Balurghat | কালীপুজোয় উধাও শ্যামাপোকা! পরিবেশের ভারসাম্য নিয়ে বাড়ছে উদ্বেগ

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: কালীপুজোর (Kali Puja) রাতে বাড়ির আলো জ্বললেই শুরু হত তাদের আসা। বারান্দার বাতি, রাস্তার ল্যাম্পপোস্ট কিংবা দোকানের আলোর চারপাশে পাক খেতে খেতে উড়ে বেড়াত ঝাঁকে ঝাঁকে শ্যামাপোকা। কখনও নাকে-মুখে ঢুকে বিরক্ত করত, কখনও আবার আলো নিভতেই ঝুপঝুপ করে মাটিতে পড়ত। বিরক্তি ছিল, অভিযোগও ছিল। কিন্তু সেই পোকাগুলিই যে একদিন নস্টালজিয়া হয়ে উঠবে, […]

আরও পড়ুন

Balurghat | দোতলা গোডাউন মুহূর্তেই গ্রাস করল আগুন! বালুরঘাটে কালীপুজোর রাতের ভয়াবহ ঘটনা

বালুরঘাট: কালীপুজোর আনন্দের মাঝেই চরম আতঙ্ক ছড়াল বালুরঘাটে (Balurghat)। রবিবার রাতে বালুরঘাটের কল্যাণী ঘাট এলাকায় একটি সোফা তৈরির গোডাউনে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ও তীব্র ধোঁয়ায় মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণী ঘাট (Kalyani Ghat) এলাকার ওই দোতলা গোডাউনটির মালিকের নাম মুন্না ইয়াসিন। […]

আরও পড়ুন

তৃণমূলের পাঁচ সদস্যের সমর্থনে বালুরঘাট পঞ্চায়েত সমিতির বোর্ড গড়ল বিজেপি

পঙ্কজ মহন্ত, বালুরঘাট : সংখ্যার দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকা সত্ত্বেও তৃণমূলের সদস্যদের সমর্থনে বালুরঘাট পঞ্চায়েত সমিতির (Balurghat Panchayat Samiti) দখল নিল বিজেপি (BJP)। শুক্রবার বালুরঘাট পঞ্চায়েত সমিতিতে নতুন পরিচালন সমিতি গঠন প্রক্রিয়ায় এই রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মনীষা দাস সূত্রধর এবং সহ-সভাপতি হয়েছেন কামনা হালদার। ৩২ আসনবিশিষ্ট এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের […]

আরও পড়ুন

Balurghat | আলপনার চেনা ছন্দে রঙের মেলা, বালুরঘাটে দীপাবলিতে ট্রেন্ড রঙ্গোলি

একটা সময় ছিল, দীপাবলি বা লক্ষ্মীপুজো এলেই বাড়ির মহিলারা চালের গুঁড়ো ভিজিয়ে আলপনা দেওয়ার প্রস্তুতি নিতেন। আঙুলের ছোঁয়ায় মেঝেতে ফুটে উঠত পদ্ম, লতাপাতা, ধানের ছড়া কিংবা লক্ষ্মীর পায়ের ছাপ। সেই আলপনার সঙ্গে জড়িয়ে থাকত সংসারের মঙ্গলকামনা, সমৃদ্ধির প্রার্থনা এবং পারিবারিক ঐতিহ্য। সেই রীতি অবশ্য হারিয়ে যাচ্ছে না। বরং তার পাশেই নতুন অতিথির মতো হাজির হয়েছে […]

আরও পড়ুন

Balurghat | ‘ওটা ডিজে ছিল না!’ বালুরঘাটে বিসর্জন শোভাযাত্রার মাঝপথেই বন্ধ করতে হল সাউন্ড বক্স

বালুরঘাট: বিসর্জন শোভাযাত্রায় ডিজে সাউন্ড বক্স বাজানো নিয়ে ফের বিতর্ক! সরকারি নির্দেশ উপেক্ষা করে বিসর্জনের শোভাযাত্রায় ডিজে (DJ) সাউন্ড বক্স ও লাইট ব্যবহারের অভিযোগ উঠল বালুরঘাটের (Balurghat) প্রগতি সংঘের বিরুদ্ধে। শুক্রবার বালুরঘাটের থানা মোড় এলাকায় বিষয়টি নজরে আসতেই শোভাযাত্রা থামিয়ে ডিজে সাউন্ড বক্স বন্ধ করার নির্দেশ দেয় বালুরঘাট থানার পুলিশ। ঘটনার দরুন ওই সাউন্ড বক্সের […]

আরও পড়ুন

Balurghat | পুজো মণ্ডপে আচমকা ঢুকে পড়ল আস্ত ষাঁড়! প্রতিমা দর্শনের মাঝেই দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক বালুরঘাটে

বালুরঘাট: শারদোৎসবের রঙিন আবহ ও মণ্ডপে উপচে পড়া ভিড়ের মাঝেই হঠাৎ বিশৃঙ্খলা ও দৌড়াদৌড়ি! মহাষ্টমীর গভীর রাতে নিয়ন্ত্রণহীন একটি ষাঁড় আচমকা ঢুকে পড়ায় চরম আতঙ্কের সৃষ্টি হলো বালুরঘাটের (Balurghat) নামী পুজো মণ্ডপ ‘অভিযাত্রী ক্লাব’-এ। রাত প্রায় দু’টো নাগাদ ঘটে যাওয়া এই অনভিপ্রেত ঘটনার জেরে দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় প্রতিমা […]

আরও পড়ুন

Panchayat Board Formation | তৃণমূল ও আরএসপির বয়কট! বালুরঘাটে ১১ সদস্যের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন করল বিজেপি

বালুরঘাট: দীর্ঘদিন প্রধানহীন থাকার পর অবশেষে বুধবার নতুন বোর্ড গঠিত হলো বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে (Panchayat Board Formation)। তৃণমূল কংগ্রেস ও আরএসপি (RSP)-র সদস্যরা এই বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশ না নেওয়ায়, বিজেপির ১১ জন সদস্যের উপস্থিতিতে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নতুন বোর্ড গঠিত হয়েছে। ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মালঞ্চা এলাকার বিজেপি […]

আরও পড়ুন

Balurghat | থানা থেকে প্রেমিকা নিয়ে চম্পট তৃণমূল নেতার! শেষরক্ষা না হওয়ায় যা ঘটল…

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন কোনও সিনেমা। থানা থেকে বেরিয়ে গাড়ি ছুটিয়ে প্রেমিকা বধূকে নিয়ে পালাচ্ছেন প্রেমিক এবং পিছনে ধাওয়া করছে ওই বধূর স্বামী ও আত্মীয়রা। বাস্তবেও বালুরঘাটেই (Balurghat) ঘটেছে এমন কাণ্ড। আর সে কারণেই সিনেমার মতো প্রেমিকের সঙ্গে পালিয়ে শেষ হাসি হাসতে পারেননি ওই বধূ। বালুরঘাট থেকে রায়গঞ্জের (Raiganj) পথে কালিয়াগঞ্জের (Kaliyaganj) কাছে গাড়ি […]

আরও পড়ুন

Balurghat | বাজারে প্রমাদ, নিখোঁজ মেয়েকে প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরতেই ধুন্ধুমার কাণ্ড বালুরঘাটে!

সুবীর মহন্ত, বালুরঘাট: বালুরঘাট (Balurghat) বাজারে তখন স্বাভাবিক ব্যস্ততা। দোকানে ক্রেতা, রাস্তায় মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যেই আচমকা মেয়েটিকে দেখে থমকে গিয়েছিলেন বাবা-মা। দশদিন ধরে যাঁর কোনও খোঁজ নেই, সেই মেয়েই দাঁড়িয়ে রয়েছে চোখের সামনে! আর একাও তো নয়, সঙ্গে রয়েছেন পরিচিত এক তৃণমূল (TMC) নেতা। মেয়েকে দেখেই আর নিজেকে সামলাতে পারেননি তাঁরা। ভিড় ঠেলে […]

আরও পড়ুন

Balurghat | কাজ পাইয়ে দেওয়ার নামে ‘কাটমানি’! বালুরঘাটের প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে মামলা ঠিকাদারের

বালুরঘাট: বালুরঘাট (Balurghat) পুরসভায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার একটি পুরসভার কাজ পাইয়ে দেওয়ার নামে প্রায় নয় লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে বালুরঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার মিত্রের বিরুদ্ধে। শুধু তাই নয়, চুক্তি অনুযায়ী সেই টাকা আদায় করার পরও ঠিকাদার সংস্থাকে কাজের বকেয়া বিল পাইয়ে […]

আরও পড়ুন

Balurghat | মেঝেতে ক্লাস চলাকালীন ফণা তুলল সাপ! বৈদ্যনাথপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যা হল…

সুবীর মহন্ত, বালুরঘাট: মেঝেতে বসেই চলছিল পড়াশোনা। সামনে শিশুদের বই-খাতা, পাশে অভিভাবক ও অঙ্গনওয়াড়ির কর্মী-সহায়িকা। হঠাৎই চোখে পড়ল সহায়িকার পিছনে। সেখানে তখন মাথা তুলে দাঁড়িয়ে একটি সাপের বাচ্চা! মুহূর্তে বদলে গেল ঘরের পরিবেশ। চিৎকার করে যে যেদিকে পারলেন দৌড় দিলেন। সবাই মিলে ছুটলেন বাইরে। তারপর ঘরের ভেতর থেকে একে একে বেরিয়ে এল আরও সাপের বাচ্চা। […]

আরও পড়ুন

Patiram | আলো জ্বলে না হাইমাস্টের, অন্ধকারে বসছে নেশার আসর!

বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: দিনের আলোয় ফুটবল মাঠ। কিন্তু সন্ধ্যা হলেই মাঠের রাশ চলে যায় নেশাসক্তদের দখলে। মাসের পর মাস হাইমাস্ট লাইট না জ্বলায় অন্ধকার মাঠে বসছে একাধিক মদের আসর। সকালে ফুটবল খেলতে এসে খেলোয়াড়দের প্রথমে পরিষ্কার করতে হচ্ছে মাঠ। প্রায় দু’মাস আগে রাতের অন্ধকারে মাঠ থেকেই মাদক কেনাবেচার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল তিনজনকে। কিন্তু পতিরামের […]

আরও পড়ুন

Balurghat | শানটিংয়ের জেরে চরম উত্তেজনা বালুরঘাট স্টেশনে, লাইনচ্যুত ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন

বালুরঘাট: শানটিংয়ের সময় লাইনচ্যুত হল বালুরঘাট-ভাটিণ্ডা ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন। সোমবার দুপুরে বালুরঘাট (Balurghat) স্টেশনে আউট লাইন থেকে ট্রেনটিকে ৩ নম্বর প্ল্যাটফর্মে আনার সময় আচমকাই ইঞ্জিনের সামনের অংশ লাইনের বাইরে নেমে যায়। সেই সময়ে ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৫টায় […]

আরও পড়ুন

Dakshin Dinajpur | বালুরঘাটে আত্রেয়ী ঘাটে জ্বলবে ৩০ হাজার প্রদীপ! প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ও সরকারি বরাদ্দ ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

সুবীর মহন্ত, বালুরঘাট: প্রধানমন্ত্রীর জন্মদিনে দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur) জ্বলবে সাড়ে তিন লক্ষ প্রদীপ! বিজেপির দলীয় কর্মসূচির পাশাপাশি সরকারি স্তরেও একাধিক আয়োজন শুরু হয়ে গিয়েছে। সেই আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রতিটি বিধানসভায় দিনটি পালনের জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এই পরিস্থিতিতে সরকারি অর্থ এবং […]

আরও পড়ুন

Balurghat | ভাঙা মঞ্চে মন্ত্রীর শ্রদ্ধা, বালুরঘাট দিবস উদযাপনে তৃণমূল নেতাদের ‘আধিক্য’ ঘিরে বিতর্ক

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর মহাত্মা গান্ধির ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব এসে পড়েছিল বালুরঘাটেও (Balurghat)। শহর থেকে কিছুটা দূরে ডাঙ্গি এলাকায় স্বাধীনতা সংগ্রামীরা জড়ো হয়ে সেখান থেকে বালুরঘাট শহরে এসে ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক নামিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দু’দিন স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন বালুরঘাটবাসী। ওই ঘটনার স্মরণে প্রতি বছর ১৪ […]

আরও পড়ুন

Balurghat | বিয়ে পাকা, কার্ড বিলি থেকে প্যান্ডেলের বায়নাও সম্পূর্ণ, ঠিক দু’সপ্তাহ আগে প্রেমিকের হাত ধরে পলায়ন! তারপর থানাতেই যা হল…

সুবীর মহন্ত, বালুরঘাট: থানা থেকে বেরোচ্ছেন নববধূ। পাশে নতুন স্বামী। আচমকাই কয়েকজন মহিলা তাঁকে ঘিরে ধরলেন। মুহূর্তের মধ্যে শুরু হল মারধর। প্রেমিকের সামনেই তরুণীকে চড়-থাপ্পড় মারতে শুরু করলেন এক মহিলা! হইচই, চ্যাঁচামেচিতে থমকে গেলেন পথচলতি মানুষ। কী হয়েছে, তা জানতে মুহূর্তে থানার সামনে ভিড় জমে গেল। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়। আর […]

আরও পড়ুন

Dakshin Dinajpur | তারের জঙ্গল থেকে মুক্তি! এবার বালুরঘাটেও মাটির নীচ দিয়ে যাবে বিদ্যুতের লাইন

সুবীর মহন্ত, বালুরঘাট: মাথার উপর তারের জঙ্গল। বিদ্যুতের খুঁটিগুলিতে তারের কুণ্ডলি বা ঝুলতে থাকা তারের গোছা। কোথাও আবার বাড়ির ছাদ ছুঁয়ে চলে গিয়েছে বিদ্যুৎ পরিবাহী তার। কেবল টিভি এবং বিভিন্ন ইন্টারনেট সংস্থার কেবল এক খুঁটি থেকে অন্য খুঁটিতে যাওয়ার পথে জট পাকিয়েছে। এমন পরিস্থিতির জন্য প্রায়দিনই শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বিদ্যুৎহীন হয়ে পড়ে […]

আরও পড়ুন

Balurghat | উধাও সেই ‘সাজানো’ শহর, মুখ্যমন্ত্রীর কনভয় পেরোতেই উপচে পড়ছে ময়লার স্তূপ! 

সুবীর মহন্ত, বালুরঘাট: মুখ্যমন্ত্রী আসবেন। তাই শহরের (Balurghat) সামনের রাস্তা ঝাঁ চকচকে। রাস্তার ধারে কোথাও ময়লা নেই, পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত পুরসভার কর্মীরা। কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়ি শহর ছাড়তে না ছাড়তেই যেন বদলে গেল সেই ছবি। শহরের মূল রাস্তা থেকে একটু ভেতরে ঢুকলেই এখন চোখে পড়ছে ময়লার স্তূপ। কোথাও রাস্তার ধারে, কোথাও স্কুল-কলেজের সামনে, আবার কোথাও পাড়ার […]

আরও পড়ুন

Patiram Pathasathi Conflict | স্বনির্ভর গোষ্ঠীর বার্ষিক সভায় তুলকালাম! পদাধিকারীদের লক্ষ্য করে ডিমবৃষ্টি, চরম উত্তেজনা পতিরামে

পতিরাম: স্বনির্ভর গোষ্ঠীর বার্ষিক সভাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই চরম উত্তেজনার সৃষ্টি হলো পতিরাম পথসাথী চত্বরে (Patiram Pathasathi Conflict)। বিগত এক বছরের আয়-ব্যয়ের সঠিক হিসেব পেশ করা এবং সংঘের নির্বাচিত পদাধিকারীদের অবিলম্বে পদ থেকে সরানোর দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা ও হাতাহাতির উপক্রম হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, […]

আরও পড়ুন

Balurghat | মিষ্টির থালায় আরশোলা, কাজুবাদামে ইঁদুর! বালুরঘাটে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে বন্ধ দু’টি দোকান  

বালুরঘাট: জেলা প্রশাসনের নির্দেশে শুক্রবার বালুরঘাট (Balurghat) শহরে ক্রেতা সুরক্ষা দপ্তর ও খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ অভিযানে কার্যত চক্ষু চড়কগাছ আধিকারিকদের। এদিন শহরের একাধিক মিষ্টির দোকান, ফাস্টফুডের দোকান ও রেস্তোরাঁয় আচমকা হানা দেন ক্রেতা সুরক্ষা দপ্তর ও খাদ্য সুরক্ষা (Meals Security) দপ্তরের আধিকারিকেরা। অভিযানে (raid) তাঁদের সঙ্গে ছিল পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চও। অভিযানের দরুন বিভিন্ন দোকানে […]

আরও পড়ুন

Balurghat medical faculty building | চলতি বছরেই শুরু কাজ, লোকসভা ভোটে ‘হাতিয়ার’ মেডিকেল

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: প্রতিশ্রুতি ছিল, এবার কাজ শুরুর পালা। বালুরঘাটে মেডিকেল কলেজ (Balurghat medical faculty building) তৈরির জন্য স্বাস্থ্য ভবনকে টেন্ডার ডাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বুধবার বালুরঘাটে এসে শুভেন্দু যখন মেডিকেল কলেজ নিয়ে কাজ শুরুর কথা জানান, তখন তাঁর মুখে কিন্তু উঠে এসেছে ভোটেরই কথা। মুখ্যমন্ত্রীর দাবি, চলতি বছরের ডিসেম্বরের […]

আরও পড়ুন

Balurghat | রাখির বাজারে এবার মোদি-পদ্ম ঝড়ের দাপট! গতবারের ছবি পালটে ট্রেন্ডে কে?

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: রাজনৈতিক পালাবদলের ছোঁয়া এবার রাখির বাজারেও। গত বছর যেখানে তৃণমূলের (TMC) প্রতীক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখি নজর কেড়েছিল, এবার সেই জায়গায় বাজার মাতাচ্ছে বিজেপির প্রতীক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মুখ দেওয়া রাখি। রাখিপূর্ণিমার আগে বালুরঘাটের (Balurghat) বাজারে এমন রাখির চাহিদা ঘিরে নতুন করে রাজনৈতিক রং লেগেছে […]

আরও পড়ুন

Balurghat | পতিরামে প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা, ১৩ জনের হাতে অফার লেটার!

পতিরাম: কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা ও প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ কর্মসূচি। বৃহস্পতিবার বালুরঘাট (Balurghat) সরকারি আইটিআইয়ের (ITI) তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪৩০ থেকে ৪৫০ জন চাকরিপ্রার্থী অংশ নেন। মেলা থেকে ইতিমধ্যেই ১৩ জন প্রার্থীর হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে। […]

আরও পড়ুন

Balurghat | ‘কৌশল মহোৎসব’: বালুরঘাটে ১,৭০০ জনের হাতে চাকরির অফার লেটার!

বালুরঘাট: ভারত সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ‘কৌশল মহোৎসব’ (Kaushal Mahotsav)-এ বাজিমাত! মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে (Balurghat Stadium) আয়োজিত এই বৃহৎ কর্মসংস্থান মেলায় বিকেল চারটে পর্যন্ত সরাসরি চাকরি পেলেন ১,৭০০ জন চাকরিপ্রার্থী। সেই সঙ্গে আরও প্রায় তিন হাজার প্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া সচল ছিল। এদিন অনলাইন ও অফলাইন মিলিয়ে আবেদনকারীর সংখ্যা ছাড়িয়ে যায় প্রায় ১০ হাজার। এই বিরাট […]

আরও পড়ুন

Balurghat | বাংলায় এই প্রথম! বালুরঘাটে হচ্ছে কেন্দ্রীয় সরকারের ‘কৌশল মহোৎসব’, রয়েছে ৭ হাজারের বেশি চাকরির সুযোগ

বালুরঘাট: বাংলায় এই প্রথমবার ভারত সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘কৌশল মহোৎসব’। মঙ্গলবার বালুরঘাট (Balurghat) স্টেডিয়ামে বসছে এই কর্মসংস্থান মেলা। উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার স্টেডিয়ামে আসেন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের ডিরেক্টর ভি. এস. অরবিন্দ এবং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালাসুব্রামানিয়ান টি। প্রশাসনের […]

আরও পড়ুন
Balurghat | বালুরঘাটে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! নষ্ট হল ১০ বছরের শিশুর চোখ, স্বাস্থ্য দপ্তরের তদন্ত শুরু

Balurghat | বালুরঘাটে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! নষ্ট হল ১০ বছরের শিশুর চোখ, স্বাস্থ্য দপ্তরের তদন্ত শুরু

বালুরঘাট: মোবাইলের গ্লাস কভারের একটি ছোট কাচের টুকরো চোখে ঢুকেছিল। কিন্তু চিকিৎসকদের চরম গাফিলতি ও উদাসীনতায় সেই সামান্য আঘাতই কেড়ে নিল দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) ১০ বছরের এক শিশুর একটি চোখ! বালুরঘাট (Balurghat) জেলা হাসপাতালের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর ও মর্মান্তিক অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, দক্ষিণ পতিরামের বাসিন্দা […]

আরও পড়ুন
Balurghat | জমি বিবাদের জের, বালুরঘাটে এক ভাইয়ের হাতে খুন অপরজন!

Balurghat | জমি বিবাদের জের, বালুরঘাটে এক ভাইয়ের হাতে খুন অপরজন!

বালুরঘাট: জমি সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে এক ভাইয়ের হাতে অন্য ভাইকে খুনের অভিযোগ উঠল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট (Balurghat) ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দেবীপুর বিলপাড়া এলাকায়। মৃতের নাম বিপুল সরকার (৬০)। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই দিলীপ কুমার সরকার পলাতক ছিল। যদিও প্রাপ্ত তথ্যানুযায়ী সন্ধ্যায় তাকে ধরে ফেলা হয়েছে। […]

আরও পড়ুন
Balurghat | মরুভূমি থেকে বালুরঘাটের রাস্তায় রাজস্থানি বেলুন পুতুল! মজেছে ছোটরা

Balurghat | মরুভূমি থেকে বালুরঘাটের রাস্তায় রাজস্থানি বেলুন পুতুল! মজেছে ছোটরা

বালুরঘাট: বালুরঘাটের (Balurghat) শিশুদের মুখে হাসি ফুটছে রাজস্থানের (Rajasthan) বেলুন পুতুলে। বালুরঘাটের রাস্তায় দেখা মিলছে রাজস্থান থেকে ফেরি করতে আসা এই পুতুল বিক্রেতাদের। দুপুরের পর থেকে তাঁরা শহরের বিভিন্ন জনবহুল রাস্তায় ভিড় জমাচ্ছেন। বাবা-মায়ের সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়ে হাসিমুখে সেই বেলুন পুতুল কিনে ঘরে ফিরছে শিশুরা। মাত্র ৫০ টাকা দাম হওয়ায় অভিভাবকরাও খুশি। সন্তানদের কিনে […]

আরও পড়ুন
Balurghat MLA | দুরন্ত শৈশব থেকে সিরিয়াস বিধায়ক, বালুরঘাটের বিদ্যুৎ রায়ের বর্ণময় জীবনের অজানা গল্প

Balurghat MLA | দুরন্ত শৈশব থেকে সিরিয়াস বিধায়ক, বালুরঘাটের বিদ্যুৎ রায়ের বর্ণময় জীবনের অজানা গল্প

বালুরঘাট: জলকাদায় ফুটবল খেলা আর বোতল ভাঙার ডানপিটে দুরন্ত কিশোর আজ বালুরঘাটের বিধায়ক (Balurghat MLA)। ছোটবেলায় দস্যিপনার জন্য যার নামেই মেদিনীপুরের মামাবাড়ির কাচের বয়েম লুকিয়ে রাখা হত, আজ তিনিই আইনি লড়াই ও জনসেবার আঙিনা পেরিয়ে পৌঁছেছেন জননেতার আসনে, বিধানসভায়। গ্রাম সেবিকার চাকরি করা মা ললিতা রায়ের শাসন, দেশভাগের পর ওপার বাংলা থেকে আসা বনেদি পরিবারের […]

আরও পড়ুন
Balurghat | বদলে গিয়েছে আত্রেয়ীর গতিপথ, ‘ভিলেন’ চেক ড্যাম

Balurghat | বদলে গিয়েছে আত্রেয়ীর গতিপথ, ‘ভিলেন’ চেক ড্যাম

বালুরঘাট: আত্রেয়ী (Atreyee River) নদীর দু’পাড়ের বাঁধের রাস্তায় ভাঙন ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে বালুরঘাটে (Balurghat)। গত সপ্তাহখানেক সময় ধরে শহরের বিভিন্ন প্রান্তে বাঁধের নীচ থেকে মাটি সরে যাওয়ার ঘটনা ঘটেছে। শহরের পূর্ব প্রান্তে রথতলা সহ একাধিক এলাকায় বাঁধের রাস্তার নীচের মাটি সরে গিয়ে সুড়ঙ্গ তৈরি হয়েছে। নদীর পশ্চিম প্রান্তের চকভৃগু এলাকার ভৈরবীতলায় বাঁধের রাস্তার নীচ থেকেও […]

আরও পড়ুন