Cooch Behar | বড়দেবীর ইতিহাস এবার সেলুলয়েডে

শিক্ষা
Spread the love


কোচবিহার : খেলাচ্ছলে বাঁশের কঞ্চি পুঁতে দেবীর পুজো, ভুল করে বন্ধুকে কোপ মারতে অঘটন, আর তারপর গভীর জঙ্গলে মায়ের স্বপ্নাদেশ, পাঁচশো বছর আগের সেই অলৌকিক গল্প দিয়ে শুরু হয়েছিল কোচবিহারের বড়দেবীর পুজো। রাজবাড়ির(cooch behar royal household) সুপ্রাচীন সেই ইতিহাসকে সেলুলয়েডের ফ্রেমে বন্দি করতে তৈরি হল স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। জেলার একঝাঁক তরুণ-তরুণীর উদ্যোগে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘বড়দেবী – এক মহাশক্তির জাগরণ’। শনিবার মহালয়ার সকালে ইউটিউবে মুক্তি পাবে এই শর্টফিল্মটি। শর্টফিল্মটি(Brief flim) নিয়ে জেলাবাসী ইতিমধ্যে ভীষণ উৎসাহিত।
শহরের বাসিন্দা আবির ঘোষ এবং সায়ন্তনী গুহ নিয়োগী চক্রবর্তীর যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি। ১৫১০ সালে মহারাজা বিশ্বসিংহের তখন নয় বছর বয়স। কথিত আছে, একদিন তিনি তাঁর ভাই শিশু, চন্দন এবং মদন আরও কয়েকজন বালকের সঙ্গে খেলাধুলো করছিলেন। খেলাচ্ছলে শুকনো বাঁশের কঞ্চি এবং ময়না গাছের ডাল একসঙ্গে পুঁতে দেওয়া হয়। সেটিকে দেবীরূপে কল্পনা করে তাঁরা ফল, ফুল ইত্যাদি দিয়ে পুজো দেন। কয়েকজন আনন্দে সেখানে নাচ-গান করছিল। সেসময় দেবীর কাছে বলির কথা কল্পনা করে একজনকে যূপকাঠে রেখে বিশু কুশের খড়গ দিয়ে আঘাত করা মাত্রই বালকটির শিরশ্ছেদ হয়ে রক্ত বের হতে থাকে। বিশু সেই কাটা মাথা নিয়ে সেই কল্পিত দেবীর সামনে রাখেন। এতে অন্য বাচ্চারা ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারা বলতে শুরু করে বিশু ও শিশু বালককে হত্যা করেছে।
এতে বিশু ও শিশু ভয় পেয়ে গভীর বনপথে চলে যান। ক্লান্ত দুই ভাই বনে একটি গাছের নীচে ঘুমিয়ে পড়েন। সেসময় বিশুকে দেবী স্বপ্ন দেখান যে তিনি তাঁর পুজোতে সন্তুষ্ট। তাঁদের কোনও ভয় নেই। এই গল্পকথাই বিভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে।
শর্টফিল্মটির প্রযোজক আবির ঘোষের কথায়, ‘বড়দেবী কোচবিহারবাসীর আবেগ এবং শ্রদ্ধার কেন্দ্রবিন্দু। এই ঐতিহ্যকে বিশ্ব দরবারে সঠিকভাবে তুলে ধরতে আমাদের এই প্রয়াস। মহালয়ায় কোচবিহার রাজবাড়ির ঐতিহ্যবাহী ইতিহাস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানতে পারবেন।’ শর্টফিল্মটির শুটিং হয়েছে কোচবিহারের বড়দেবীবাড়ি, শালবাগান, তোর্ষা তীরবর্তী বিভিন্ন এলাকায়।
স্বল্প বাজেটে তৈরি এই ছবিটির অন্যতম আকর্ষণ হল শিশুশিল্পী ও স্থানীয় উদীয়মান প্রতিভাদের উপস্থাপন। ছবিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নমিতা গুহ নিয়োগী, আবির ঘোষ, সায়ন্তনী গুহ নিয়োগী চক্রবর্তী, অভিজিৎ রাউতের মতো কলাকুশলীরা। পাশাপাশি শিশুশিল্পী হিসেবে বিশেষ নজর কেড়েছে ঐশানী নারায়ণ, কুমার নীলাব্জ নারায়ণ, নৈর্ঋত রায় সরকার ও আরভ্য ভগৎ সহ আরও অনেকে।
এই উদ্যোগ প্রসঙ্গে দি কোচবিহার রয়্যাল ফ্যামিলি(cooch behar royal household) সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র কুমার মৃদুল নারায়ণ বলেন, ‘এটি নিঃসন্দেহে একটা প্রশংসনীয় পদক্ষেপ। শিশুদের দিয়ে এই ধরনের ডকুমেন্টরি করায় একদিকে যেমন শিশুদের ইতিহাস সম্পর্কে আগ্রহ বাড়বে, তেমনি ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *