CM Suvendu Adhikari | ‘শ্যামাপ্রসাদ-প্রণবানন্দ না থাকলে আমাদেরও একই অবস্থা হত’, চিন্ময়কৃষ্ণের প্রসঙ্গ তুলে সরব শুভেন্দু!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলাদেশে কারাবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) মায়ের শেষকৃত্যের ছবি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার বাংলাদেশে সংখ্যালঘুদের (Bangladesh Minorities) ওপর নির্যাতন এবং চিন্ময়কৃষ্ণ দাসের কারাবাসের প্রসঙ্গ তুলে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রাজারহাট গোপালপুরে একটি গণেশপুজোর উদ্বোধনে গিয়ে তিনি দাবি করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের লড়াইয়ের মাধ্যমে […]

আরও পড়ুন

Ritabrata Banerjee EC assembly | তৃণমূল পৈতৃক সম্পত্তি নয়! নির্বাচন কমিশনের বৈঠক থেকে বেরিয়ে তোপ ঋতব্রতর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতীক কার দখলে থাকবে, সেই জটিলতার ফয়সালা করতে শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনের মুখোমুখি হলো দলের দুই শিবির। নির্দিষ্ট সময়সূচি মেনে প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির (Ritabrata Banerjee EC assembly) এবং পরে কালীঘাটপন্থী প্রতিনিধিদল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে বেরিয়ে এসে তৃণমূল নেতৃত্ব ও সুপ্রিমো মমতাকে তীব্র […]

আরও পড়ুন

Nandigram By Election TMC absent | নন্দীগ্রামে উপনির্বাচনের দামামা, জেলাশাসকের সর্বদল বৈঠকে গরহাজির তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আসন্ন উপনির্বাচনের (Nandigram By Election TMC absent) দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram)। ভোটপ্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকলেও, এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা গেল না তৃণমূল কংগ্রেসের (TMC) কোনও […]

আরও পড়ুন

Kalyan Banerjee | চাঁচলে কল্যাণের সভা: নিশানায় দলত্যাগী সাংসদ-বিধায়করা, চাঁচলের বিধায়ককে ‘৪২০’ বলে কটাক্ষ!

সামসী: মালদার চাঁচলে এসে সাংগঠনিক সভা করলেন শ্রীরামপুরের তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। রবিবার দুপুরে চাঁচল শহরের একটি অতিথি আবাসে আয়োজিত সভায় যোগ দিয়ে তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যাওয়া ২০ জন সাংসদ এবং ঋতব্রতপন্থী বিধায়কদের তীব্র আক্রমণ করেন তিনি। দলত্যাগীদের ‘গদ্দার’ আখ্যা দিয়ে কল্যাণের কটাক্ষ, ইতিহাসের পাতায় মীরজাফরের পর তাঁদের নামও কলঙ্কিত হয়ে থাকবে। […]

আরও পড়ুন

Mamata Banerjee | ‘সংস্কৃতিহীন দল, বাংলাটাকে চেনে না’! শিক্ষক দিবসের মঞ্চ থেকে বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমালোচনার কড়া জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর এক অনুষ্ঠানে বিজেপিকে ‘প্রচারসর্বস্ব’ ও ‘সংস্কৃতিহীন’ বলে আক্রমণ করেন তিনি। সকালে নিউ টাউনের এক অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিগত তৃণমূল […]

আরও পড়ুন

Abhishek Banerjee | দমকলের কোপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অগ্নিনির্বাপণ ব্যবস্থায় (Hearth Security) মারাত্মক ত্রুটি এবং বৈধ শংসাপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিট কার্যালয় নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। দমকল বিভাগের সাম্প্রতিক পরিদর্শনের পর ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বহুতলটির বেসমেন্ট এবং ৬ ও ৭ তলা অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়া […]

আরও পড়ুন

Mahua Moitra | সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট? মহুয়ার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আইপিএস ও আইএএস অফিসারদের নাম উল্লেখ করে করা একটি পোস্টকে কেন্দ্র করে আইনি গেরোয় জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সরাসরি জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। আগামী শনিবার, ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় […]

