Balurghat | বাংলায় এই প্রথম! বালুরঘাটে হচ্ছে কেন্দ্রীয় সরকারের ‘কৌশল মহোৎসব’, রয়েছে ৭ হাজারের বেশি চাকরির সুযোগ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বালুরঘাট: বাংলায় এই প্রথমবার ভারত সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘কৌশল মহোৎসব’। মঙ্গলবার বালুরঘাট (Balurghat) স্টেডিয়ামে বসছে এই কর্মসংস্থান মেলা। উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার স্টেডিয়ামে আসেন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের ডিরেক্টর ভি. এস. অরবিন্দ এবং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালাসুব্রামানিয়ান টি। প্রশাসনের দাবি, উইপ্রো, টাটা গ্রুপ, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইডিবিআই-সহ ৫০টিরও বেশি সংস্থা অংশ নিচ্ছে এই কর্মসংস্থান মেলায়। রয়েছে সাত হাজারেরও বেশি চাকরির সুযোগ!

স্টেডিয়ামে তৈরি হয়েছে মূল মঞ্চ এবং বিভিন্ন সংস্থার জন্য একাধিক হ্যাঙ্গার। রেজিস্ট্রেশনের পরে পছন্দের সংস্থায় সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন প্রার্থীরা। অনলাইনের পাশাপাশি স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থাও থাকছে। একজন প্রার্থী সর্বাধিক তিনটি সংস্থায় ইন্টারভিউ দিতে পারবেন। জেলাশাসক জানান, এটি শুধু জব ফেয়ার নয়, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানকে (Employment) একসূত্রে বাঁধার উদ্যোগ। গোটা রাজ্য এবং অন্য রাজ্যের প্রার্থীরাও এই মেলায় অংশ নিতে পারবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *