Panchayat Board Formation | তৃণমূল ও আরএসপির বয়কট! বালুরঘাটে ১১ সদস্যের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন করল বিজেপি

শিক্ষা
Spread the love


বালুরঘাট: দীর্ঘদিন প্রধানহীন থাকার পর অবশেষে বুধবার নতুন বোর্ড গঠিত হলো বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে (Panchayat Board Formation)। তৃণমূল কংগ্রেস ও আরএসপি (RSP)-র সদস্যরা এই বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশ না নেওয়ায়, বিজেপির ১১ জন সদস্যের উপস্থিতিতে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নতুন বোর্ড গঠিত হয়েছে। ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মালঞ্চা এলাকার বিজেপি সদস্য অসিত সরকার এবং উপপ্রধান হয়েছেন হোসেনপুরের বাপি বর্মন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাজিপুরের ৬ নম্বর ডাঙ্গা অঞ্চল অফিসে এদিন সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত বোর্ড গঠনের প্রক্রিয়া চলে। মোট ২৮ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে ২০২৩ সালের নির্বাচনে তৃণমূল ১৬টি, বিজেপি ১১টি এবং আরএসপি ১টি আসনে জয়লাভ করেছিল। তবে পরবর্তীতে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন ঘটে। গত ৪ মে তৎকালীন প্রধান অর্পণা বর্মন ও উপপ্রধান কৌশিক চৌধুরী সহ তৃণমূলের চারজন সদস্য পদত্যাগ করায় প্রধানের পদটি ফাঁকা হয়ে পড়েছিল।

এদিন তৃণমূল ও আরএসপি সদস্যদের সম্পূর্ণ অনুপস্থিতিতে শুধুমাত্র বিজেপির ১১ জন সদস্যের উপস্থিতিতেই নতুন বোর্ড গঠন সম্পন্ন হয়। নতুন বোর্ড গঠনের খবর চাউর হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা, একে অপরকে আবির মাখিয়ে আনন্দ উদযাপন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার, মণ্ডল সভাপতি নিরোধ বর্মন সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।

The submit Panchayat Board Formation | তৃণমূল ও আরএসপির বয়কট! বালুরঘাটে ১১ সদস্যের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন করল বিজেপি appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *