‘মরছিস না কেন’, দাদা-বৌদির অকথ্য অত্যাচারে আত্মঘাতী যুবক! বিচার চেয়ে পুলিশে স্ত্রী

লাগাতার পরিজনদের ‘অত‌্যাচার’! যখন তখন দাদা-বউদি বলতেন, ‘‘মরছিস না কেন?’’ দিনে দিনে সেই অত‌্যাচার বাড়তে থাকে। আর তা সহ‌্য করতে না পেরে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনায় অভিযুক্ত দাদা, বউদি ও দাদার জামাইয়ের বিরুদ্ধে আত্মহত‌্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করলেন মৃত যুবকের স্ত্রী। কাশীপুর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। […]

আরও পড়ুন