Kolkata | চোরবাগান বিপর্যয়ের জের: পুজো সামলাতে অভিজ্ঞতাতেই ভরসা লালবাজারের! ফিরছেন ৯ আইপিএস

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর (Durga Puja) মর্মান্তিক ঘটনার পরেই শহরের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল লালবাজার! সূত্রের খবর, পুজোর বাকি দিনগুলিতে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের পুজো সামলানোর অভিজ্ঞতা রয়েছে—এমন ৯ জন সিনিয়র আইপিএস আধিকারিককে সাময়িকভাবে কলকাতা (Kolkata) পুলিশে ফিরিয়ে আনা হচ্ছে। জানা গিয়েছে, রবিবার বিকেলের মধ্যেই তাঁদের কলকাতা পুলিশে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি থানাকে ১১ দফা নির্দেশিকা পাঠানো হয়েছে লালবাজারের তরফে।

যে ৯ জন আইপিএস আধিকারিককে ফেরানো হচ্ছে, তাঁদের তালিকায় রয়েছেন শুভঙ্কর ভট্টাচার্য, মিরাজ খালিদ, রূপেশ কুমার, তরুণ হালদার, সৌম্য রায়, প্রিয়ব্রত রায়, দীপক সরকার, সুমনজিৎ রায় এবং মাহমুদ আখতার। এই আধিকারিকদের প্রত্যেকেই এর আগে কলকাতা পুলিশের (Police) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। যেমন—পূর্বের গোয়েন্দাপ্রধান রূপেশ কুমার (বর্তমানে ডিআইজি, এসটিএফ), মিরাজ খালিদ ছিলেন হেডকোয়ার্টার্সে(বর্তমানে আইজি, ট্রাফিক) এবং পূর্বের  ডিসি সাউথ প্রিয়ব্রত রায় (বর্তমানে এসপি, ট্রাফিক)। তাঁদের সেই অভিজ্ঞতাকেই এবার শহরের ভিড় সামলাতে কাজে লাগাতে চায় প্রশাসন।

কলকাতা পুলিশের প্রতিটি থানার ওসি-কে লালবাজার থেকে স্পষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে:

  • বাধামুক্ত পথ: মণ্ডপ থেকে বেরোনোর সমস্ত পথ বা এক্সিট রুট সম্পূর্ণ পরিষ্কার ও বাধামুক্ত রাখতে হবে।
  • নজরদারি: মণ্ডপের ভেতরে ও বাইরে কোনো জিনিসপত্র পড়ে থাকতে দেওয়া যাবে না, দর্শনার্থীদের যাতায়াত মসৃণ রাখতে হবে।
  • কঠোর ভিড় নিয়ন্ত্রণ: ভিড়ের গতিবিধি নিয়ন্ত্রণে বিন্দুমাত্র আলগা মনোভাব দেখানো যাবে না। প্রয়োজনে ঝুঁকি এড়াতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *