তৃণমূলের পাঁচ সদস্যের সমর্থনে বালুরঘাট পঞ্চায়েত সমিতির বোর্ড গড়ল বিজেপি

শিক্ষা
Spread the love


পঙ্কজ মহন্ত, বালুরঘাট : সংখ্যার দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকা সত্ত্বেও তৃণমূলের সদস্যদের সমর্থনে বালুরঘাট পঞ্চায়েত সমিতির (Balurghat Panchayat Samiti) দখল নিল বিজেপি (BJP)। শুক্রবার বালুরঘাট পঞ্চায়েত সমিতিতে নতুন পরিচালন সমিতি গঠন প্রক্রিয়ায় এই রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মনীষা দাস সূত্রধর এবং সহ-সভাপতি হয়েছেন কামনা হালদার।

৩২ আসনবিশিষ্ট এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য সংখ্যা ছিল ২৪ এবং বিজেপির আট। শুক্রবার বোর্ড গঠনের সময় বিজেপির সাত জন এবং তৃণমূলের পাঁচ জন সদস্য উপস্থিত ছিলেন। তৃণমূলের উপস্থিত ওই পাঁচ জন সদস্য বিজেপি প্রার্থীদের সমর্থন জানান। এর ফলে সহজেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি ক্ষমতা দখল করে।

এর আগে সভাপতি অরূপ সরকার এবং সহ-সভাপতি চন্দনা বর্মন পদত্যাগ করায় পঞ্চায়েত সমিতিটি নেতৃত্বহীন ছিল। বোর্ড গঠন পর্বে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু এবং বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। স্বরূপ চৌধুরী দাবি করেন, দীর্ঘদিন আটকে থাকা প্রশাসনিক কাজগুলি এবার দ্রুত সম্পন্ন হবে। অন্যদিকে, এই ঘটনার বিষয়ে প্রাক্তন সভাপতি অরূপ সরকারের সঙ্গে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

The publish ভাঙল তৃণমূল! মাত্র ২৫ শতাংশ সদস্য নিয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *