Baruipur | বারুইপুরে বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুন! কাঠগড়ায় দলেরই নেতা, তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুন (BJP Employee Homicide)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের (Baruipur) উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায়। বাপি প্রামাণিক নামে ওই সক্রিয় বিজেপি কর্মীকে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, নিহত […]

আরও পড়ুন

Dilip Ghosh | অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভে ‘বঞ্চিত’রা, তৃণমূলকে নিশানা দিলীপের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : অগাস্টে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে নেমেছেন ‘বঞ্চিত’ মহিলারা। এই পরিস্থিতিতে শনিবার ইকো পার্কে প্রাতর্ভ্রমণের সময় বিষয়টি নিয়ে সরব হন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি এই বিক্ষোভের নেপথ্যে তৃণমূল কংগ্রেসের উসকানিকেই দায়ী করেছেন। দিলীপ ঘোষের কথায়, “অভ্যাস হয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। এটাও জানা উচিত, সব সুবিধা […]

আরও পড়ুন

Abhishek Banerjee | স্পিকারের নিষ্ক্রিয়তা বনাম দলত্যাগ বিরোধী আইন: ২০ বিক্ষুব্ধ সাংসদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ জাতীয় রাজনীতিতে দলবদলের গেরো নিয়ে আইনি লড়াই এবার পৌঁছে গেল দেশের সর্বোচ্চ আদালতে। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলেরই ২০ জন বিদ্রোহী সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিকভাবে এই মামলা দায়ের করা হয়েছে, […]

আরও পড়ুন

Halisahar incident | ‘এটা বাংলার রীতি নয়’, হালিশহরে মমতাকে হেনস্তায় ‘ক্ষুব্ধ’ শমীক

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : পুলিশ হেপাজতে মৃত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে রবিবার হালিশহরে তীব্র বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে জল, কাদা ও জুতো ছোড়ার পাশাপাশি ‘চোর-ডাকাতরানি’ স্লোগান দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি […]

আরও পড়ুন

Kakoli Ghosh Dastidar | ‘মানুষ চিনতে ভুল!’, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির, কাকে নিশানা করলেন?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) একটি পোস্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি। তাঁর করা পোস্টটি ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন অনেকে (Cryptic Submit)। শনিবার সন্ধ্যায় ফেসবুকে কাকলি লেখেন, ‘মানুষ চিনতে এত ভুল করলাম!! একটাই তো জীবন, ধ্বংস হয়ে গেল।’ পোস্টটি প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে ওঠে। […]

আরও পড়ুন
Swarup Biswas | স্বরূপ বিশ্বাসকে নিয়ে শ্লীলতাহানির মামলায় বড়সড়ো মোড়! অভিযোগকারিণী মেকআপ আর্টিস্টের ‘ডিগবাজি’

Swarup Biswas | স্বরূপ বিশ্বাসকে নিয়ে শ্লীলতাহানির মামলায় বড়সড়ো মোড়! অভিযোগকারিণী মেকআপ আর্টিস্টের ‘ডিগবাজি’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত জুন মাসে শ্লীলতাহানি, তোলাবাজি এবং অস্ত্র আইনে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। সেই সময় এই ঘটনা এবং এক মহিলা মেকআপ আর্টিস্টের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল পড়েছিল। তবে শুক্রবার রাতে সম্পূর্ণ এক নজিরবিহীন ঘটনাপ্রবাহে […]

আরও পড়ুন
Bardhaman | সরকারি নথি বিলি না করে স্তূপীকৃত পঞ্চায়েত অফিসে? কালনায় তুলকালাম!  

Bardhaman | সরকারি নথি বিলি না করে স্তূপীকৃত পঞ্চায়েত অফিসে? কালনায় তুলকালাম!  

বর্ধমান: বিলি না করে পঞ্চায়েত অফিসের একটি ঘরে স্তূপীকৃত করে ফেলে রাখা ছিল উপভোক্তাদের এসসি-এসটি সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড ও জব কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি। সেই খবর জানাজানি হতেই শুক্রবার সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে পূর্ব বর্ধমানের (Bardhaman) কালনা ২ ব্লকের বড় ধামাস গ্রাম পঞ্চায়েত অফিসে। ঘটনার খবর পেয়ে কালনা (Kalna) থানার পুলিশ […]

আরও পড়ুন
Raiganj | পার্টি অফিস ভাঙার বদলা! রায়গঞ্জে প্রতিবাদী চিকিৎসকের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, জানালার কাঁচ ভেঙে চুরমার

Raiganj | পার্টি অফিস ভাঙার বদলা! রায়গঞ্জে প্রতিবাদী চিকিৎসকের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, জানালার কাঁচ ভেঙে চুরমার

রায়গঞ্জ: অবৈধ তৃণমূল (TMC) পার্টি অফিস গুড়িয়ে দেওয়ার ক্ষোভ মেটাতে রাতের অন্ধকারে ফের তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। রায়গঞ্জ (Raiganj) শহর লাগোয়া গোয়ালপাড়া এলাকায় এক প্রতিবাদী হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও তীব্র রাজনৈতিক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া এলাকায় একটি তৃণমূল […]

আরও পড়ুন
Supreme Court docket | সংখ্যায় ভারী হলেই দল দখল করা যায় না! শিবসেনার প্রতীক মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষন ঘিরে ঘুর্ণাবর্তে বাংলার রাজনৈতিক সমীকরণ?

Supreme Court docket | সংখ্যায় ভারী হলেই দল দখল করা যায় না! শিবসেনার প্রতীক মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষন ঘিরে ঘুর্ণাবর্তে বাংলার রাজনৈতিক সমীকরণ?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিধায়ক বা সাংসদদের সংখ্যাধিক্য কিংবা পরিষদীয় দলের গরিষ্ঠতা মানেই আসল রাজনৈতিক দলের মালিকানা বা প্রতীক দখল নয়! শিবসেনার (Shiv Sena) দলীয় ভাঙন এবং প্রতীক সংক্রান্ত মামলায় এমনই এক যুগান্তকারী ও স্পষ্ট বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court docket)।  প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর নেতৃত্বাধীন বেঞ্চ তাঁদের পর্যবেক্ষণে […]

আরও পড়ুন
Chandra Kumar Bose | যোগ দিয়েছিলেন ৪ মাস আগেই, এবার তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু

Chandra Kumar Bose | যোগ দিয়েছিলেন ৪ মাস আগেই, এবার তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেক্স: ফের ভাঙন তৃণমূলে (TMC)। এবার দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন (Resigns) নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (Netaji’s Grandnephew) চন্দ্র কুমার বসু (Chandra Kumar Bose)। দলীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ইস্তফার কারণ হিসেবে তিনি পুরোপুরি ব্যক্তিগত কারণকেই তুলে ধরেছেন (Private Causes)। একদা বিজেপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত চন্দ্র […]

আরও পড়ুন
Mekhliganj | আবাস যোজনা-কাটমানি দুর্নীতি! ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুলকালাম কাণ্ড

Mekhliganj | আবাস যোজনা-কাটমানি দুর্নীতি! ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুলকালাম কাণ্ড

ভোটবাড়ি: আবাস যোজনা, ‘পাড়ায় সমাধান’ সহ একাধিক প্রকল্পের দুর্নীতি এবং কাটমানির অভিযোগে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়। সরকারি প্রকল্পের বৈঠক চলাকালীন দুর্নীতির প্রতিবাদে ফুঁসে ওঠেন স্থানীয়রা। অভিযোগ, অভিযুক্ত প্রধান, উপপ্রধান ও এক পঞ্চায়েত সদস্যের স্বামীকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে […]

আরও পড়ুন
Kalyan Banerjee | সংসদ চত্বরে কল্যাণের অভিনব প্রতিবাদ, দেখতে এসে প্রিয়াংকার কথায় উঠে এল দল ভাঙানোর অতীত!

Kalyan Banerjee | সংসদ চত্বরে কল্যাণের অভিনব প্রতিবাদ, দেখতে এসে প্রিয়াংকার কথায় উঠে এল দল ভাঙানোর অতীত!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মহিলা সাংসদদের প্রতি অসংসদীয় আচরণের অভিযোগে গোটা বাদল অধিবেশনের জন্যই লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সংসদে প্রবেশাধিকার না থাকলেও প্রতিদিন সংসদ চত্বরে ঘুরে ঘুরে অভিনব প্রতিবাদ জানাচ্ছেন তিনি। তাঁর গলায় ঝোলানো প্রমাণ মাপের পোস্টারে রয়েছে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়ায় (এনসিপিআই) যোগ দেওয়া ২০ জন দলবদলু […]

আরও পড়ুন
TMC | তৃণমূলের নাম ও প্রতীক দখলের লড়াই এবার দিল্লিতে, স্থায়ী দপ্তর খুলছে ঋতব্রত শিবির!

TMC | তৃণমূলের নাম ও প্রতীক দখলের লড়াই এবার দিল্লিতে, স্থায়ী দপ্তর খুলছে ঋতব্রত শিবির!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘আসল’ তৃণমূল কংগ্রেস (TMC) কারা? এই প্রশ্নকে কেন্দ্র করে কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চরমে উঠেছে। তৃণমূলের নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক দখলের এই লড়াই এবার গড়িয়েছে খোদ জাতীয় রাজধানী দিল্লিতে। সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের আগেই দিল্লিতে নিজস্ব একটি স্থায়ী কার্যালয় চালু […]

আরও পড়ুন
Patiram | চাকরির নামে লক্ষাধিক টাকা প্রতারণা! গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ ২

Patiram | চাকরির নামে লক্ষাধিক টাকা প্রতারণা! গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ ২

পতিরাম: পতিরাম কলেজে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা আদায় (Fraud) এবং সেই টাকা ফেরত চাইতেই মারধর! এমনই অভিযোগে তৃণমূল পরিচালিত পতিরাম (Patiram) গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী তথা বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য অসীম কুণ্ডুকে গ্রেপ্তার করল পতিরাম থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের আটক করা হয়। শুক্রবার ধৃতদের বালুরঘাট […]

আরও পড়ুন
Kalighat TMC | শর্ত ভেঙে রাস্তা আটকে একুশের সভা, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু

Kalighat TMC | শর্ত ভেঙে রাস্তা আটকে একুশের সভা, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত লঙ্ঘন করে ক্যাথিড্রাল রোডের দুই লেন আটকে সভা আয়োজন করার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল লালবাজার। ২১ জুলাইয়ের সমাবেশের উদ্যোক্তা ও আহ্বায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় আদালত অবমাননা এবং রাস্তা অবরুদ্ধ করার অভিযোগে এই মামলা রুজু করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, সভার অনুমতি দেওয়ার সময়েই […]

আরও পড়ুন
Kalyan Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে তরজা: মমতার নির্দেশ অমান্য করে দীর্ঘ ভাষণ, নেত্রীর সঙ্গে কাটাকাটি করে বাড়ি চলে গেলেন কল্যাণ

Kalyan Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে তরজা: মমতার নির্দেশ অমান্য করে দীর্ঘ ভাষণ, নেত্রীর সঙ্গে কাটাকাটি করে বাড়ি চলে গেলেন কল্যাণ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। নেত্রীর নির্দেশ উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে ভাষণ দেওয়া এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে মঞ্চ ছেড়ে সোজা বাড়ি চলে গেলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। নেত্রীর বক্তৃতা শোনার জন্যেও তিনি অপেক্ষা করেননি। বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাটপন্থীদের […]

আরও পড়ুন
Kalighat TMC | শর্ত ভেঙে রাস্তা আটকে একুশের সভা, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু

Mamata Banerjee | তৃণমূলে থেকে কী করেছেন, মুখ খুললে মুখোশ খুলে দেব! ২১-এর মঞ্চ থেকে কাকে নিশানা মমতার?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দল ভাঙার পর বাংলার রাজনীতিতে এবার এক ভিন্ন ও নজিরবিহীন একুশে জুলাই দেখল রাজ্যবাসী। একদিকে মেয়ো রোডে আলাদা কর্মসূচি পালন করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির, অন্যদিকে বিড়লা তারামণ্ডল চত্বরে বিশাল সমাবেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (TMC)। আর এই উত্তপ্ত শহিদ দিবসের মঞ্চ থেকেই রাজনৈতিক প্রতিপক্ষ ও দলছুট […]

আরও পড়ুন
Calcutta Excessive Courtroom | কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে জবাব তলব হাইকোর্টের

Calcutta Excessive Courtroom | কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে জবাব তলব হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২১ জুলাইয়ের শহিদ স্মরণের (21 July Rally) আগের রাতে কালীঘাট তৃণমূলের সভামঞ্চ ভাঙচুরের (Stage Vandalism) অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Courtroom) দ্বারস্থ হয়েছে মমতাপন্থী তৃণমূল (TMC)। আদালত সূত্রে জানা গিয়েছে, পুলিশ এই ঘটনায় ঠিক কী কী পদক্ষেপ করেছে, তা মঙ্গলবার […]

আরও পড়ুন
21 July Rally | একুশে জুলাইয়ে তিন মঞ্চে শহিদ স্মরণ, কড়া নিরাপত্তায় মুড়ল কলকাতা

21 July Rally | একুশে জুলাইয়ে তিন মঞ্চে শহিদ স্মরণ, কড়া নিরাপত্তায় মুড়ল কলকাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পালাবদলের পর শহিদ স্মরণ নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানির জেরে আজ, একুশে জুলাই (21 July Rally) কলকাতার (Kolkata) বুকে তৈরি হয়েছে এক ভিন্ন ছবি। ঐতিহ্যগতভাবে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের (TMC) একক সভা থাকলেও, এবার তিলোত্তমায় মোট তিনটি আলাদা মঞ্চে পালিত হচ্ছে শহিদ দিবস। এর মধ্যে রয়েছে কালীঘাট তৃণমূলের মঞ্চ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের […]

আরও পড়ুন
Adhir Ranjan Chowdhury | ‘সাপুড়েকে সাপের ছোবলেই মরতে হয়…’, মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর!

Adhir Ranjan Chowdhury | ‘সাপুড়েকে সাপের ছোবলেই মরতে হয়…’, মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর!

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: “সাপুড়েকে সাপের ছোবলেই মরতে হয়! কংগ্রেস ভাঙানোর খেলা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।” তৃণমূলের (TMC) নেতা,বিধায়ক ও সাংসদদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করা নিয়ে শনিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রামে অনুষ্ঠিত জনসভা থেকে এমনই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি এও বলেন, “কংগ্রেসের সহযোগিতায় […]

আরও পড়ুন
Tirthankar Ghosh | পানিহাটির রাস্তায় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে ঘোরাল পুলিশ, দেখেই ‘চোর চোর’ স্লোগান স্থানীয়দের

Tirthankar Ghosh | পানিহাটির রাস্তায় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে ঘোরাল পুলিশ, দেখেই ‘চোর চোর’ স্লোগান স্থানীয়দের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে (Tirthankar Ghosh) শনিবার সকালে পানিহাটির বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ ও তদন্ত চালাল পুলিশ। খড়দা থানার পুলিশি হেপাজতে থাকা তীর্থঙ্করকে এলাকায় দেখা মাত্রই স্থানীয় বাসিন্দাদের একাংশ তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশি উপস্থিতির মধ্যেই অভিযুক্তকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। একই […]

আরও পড়ুন
Madan Mitra | কালীঘাট তৃণমূলে বড় ধাক্কা! সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা মদন মিত্রের

Madan Mitra | কালীঘাট তৃণমূলে বড় ধাক্কা! সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা মদন মিত্রের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কালীঘাট তৃণমূলে (TMC) বড় ধাক্কা! সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান মদন মিত্র। এরপরই সিদ্ধান্তের কথা জানান। গতকাল আচমকা সন্দীপন সাহার বানড়িতে যান মদন মিত্র। বিস্তারিত আসছে… The submit Madan Mitra | কালীঘাট তৃণমূলে বড় ধাক্কা! সমস্ত […]

আরও পড়ুন
Rabindranath Ghosh | ‘কালীঘাট’ বনাম ‘ঋতব্রত’ তৃণমূল! উত্তরের রাজনীতির মঞ্চে নয়া সমীকরণ গড়লেন রবীন্দ্রনাথ ঘোষ

Rabindranath Ghosh | ‘কালীঘাট’ বনাম ‘ঋতব্রত’ তৃণমূল! উত্তরের রাজনীতির মঞ্চে নয়া সমীকরণ গড়লেন রবীন্দ্রনাথ ঘোষ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূলের (TMC) অন্দরে বিভাজন এখন আর গোপন কোনো বিষয় নয়। এবার সেই পরিবর্তনের হাওয়ায় গা ভাসালেন উত্তরবঙ্গের পোড় খাওয়া নেতা তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। দীর্ঘ ২২ বছর জেলা তৃণমূলের সভাপতিত্ব সামলানো এই নেতা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের বিরুদ্ধে তোপ দেগে নাম লিখিয়েছেন ঋতব্রতপন্থী শিবিরে। রবীন্দ্রনাথ ঘোষের এই […]

আরও পড়ুন
Anubrata Mondal | আইপ্যাকই ডুবিয়েছে দলকে! ঋতব্রত শিবিরে গিয়ে জেলা সভাপতি হতেই তোপ অনুব্রতর

Anubrata Mondal | আইপ্যাকই ডুবিয়েছে দলকে! ঋতব্রত শিবিরে গিয়ে জেলা সভাপতি হতেই তোপ অনুব্রতর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের (TMC) ভরাডুবির জন্য ফের ‘আইপ্যাক’-কেই (I-PAC) কাঠগড়ায় দাঁড় করালেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শনিবার ঋতব্রত শিবিরের তরফে আনুষ্ঠানিকভাবে বীরভূম জেলা তৃণমূলের সভাপতির (Birbhum district president) দায়িত্ব পাওয়ার পরই তিনি দলের পুরোনো রণকৌশলে ফেরার পক্ষে সওয়াল করলেন। দীর্ঘদিন বীরভূমের সংগঠনের অবিসংবাদিত নেতা ছিলেন অনুব্রত। গোরু […]

আরও পড়ুন
Mekhliganj | আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি! মেখলিগঞ্জে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা

Mekhliganj | আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি! মেখলিগঞ্জে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা

জামালদহ: সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগে উত্তপ্ত কোচবিহারের মেখলিগঞ্জ (Mekhliganj)। এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মেখলিগঞ্জের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সদেস্য রাজকুমার বর্মন এবং তৃণমূল (TMC) নেতা ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী বাবুল হোসেন মিয়াঁকে। বৃহস্পতিবার রাতে মেখলিগঞ্জ থানার পুলিশ এই […]

আরও পড়ুন
Ritabrata Banerjee | জেলবন্দি অবস্থায় মমতাকে জড়িয়ে প্রধানমন্ত্রী ও সিবিআইকে কুণালের চিঠি! ঋতব্রতর দাবির প্রেক্ষিতে কী বললেন তৃণমূল বিধায়ক?

Ritabrata Banerjee | জেলবন্দি অবস্থায় মমতাকে জড়িয়ে প্রধানমন্ত্রী ও সিবিআইকে কুণালের চিঠি! ঋতব্রতর দাবির প্রেক্ষিতে কী বললেন তৃণমূল বিধায়ক?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কালীঘাট তৃণমূল রীতিমতো খড়্গহস্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) উপর। কথায় কথায় চোখা চোখা বাক্যবাণ ছুড়ে দেওয়া হচ্ছে বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কখনও ‘গদ্দার’ কখনও ‘বেইমান’ বিশেষনে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবার সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই কার্যত বোমা ফাটালেন। নাম না করে কুণাল ঘোষকে (kunal Ghosh) তৃণমূলের ‘ম্যানেজিং ডিরেক্টর’ তকমা দিয়ে ৯১ পাতার […]

আরও পড়ুন
No Confidence Movement | শুভেন্দুর সভার আগেই তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পুরসভায় অনাস্থা, অপসারিত চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ কাউন্সিলরদের

No Confidence Movement | শুভেন্দুর সভার আগেই তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পুরসভায় অনাস্থা, অপসারিত চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ কাউন্সিলরদের

মুর্শিদাবাদঃ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রেজিনগর সভার ঠিক আগে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভায় বড়সড় রাজনৈতিক ডামাডোল। একাধিক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে তৃণমূলেরই চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন দলেরই ১১ জন কাউন্সিলর (No Confidence Movement)। বুধবার মহকুমা শাসকের দপ্তরে এই অনাস্থা জমা পড়তেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার ঘটনা […]

আরও পড়ুন
Asansol Mayor Bidhan Upadhyay | আসানসোলে পুর পরিষেবায় অচলাবস্থা, শো-কজের মুখে মেয়র: ঋতব্রতর সঙ্গে সাক্ষাতে তুঙ্গে দলবদলের জল্পনা

Asansol Mayor Bidhan Upadhyay | আসানসোলে পুর পরিষেবায় অচলাবস্থা, শো-কজের মুখে মেয়র: ঋতব্রতর সঙ্গে সাক্ষাতে তুঙ্গে দলবদলের জল্পনা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আসানসোল পুরনিগমে চরম প্রশাসনিক অচলাবস্থা এবং দুর্নীতির অভিযোগে খোদ পুর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির কড়া শো-কজ নোটিসকে ঘিরে অস্বস্তিতে ঘাসফুল শিবির (Asansol Mayor Bidhan Upadhyay)। এরই মধ্যে পরিস্থিতি সামলাতে কলকাতায় ছুটে এসে মেয়র বিধান উপাধ্যায়ের কালীঘাটের বদলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। আসানসোল পুরনিগমে বোর্ড মিটিং […]

আরও পড়ুন
Gangarampur | বিপ্লবের দুর্গে নাস্তানাবুদ কালীঘাট শিবির, প্রস্তুতি সভা সারতে হলো ক্লাবে!

Gangarampur | বিপ্লবের দুর্গে নাস্তানাবুদ কালীঘাট শিবির, প্রস্তুতি সভা সারতে হলো ক্লাবে!

গঙ্গারামপুর ও বালুরঘাট: কলকাতায় কালীঘাট ও ঋতব্রত গোষ্ঠীর তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তারই আঁচ এবার এসে পড়ল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) গঙ্গারামপুরে (Gangarampur)। খাস উত্তরবঙ্গে ঋতব্রত লবির অত্যন্ত প্রভাবশালী বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রের খাসতালুকে কার্যত নাস্তানাবুদ হতে হল কালীঘাট লবির নেতাদের। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করতে এসে জেলা পার্টি অফিসেই […]

আরও পড়ুন