Karandighi | তিনশো বছরের অনন্য ঐতিহ্য, করণদিঘিতে বিজয়া দশমীর পরেও মহাসমারোহে হয় ‘রাখাল দেবী’ রূপী দুর্গার পুজো

বরুণ মজুমদার, করণদিঘি: শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই এক অনন্য ঐতিহ্যে প্রতিবছর মেতে ওঠে করণদিঘি বিধানসভা এলাকার সিঙ্গারদহ এবং বারডাঙ্গি গ্রাম। বিজয়া দশমীর পর প্রথম মঙ্গলবার দোমহনা গ্রাম পঞ্চায়েতের সিঙ্গারদহে শুরু হয় সোনামতি কুম্ভরানি রূপী দুর্গাপুজো (Durga Puja)। আর শনিবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের পর সেই সন্ধেতেই করণদিঘি (Karandighi)-১ গ্রাম পঞ্চায়েতের বারডাঙ্গীতে সাড়ম্বরে পূজিতা হন তিন […]

আরও পড়ুন

দুই বাংলার পুজোয় এ কেমন উলটপুরাণ

কলকাতার পুজোয় বিষাদের সুর, নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞায় বিভ্রান্ত জনতা। পদ্মার ওপারে উচ্ছ্বাস ও সম্প্রীতির ঢেউ! রূপায়ণ ভট্টাচার্য তিন সপ্তাহ বাকি তখন পুজো আসতে। কলকাতার এক রেস্তোরাঁর মালিকের গলায় তখনই লেখা ছিল হতাশা, ‘এবার পুজো পুজো গন্ধটাই নেই।’ শুনে প্রথমে পাত্তা দিইনি। তবে পরের ক’দিনে অদ্ভুত সব অভিজ্ঞতা হতে থাকল। উবরচালক বললেন একই কথা। বাজারের মাছওয়ালা, […]

আরও পড়ুন

Kanak Durga Niranjan | সম্পন্ন হল কনকদুর্গার বিসর্জন

জলপাইগুড়ি:  জলপাইগুড়ির (Jalpaiguri) শতাব্দীপ্রাচীন বৈকুণ্ঠপুর রাজবাড়ির (Vaikunthapur Rajbari) দুর্গাপূজার (Durga Puja) নিরঞ্জন মানেই এক অন্য আবেগ, যেখানে আনন্দ আর বিষাদের অদ্ভুত মেলবন্ধন ঘটে। ২১ অক্টোবর বিজয়া দশমীর দিনে এই ঐতিহাসিক রাজবাড়িতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ নিয়ম অনুযায়ী যেখানে বারোয়ারি পুজোগুলোর বিসর্জন সাধারণত সন্ধ্যার অন্ধকার নেমে আসার পর সম্পন্ন হয়, বৈকুণ্ঠপুর রাজবাড়ির ক্ষেত্রে […]

আরও পড়ুন

Durga Puja 2026 | রাজ আমলের ঐতিহ্য মেনে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে মহানবমীতে সম্পন্ন নয় কুমারীর পুজো

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: শারদোৎসবের (Durga Puja 2026) নবমীর তিথিতে রাজ আমলের প্রাচীন সাবেকি ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে বর্ধমানের (Burdwan) ঐতিহাসিক সর্বমঙ্গলা মন্দিরে অনুষ্ঠিত হলো নয় কুমারী মায়ের পুজো। প্রচলিত নিয়ম অনুযায়ী এখানে দেবী দুর্গার নয়টি পৃথক রূপের পুজো হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হল- কালিকা, মালিনী, সুভগা, কব্জিকা, কালসন্দর্ভা ও উমা। এই […]

আরও পড়ুন

Swapan Dasgupta | পুজোয় বামেদের বইয়ের স্টলে ভাঙচুর নিয়ে সরব স্বপন দাশগুপ্ত, ‘লজ্জিত’ অর্থমন্ত্রীর নিশানায় কারা?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শারদোৎসবের (Durga Puja) আবহে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে বামেদের বইয়ের স্টলে ভাঙচুরের ঘটনা। কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুজোমণ্ডপের কাছাকাছি থাকা বামেদের বুকস্টলে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে সাম্প্রতিক দিনগুলিতে। বিশেষ করে সপ্তমীর রাতে যাদবপুরে বামেদের দুটি স্টল গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি […]

আরও পড়ুন

Kolkata | চোরবাগান বিপর্যয়ের জের: পুজো সামলাতে অভিজ্ঞতাতেই ভরসা লালবাজারের! ফিরছেন ৯ আইপিএস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর (Durga Puja) মর্মান্তিক ঘটনার পরেই শহরের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল লালবাজার! সূত্রের খবর, পুজোর বাকি দিনগুলিতে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের পুজো সামলানোর অভিজ্ঞতা রয়েছে—এমন ৯ জন সিনিয়র আইপিএস আধিকারিককে সাময়িকভাবে কলকাতা (Kolkata) পুলিশে ফিরিয়ে আনা হচ্ছে। জানা গিয়েছে, রবিবার বিকেলের মধ্যেই তাঁদের কলকাতা […]

আরও পড়ুন

Durga Puja 2026 | চাঁদা থেকে অষ্টমীর খিচুড়ি ভোগ, ফালাকাটার ভৈরবহাটে দুর্গোৎসবে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ সুভাষ বর্মন, ফালাকাটা: উৎসব এলে ওঁরাও ভাসেন আনন্দে। এঁদের মুখেও হাসি ফোটে। পুজোর দিনগুলিতে একসঙ্গে শামিল হন। ওঁরা হলেন মজিবর রহমান, নুর ইসলাম থেকে তুষারকান্তি বর্মন। ধর্ম আলাদা কিন্তু উৎসবের আমেজ সকলে একসঙ্গে উপভোগ করেন। আর তাতেই যেন সার্থক হয়ে ওঠে ফালাকাটার (Falakata) ভৈরবহাটের পুজো (Durga Puja 2026)। হিন্দুদের পাশাপাশি মুসলিম […]

আরও পড়ুন

Durga Puja 2026 | উলটো অবস্থানে গণেশ-কার্তিক! ৩০০ বছরের অলৌকিক ঐতিহ্যে ভাসছে জামালপুরের সভাকর বাড়ি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: সনাতন শাস্ত্রীয় বিধিতে দশভুজা দুর্গার ডানদিকে গণেশ এবং বামদিকে কার্তিকের উপস্থিতিই আবহমানকালের দস্তুর। তবে পূর্ব বর্ধমানের (Purba Burdwan) জামালপুর (Jamalpur) ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দামোদর নদ সংলগ্ন প্রত্যন্ত সাদিপুর গ্রামের সভাকর বাড়িতে চোখ রাখলে দেখা যাবে একেবারে বিপরীত দৃশ্যপট। সেখানে মায়ের বামভাগে স্থান পেয়েছেন সিদ্ধিদাতা গণেশ এবং ডানভাগে […]

আরও পড়ুন

Durga Puja 2026 | একই পরিবারে ১৬টি দুর্গোৎসব! কালিয়াচকের রামনগর মণ্ডল বাড়ির এই পুজো তাক লাগাচ্ছে সবাইকে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ সেনাউল হক, কালিয়াচক: কালিয়াচকের (Kaliachak) রামনগর গ্রামে একই পরিবারের ১৬টি দুর্গাপুজো (Durga Puja 2026) হয়! ১২ নম্বর জাতীয় সড়কের বালিয়াডাঙ্গা মোড় থেকে গোলাপগঞ্জ রাজ্য সড়ক ধরে বাঁ দিকের রাস্তা দিয়ে প্রায় ছ’-সাত কিলোমিটার গেলে পৌঁছানো যায় এই রামনগর গ্রামে। কালিয়াচক থানার আকন্দবাড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামের মানুষ যেখানেই থাকুন, শরতে ঢাকে […]

আরও পড়ুন

Durga Puja 2026 | বাংলাদেশ থেকে ময়নাগুড়ি: বিশ্বাস পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপুজো পদার্পণ করল ২৮০ বছরে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ বাণীব্রত চক্রবর্তী, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহরের ১০ নম্বর ওয়ার্ড দেবীনগরপাড়ার বিশ্বাসবাড়ির পুজো (Durga Puja 2026) এবার ২৮০ বছরে পা দিল। পারিবারিক পুজো শুরু হয়েছিল বাংলাদেশের (Bangladesh) ময়মনসিংহ জেলার বরুহাটির আদি বাড়িতে। পরম্পরায় পঞ্চম প্রজন্মের হাত ধরে এখন ময়নাগুড়িতে পুজো অনুষ্ঠিত হয় পৌরাণিক রীতি মেনে। পশুবলির প্রথা আগাগোড়াই ছিল না। সন্ধিপুজো সেরে অষ্টমীর […]

আরও পড়ুন

Durga Puja 2026 | হাতখরচ বাঁচিয়ে কোচবিহারে নারীদের অসামান্য উদ্যোগে দ্বিতীয় বর্ষে নবোদ্যোগ সংঘের দুর্গাপুজো

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ তন্দ্রা চক্রবর্তী, কোচবিহার: স্বল্প সঞ্চয়েই মাকে ঘরে আনার সাধ। সেই সাধ থেকে কোচবিহার (Cooch Behar) শহরের সাহিত্যসভা বাই লেনের নবোদ্যোগ সংঘে শুরু হয়েছে দুর্গাপুজো (Durga Puja 2026)। গত বছর প্রথমবার পুজোর আয়োজন করেছিলেন ২০ জন মহিলা। এবার দ্বিতীয় বছরে পা দিল তাঁদের উদ্যোগ। আকারে-বহরে ছোট এই পুজোর বাজেট মাত্র ১ লক্ষ […]

আরও পড়ুন

Durga Puja 2026 | বৈকুণ্ঠপুরের বন্দ্যোপাধ্যায় বাড়িতে আজও অটুট পাঁচ শতকের তান্ত্রিক ঐতিহ্য ও জয়দুর্গা আরাধনা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: সম্রাট শের শাহের সিংহাসনে বসার বহু পূর্বে পূর্ব বর্ধমানের (Purba Burdwan) বৈকুণ্ঠপুরের (Baikunthapur) বন্দ্যোপাধ্যায় পরিবারে সূচিত হয়েছিল এক আধ্যাত্মিক অধ্যায়। কাশীধাম থেকে আগমন ঘটানো এক সিদ্ধ সাধক নদীর তীরে পর্ণকুটির নির্মাণ করে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করেন এবং শক্তি রূপিনী জয়দুর্গার (Durga Puja 2026) সাধনা শুরু করেন। পরবর্তীতে বর্ধমানরাজ […]

আরও পড়ুন

মঞ্চের আলোয় এক রাত

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাহিত্যিক বাণী বসু বলেছেন, ‘লেখক হওয়া যায় না, লেখক জন্মায়।’ কথাটি লেখক সম্পর্কে মানলেও, কালার ক্ষেত্রে মানতে নারাজ। যার কথা বলছি, সে কালো নয়। তবে ধবধবে ফর্সা না হলেও ওকে ফর্সাই বলা যায়। পৃথিবীর চরম সত্য এই যে, রঙে নয়, পয়সায় মানুষের নামকরণ হয়। বেশ লম্বা, মাঝারি চেহারার কালা কোনও দিন স্কুলবাড়িমুখো […]

আরও পড়ুন

Durga Puja 2026 | পোশাকে সাজবে রেমোরা, ভুলুরা যত্নের অপেক্ষায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ সম্রাট সাহা কথা ছিল…হেঁটে যাব…ছায়া পথ… রাত দুটোয় হালকা সাউন্ডে ‘অন্তহীন’-এর গানটি একমনে শুনছিলেন রাই। আশ্বিনের রাত। বাতাসে শিউলির সুবাস। আশপাশের বাড়ি-ফ্ল্যাটের আলো নিভেছে। স্ট্রিট লাইটের ঠিকরে পড়া আলোয় পরিবেশটা আরও স্নিগ্ধ, মায়াবী। রাই দরজা খুলে ব্যালকনিতে দাঁড়ালেন। শিলিগুড়ির সুভাষপল্লির ফ্ল্যাটের ওই ব্যালকনিতে দাঁড়িয়ে গান শুনতে শুনতে তাঁর মনে পড়ে যাচ্ছিল […]

আরও পড়ুন

Climate Replace | পুজোয় ভিজবে কি পাহাড়-সমতল? আবহাওয়া নিয়ে বড় আপডেট আবহাওয়া দপ্তরের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোরের হিমেল হাওয়া আর হালকা কুয়াশার চাদর পেরিয়ে দিনের আলো ফুটতেই ঝলমলে রোদের উজ্জ্বলতা—উৎসবের আবহে রাজ্যজুড়ে এখন আবহাওয়ার (Climate Replace) এমন মনোরম মেজাজ। তবে শারদোৎসবের দিনগুলোতে এই আমেজে কি কিছুটা হলেও জল ঢালতে পারে অময় মেঘ? চতুর্থী পার হতেই বাংলা জুড়ে আবহাওয়া তার খামখেয়ালি রূপ দেখাতে শুরু করতে পারে বলে আগাম […]

আরও পড়ুন

Durga Puja 2026 | মহিষাসুরমর্দিনী নন, দেড়শো বছর ধরে শান্ত হরগৌরী রূপে দুর্গার আরাধনা বর্ধমানের দাসবাড়িতে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: সময়ের প্রবাহে পুরোনো জমিদারি প্রথা আজ ইতিহাসের পাতায় তলিয়ে গিয়েছে, ক্ষয়ে গিয়েছে দালানকোঠার পলেস্তারাও। তবে বর্ধমান (Burdwan) শহরের খাজা আনোয়ার বেড় এলাকার দাসবাড়িতে আজও অটুট দেড়শো বছরের প্রাচীন ঐতিহ্য। দুর্গোৎসবে (Durga Puja 2026) আর পাঁচটা ঐতিহ্যবাহী রাজবাড়ি বা বনেদি ভিটেয় দেবী মহিষাসুরমর্দিনীর উগ্র ও রণংদেহী রূপের পুজো দেখা […]

আরও পড়ুন

Durga Puja 2026 | মাটির হাঁড়িতে আলোর খেল আর রামায়ণের দৃশ্যপট, ১৯তম বর্ষে বাউল করুণাময়ী সংঘের পুজোয় দারুণ চমক

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ প্রতি বছরই নতুন ভাবনায় দর্শকদের আকর্ষণ করে করুণাময়ী সংঘের দুর্গোৎসব। এবারও মণ্ডপের সামনের অংশে মাটির হাঁড়ি দিয়ে তৈরি হচ্ছে অভিনব থিম। মণ্ডপের ভিতরে ফুটিয়ে তোলা হবে রামায়ণের বিভিন্ন কাহিনী। লিখেছেন বিশ্বজিৎ প্রামাণিক।  পতিরাম: শরতের নীল আকাশে মেঘের ভেলা, বাতাসে উৎসবের গন্ধ। তার মধ্যে বাউল বাসস্ট্যান্ড চত্বরে এখন সকাল থেকে রাত—ব্যস্ততা চোখে […]

আরও পড়ুন

Durga Puja 2026 | নিখুঁত হাতের জাদুতে প্রাণ পায় চাঁচল রাজবাড়ির সাবেকি দুর্গা, মৃৎশিল্পী পিতা-পুত্রের শিল্পসাধনা নজর কাড়ছে সবার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ উমার ফারুক, চাঁচল: মালদার (Malda) চাঁচল (Chanchal)-১ ব্লকের ঐতিহ্যবাহী দুর্গাপুজো (Durga Puja 2026) চাঁচল রাজবাড়ির। যেখানে এখনও পুরনো ঐতিহ্য বজায় রেখে একচালা, সাবেকি প্রতিমা তৈরি করা হয়। পুরোনো ঐতিহ্য ও পরম্পরা অনুযায়ী সেই প্রতিমা তৈরি করেন পিতা-পুত্র সম্মিলিতভাবে। প্রায় ছয় বছর ধরে পাহাড়পুর চণ্ডীমণ্ডপে প্রতিমা তৈরি করেন পিতা দুনি দাস ও […]

আরও পড়ুন

Durga Puja 2026 | ৯৬ বছরের পুজোয় মায়াপুরের ইসকন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ নৃসিংহপ্রসাদ গঙ্গোপাধ্যায়, কুমারগ্রাম: মায়াপুরের বিখ্যাত ইসকন মন্দির দেখতে আর মায়াপুরে যেতে হবে না। ইন্দো-ভুটান সীমান্তে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কুমারগ্রামেই (Kumargram) সেই মন্দির দেখতে পারবেন এলাকাবাসী! প্রত্যেকবারই থিমের বৈচিত্র্যে দর্শকদের চমক দেওয়ার চেষ্টা করে আসছে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। এবারও তার ব্যতিক্রম হয়নি। পুজোর (Durga Puja 2026) ৯৬তম বর্ষে মায়াপুরের ইসকন মন্দিরের আদলে […]

আরও পড়ুন

Durga Puja 2026 | ‘দসৈঁ’-এ শুরু নেপালিদের দুর্গাপুজো

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ তমালিকা দে, শিলিগুড়ি: কলস বা ঘট স্থাপনের মধ্য দিয়ে শিলিগুড়িতে শুরু হয়ে গিয়েছে নেপালি সম্প্রদায়ের দুর্গাপুজো (Durga Puja 2026)। যা তাঁদের কাছে ‘দশাইন’ নামে পরিচিত। নেপালিরা ঘটকে শুদ্ধতার প্রতীক বলে মনে করেন। তাই পবিত্র ঘট স্থাপন করেই এই পুজোর সূচনা হয়। এরপর থেকে নয়দিন ধরে সকাল ও বিকেলে উৎসব চলবে। শিলিগুড়ির […]

আরও পড়ুন

বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে শারদ আগমনী বাঙালির

মহালয়ার ভোরে অদ্বিতীয়ম এক কণ্ঠে জেগে ওঠে বাঙালির স্মৃতি, শরৎ আর উৎসবের আবহ। সনাতন পাল মহালয়ার ভোরে বাঙালির ঘুম ভাঙে শাঁখের ধ্বনি, তবলা আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুনে। রেডিওতে কান পাতা বাঙালির এক শাশ্বত অধ্যায় ‘মহিষাসুরমর্দিনী’। যে অনুষ্ঠান শুনে বাঙালির মনে আজও বেজে ওঠে আগমনী সুর। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠের গাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠেন অসংখ্য […]

আরও পড়ুন

যে অপেক্ষা শেষ হয় না…

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ সৌগত ভট্টাচার্য পুজোর পর আসুন। পুজোটা যাক। পুজোর পর আলোচনা হবে।… চায়ের দোকানে, অফিসে, বাজারে, ফোনের ওপারে, পাড়ার আড্ডায় কথাগুলো শুনলেই বোঝা যায় পুজো আসছে। তিস্তার ধারে কাশফুল ফুটেছে কি না, সে খবর তখন আর আলাদা করে নিতে হয় না। জলপাইগুড়ির আকাশই বদলে যায়। বর্ষার ধূসর মেঘ একটু একটু করে সরে। […]

আরও পড়ুন

Cooch Behar | বড়দেবীর ইতিহাস এবার সেলুলয়েডে

কোচবিহার : খেলাচ্ছলে বাঁশের কঞ্চি পুঁতে দেবীর পুজো, ভুল করে বন্ধুকে কোপ মারতে অঘটন, আর তারপর গভীর জঙ্গলে মায়ের স্বপ্নাদেশ, পাঁচশো বছর আগের সেই অলৌকিক গল্প দিয়ে শুরু হয়েছিল কোচবিহারের বড়দেবীর পুজো। রাজবাড়ির(cooch behar royal household) সুপ্রাচীন সেই ইতিহাসকে সেলুলয়েডের ফ্রেমে বন্দি করতে তৈরি হল স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। জেলার একঝাঁক তরুণ-তরুণীর উদ্যোগে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্যের ছবি […]

আরও পড়ুন

চাকচিক্যের আড়ালে ব্রাত্য আসল মা

থিমের চাকচিক্যের মাঝে পুজোর আসল দেবী হারিয়ে যান নীরব এক আড়ালে। শ্রেয়সী পোদ্দার পুজো কাছে এলেই আগমনী গান শুনতে ভালো লাগে। পুজোর আমেজ তৈরি হয়। কিছুদিন আগে দুপুরে এমনই গান শুনছিলাম, ‘এত আয়োজন তোমারই কারণে…’ তা কানে আসতেই মাথায় অন্য ধরনের একটা ভাবনার আনাগোনা। বিগত অনেক বছর হল, পুজো মানেই থিমের মেলা। জুলাই–অগাস্ট মাস থেকেই […]

আরও পড়ুন

Durga Puja 2026 | ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে থিমের চমক, মাটির পুতুল জানাবে টোটোদের আখ্যান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ অমৃতা দে, সিতাই: গ্রামের সীমানা পার করে মাত্র কয়েকশো মিটার দূরেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। তাই সারাবছর জীবন কাটে সীমান্ত রক্ষীবাহিনীর নজরদারি আর কড়া পাহারার সাক্ষী হয়ে। প্রান্তিক সেই গ্রামের পুজোতেও (Durga Puja 2026) এবার লাগল থিমের পরশ। সিতাই (Sitai) ব্লকের সীমান্তবর্তী কৈমারি ও চোরখানা গ্রামের পুজোর এবারের থিম ‘টোটোপাড়া’। পুতুল গড়ে […]

আরও পড়ুন

Durga Puja 2026 |  ৫১৭ বছরে পা দিল বৈকুণ্ঠপুর রাজবাড়ির শারদোৎসব, অষ্টমীর রাতে শূন্য মন্দিরে চলে কোন ‘গুপ্ত পুজো’?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ অনীক চৌধুরী, জলপাইগুড়ি: শতাব্দীপ্রাচীন এক রথের ভেতর সপরিবারে উপবিষ্টা দেবী। তাঁর গায়ের রং ঠিক যেন তপ্ত কাঞ্চন। পায়ের কাছে বসে থাকা বাহন সিংহের আবার ডানা রয়েছে! আর ঠিক পাশেই এক বাঘ। দেবী দুর্গার এমন স্বতন্ত্র ও রাজকীয় রূপের দেখা মেলে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে (Jalpaiguri)। রাজা কংসনারায়ণ আজ থেকে আনুমানিক ৫৪৩ বছর আগে […]

আরও পড়ুন

Jalpaiguri | পুজোর মুখে বরুণদেবের কোপ! লাগাতার বৃষ্টিতে মাথায় হাত জলপাইগুড়ির ক্ষুদ্র ব্যবসায়ীদের

জলপাইগুড়ি: মহালয়ার কাউন্টডাউন শুরু হতেই শারদীয়ার আকাশে নেমে এসেছে কালো মেঘের ঘনঘটা। একদিকে চা বাগানগুলিতে উৎসবের আমেজে বোনাস বিলি শুরু হওয়া এবং অন্যদিকে জলপাইগুড়ির (Jalpaiguri) দিনবাজার, কামাড়পাড়া ও মার্চেন্ট রোডের মতো ব্যস্ত বাজারগুলিতে নতুন জামাকাপড় ও জুতোর দোকানে উপচে পড়া ভিড়—সব মিলিয়ে জমে উঠেছিল পুজোর বাজার। কিন্তু এই আনন্দের মাঝে বড় ‘ভিলেন’ হয়ে দাঁড়িয়েছে লাগাতার […]

আরও পড়ুন

Durga Puja 2026 | শহরের মাঝে গ্রামবাংলার ছোঁয়া কোচবিহারের পুজোয়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ দেবদর্শন চন্দ, কোচবিহার: কংক্রিটের জঙ্গল দেখতে দেখতে চোখ ক্লান্ত হয়ে গেলে এবার শহরের মাঝেই দেখা মিলবে এক টুকরো গ্রামবাংলার। শুনে অবাক লাগল? আসলে এবার কোচবিহার (Cooch Behar) মৈত্রী সংঘের পুজোর থিম ‘রূপসি বাংলা’। দর্শনার্থীরা এই পুজোমণ্ডপে এসে গ্রামবাংলার রোজনামচার বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন। কোচবিহার মৈত্রী সংঘের পুজোর (Durga Puja 2026) এবার […]

আরও পড়ুন

Lataguri | বন্যপ্রাণীর হামলার আশঙ্কা, মণ্ডপ রক্ষায় বনকর্মীরা

শুভদীপ শর্মা, লাটাগুড়ি : সন্ধ্যা নামতেই পুজোমণ্ডপে জ্বলে উঠছে আলো। বাঁশ, কাপড় এবং থার্মোকলের কাজ চলছে। কেউ মণ্ডপের কাজ দেখছেন, কেউ প্রতিমা রাখার জায়গা তৈরি করছেন। কিন্তু জঙ্গল লাগোয়া সেই মণ্ডপের বাইরে চোখ রাখলেই বদলে যাচ্ছে ছবিটা। অন্ধকার জঙ্গল থেকে কখন হাতির দল বা অন্য কোনও বন্যপ্রাণী চলে আসবে— এই আতঙ্ক  সব সময় তাড়া করে […]

আরও পড়ুন

Durga Puja 2026 | রেনেসাঁর ছোঁয়া পাহাড়ি জনপদে! মালবাজারের ক্যালটেক্স মোড়ের পুজোয় আসছে এক বিশাল ‘কাল্পনিক গ্যালারি’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ মালবাজার: চা বাগানঘেরা ছোট্ট জনপদে ১৯৬৪ সালে শুরু হয়েছিল পথচলা। সময়ের হাত ধরে আজ শহরের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে দুই নম্বর ক্যালটেক্স মোড়ের দুর্গাপুজো। ৬৩তম বর্ষে পা রাখা এই পুজোর এবারের ভাবনা ‘নবজাগরণ বা রেনেসাঁ’। উদ্যোক্তাদের এই অভিনব ভাবনার কথা সামনে আসতেই গোটা শহর ও আশপাশের চা বলয়ের সাধারণ মানুষ […]

আরও পড়ুন