কবলে ১৬ কোটির রিংবাঁধ, জল আটকাতে নতুন উদ্যোগ

আজাদ, মানিকচক: এবার ভাঙনের কবলে ১৬ কোটির রিংবাঁধ। গঙ্গানদীর মূল বাঁধভাঙনে তলিয়ে যাওয়ার পর গত বছর এই নতুন রিংবাঁধটি ভূতনির কেশরপুরে নির্মাণ করা হয়। বুধবার ভাঙনের কবলে পড়ল নতুন সেই রিংবাঁধটিও। এদিকে, এই রিংবাঁধেই গত এক বছর ধরে আস্তানা গেড়েছিল প্রায় তিনশোরও বেশি ভাঙনে ভিটেমাটি হারা পরিবার। এই অবস্থায় গঙ্গার জল রুখতে যুদ্ধকালীন তৎপরতায় আরেকটি […]

আরও পড়ুন

Gujarat man jailed for allegedly smuggling in US

নাম ভবেশ রাঞ্ছোরভাই লাঠিয়া। বয়স ৩৭। বাসিন্দা গুজরাটের। তাঁকে ৫৪ মাসের সাজা শুনিয়েছে মার্কিন আদালত। কিন্তু কেন? ভারতীয় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল ভিটামিন ও অ্যান্টাসিড হিসেবে পরিচয় দিয়ে তিনি ফেন্টানাইল তৈরির কাঁচামাল বিষাক্ত রাসায়নিক পাচার করতেন আমেরিকায়। সব মিলিয়ে ৫০ পাউন্ডের বেশি কাঁচামাল পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। জানা গিয়েছে, ২০৩১ সালে মুক্তি […]

আরও পড়ুন

Bhatol well being centre | রোগী সহায়তা ভবন এখন সাধারণের, দখলে রেখেছিল তৃণমূল

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: রোগীর আত্মীয়-পরিজনরা আশ্রয় নিতে বাধ্য হতেন গাছতলায়, আর তাঁদের জন্য বরাদ্দ ভবনে কাজ চলত তৃণমূল কংগ্রেসের। অবশেষে ভাটোল স্বাস্থ্যকেন্দ্রের (Bhatol well being centre) রোগী সহায়তা ভবনটি মঙ্গলবার রাজনৈতিক দখলমুক্ত করল ভাটোল ফাঁড়ির পুলিশ (Bhatol Police)। শুধু দখলমুক্ত নয়, রোগীর পরিজনদের ব্যবহারের জন্য তা খুলেও দেওয়া হয়। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি রায়গঞ্জ ব্লকের […]

আরও পড়ুন

Malda | পুজোর পরেই মালদায় বিমান পরিষেবা চালুর তোড়জোড়, সীমানা পাঁচিল বানাতে খরচ প্রায় ৯০ লক্ষ

কল্লোল মজুমদার, মালদা: নতুন জমিতে নয়, পুরোনো বিমানবন্দর দিয়েই মালদায় (Malda) বিমান পরিষেবা চালুর প্রস্তুতি এবার আরও জোরদার হল। আপাতত ১৯ আসনের বিমান চালানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে ৭২ আসনের বিমান চালানোরও পরিকল্পনা রয়েছে বলে বুধবার জানালেন রাজ্য বিধানসভার বিজেপির মুখ্য সচেতক এবং ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি। মালদা বিমানবন্দরের (Malda Airport) নিরাপত্তা পরিকাঠামো গড়ে তুলতে প্রক্রিয়া […]

আরও পড়ুন

North Bengal trains cancelled | উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল! চরম দুর্ভোগে যাত্রীরা, কী জানাল রেল?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তরবঙ্গে (North Bengal) যাওয়ার পরিকল্পনা থাকলে তা অবিলম্বে স্থগিত রাখতে হতে পারে। প্রবল বর্ষণের জেরে পূর্ব রেলের হাওড়া-মালদা ডিভিশনে ভয়াবহ ধস নামায় বুধবার রাতে উত্তরবঙ্গমুখী দূরপাল্লার ট্রেনগুলি (North Bengal trains cancelled) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামার জেরে উদ্ভূত বিপর্যয় সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও […]

আরও পড়ুন

ঝাড়গ্রাম রাজবাড়িতে ছবির শুটিংয়ে ‘উত্তম স্মৃতি’, রাজবাড়ির দরজা খোলার আর্জি অনুরাগীদের

মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে আজও উজ্জ্বল ঝাড়গ্রাম রাজবাড়ি। সত্তরের দশকে একাধিক ছবির শুটিংয়ের সূত্রে বারবার এই রাজবাড়িতে এসেছিলেন তিনি। শুধু শুটিং নয়, ব্যক্তিগত ভাবেও রাজবাড়িতে এসেছেন মহানায়ক। ফলে তাঁর স্মৃতিবিজড়িত এই প্রাসাদ আজও উত্তম-অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষণের। দূরদূরান্ত থেকে বহু মানুষ ঝাড়গ্রামে এসে রাজবাড়ি দেখার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন ধরেই রাজবাড়ির ভিতরে […]

আরও পড়ুন

‘ধোনি বলেছে ও আর খেলবে না’, আগামী আইপিএলের আগে বোমা ফাটালেন প্রাক্তন সতীর্থ

আইপিএলের সফলতম অধিনায়ক তিনি। পাঁচবার চেন্নাই সুপার কিংসকে ট্রফি জিতিয়েছেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনি আর মেগা টুর্নামেন্ট খেলবেন না! এমনটাই ইঙ্গিত মিলেছে সিএসকের প্রাক্তন তারকা সুব্রাহ্মণ্যম বদ্রীনাথের কথায়। নিজের ইউটিউব চ্যানেলে বদ্রীনাথ বলছেন, আইপিএল খেলা নিয়ে ক্যাপ্টেন কুলের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেখানেই নিজের মতামত স্পষ্ট করে দিয়েছেন মাহি। দিনকয়েক আগেই শোনা গিয়েছিল, আর কোনওভাবেই […]

আরও পড়ুন

বাগবাজার সার্বজনীনের পুজো ঘিরেই অনিশ্চয়তা! জট কাটাতে জল গড়াল হাই কোর্টে

রাজ্যে সরকারের পালাবদলের পর প্রথম দুর্গাপুজো। আর এবারই কলকাতার ১০৮ বছরের প্রাচীন বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটি নিয়ে চলছে জোর দড়ি টানাটানি। সংঘাতের জল গড়াল কলকাতা হাই কোর্টেও। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী গত রবিবার সাধারণ সম্পাদক এবং চারজন সদস্য নির্বাচনে ভোটাভুটি হয়। বলে রাখা ভালো, আদালত নিযুক্ত দুই পর্যবেক্ষকের নজরদারিতে হয় ভোটাভুটি। মোট ভোটার ৭৭ […]

আরও পড়ুন

Zubeen Garg | জুবিনের মৃত্যুর এক বছর! সংগীতশিল্পীর প্রয়াণবার্ষিকীতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অসমের সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র তথা জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) প্রথম প্রয়াণবার্ষিকী স্মরণ করতে তিন দিনব্যাপী এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে অসমের ‘জুবিন ক্ষেত্র’-এ শুরু হতে চলা এই আয়োজনে অংশ নেবেন রাজ্যের কোণায় কোণায় ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য অনুরাগী। প্রয়াত শিল্পীর জীবন, সংগীত এবং […]

আরও পড়ুন

Mamata Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের দপ্তরে ‘মধ্যরাতে হামলা’, বিজেপিকে তীব্র আক্রমণ করে দিল্লি অভিযানের হুঁশিয়ারি মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে ‘মধ্যরাতে হামলা’ নিয়ে অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেলে ফেসবুক লাইভে এই ঘটনার জন্য সরাসরি শাসক দল বিজেপিকে দায়ী করেছেন তিনি। মমতার বিস্ফোরক অভিযোগ, বিজেপি আশ্রিত গুন্ডারা রাতের অন্ধকারে দপ্তর তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট […]

আরও পড়ুন

NBMCH | হাতে ঘুষের টাকা ধরতেই বিপত্তি! উত্তরবঙ্গ মেডিকেলের কর্মীকে গ্রেপ্তার করল দুর্নীতি দমন শাখা

শিলিগুড়ি: সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির শিকড় কতটা গভীরে প্রোথিত, তার আরও এক নজির মিলল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (NBMCH)। ময়নাতদন্তের পর মৃতদেহের ভিসেরা (Viscera) রিপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সরাসরি উৎকোচ নেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা বা এসিবি (Anti-Corruption Bureau)-র হাতে হাতেনাতে গ্রেপ্তার হলেন হাসপাতালের এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ধৃতের নাম বাবলু মল্লিক। […]

আরও পড়ুন