আরও পড়ুন

Bhatol well being centre | রোগী সহায়তা ভবন এখন সাধারণের, দখলে রেখেছিল তৃণমূল

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: রোগীর আত্মীয়-পরিজনরা আশ্রয় নিতে বাধ্য হতেন গাছতলায়, আর তাঁদের জন্য বরাদ্দ ভবনে কাজ চলত তৃণমূল কংগ্রেসের। অবশেষে ভাটোল স্বাস্থ্যকেন্দ্রের (Bhatol well being centre) রোগী সহায়তা ভবনটি মঙ্গলবার রাজনৈতিক দখলমুক্ত করল ভাটোল ফাঁড়ির পুলিশ (Bhatol Police)। শুধু দখলমুক্ত নয়, রোগীর পরিজনদের ব্যবহারের জন্য তা খুলেও দেওয়া হয়। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি রায়গঞ্জ ব্লকের […]

আরও পড়ুন

Mamata Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের দপ্তরে ‘মধ্যরাতে হামলা’, বিজেপিকে তীব্র আক্রমণ করে দিল্লি অভিযানের হুঁশিয়ারি মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে ‘মধ্যরাতে হামলা’ নিয়ে অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেলে ফেসবুক লাইভে এই ঘটনার জন্য সরাসরি শাসক দল বিজেপিকে দায়ী করেছেন তিনি। মমতার বিস্ফোরক অভিযোগ, বিজেপি আশ্রিত গুন্ডারা রাতের অন্ধকারে দপ্তর তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট […]

আরও পড়ুন

Mamata Banerjee | ‘গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বিপন্ন’, বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা এবং বিরোধী দলের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে শাসক দল বিজেপি (BJP) ও রাজ্য সরকারের বিরুদ্ধে চরম আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফেসবুক লাইভে এসে তাঁর অভিযোগ, রাজ্যে গণতন্ত্র আজ বিপন্ন, গ্রাম থেকে শহরজুড়ে পুলিশ ও গেরুয়া শিবিরের আশ্রিত দুষ্কৃতীরা […]

আরও পড়ুন

NCPI | সাংসদ পদ নিয়ে দড়ি টানাটানি! স্পিকারের নোটিশের জবাব দিতে বাড়তি সময় চাইলেন তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যাওয়া ২০ সাংসদ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই) (NCPI)-তে যোগ দেওয়া পশ্চিমবঙ্গের ২০ জন সাংসদকে নোটিশ পাঠিয়েছিল লোকসভার স্পিকারের সচিবালয়। লোকসভার স্পিকার ওম বিড়লার পাঠানো কারণ দর্শানোর নোটিশের উত্তর দেওয়ার ৭ দিনের নির্ধারিত সময়সীমা মঙ্গলবার শেষ হলেও, নির্দিষ্ট মেয়াদের মধ্যে জবাব না দিয়ে বাড়তি সময় চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা। […]

আরও পড়ুন

Durgapur | দুর্গাপুরে চরম উত্তেজনা! তৃণমূলের শ্রমিক নেতা বান্টি সিংয়ের বাড়ি ঘেরাও, ‘চোর’ স্লোগান স্থানীয়দের

দুর্গাপুর: তৃণমূল কংগ্রেসের (TMC) শ্রমিক সংগঠনের নেতা বান্টি সিংয়ের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। শনিবার দুর্গাপুর (Durgapur) ইস্পাতনগরীর নিউটন এলাকায় ঘটনাটি ঘটে। বিক্ষোভকারীরা ওই নেতাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান তুলতে থাকেন, যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, তৃণমূল জমানায় এলাকায় […]

আরও পড়ুন

Siliguri | মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্টের অভিযোগ, শিলিগুড়িতে তৃণমূল নেতা গ্রেপ্তার

শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করার অভিযোগে শিলিগুড়ির তৃণমূল (TMC) নেতা দেবাশিস দে-কে গ্রেপ্তার করল শিলিগুড়ি (Siliguri) থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি আপত্তিকর পোস্ট করেন দেবাশিস দে। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা […]

আরও পড়ুন

Arabul Islam | আইএসএফ ছেড়ে এবার ঋতব্রতপন্থী তৃণমূলে আরাবুল! বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এবারের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন ভাঙড়ের প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। কিন্তু সম্প্রতি আইএসএফের (ISF) বিরুদ্ধে স্বৈরাচার ও একনায়কতন্ত্রের অভিযোগ তুলে দল ছাড়ার ঘোষণা করেন তিনি। এরপর আরাবুল কী করতে চলেছেন, তা নিয়ে ক্রমশই বাড়ছিল জল্পনা। আর এই জল্পনাকল্পনার মাঝেই বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের […]

আরও পড়ুন

Baruipur | বারুইপুরে বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুন! কাঠগড়ায় দলেরই নেতা, তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুন (BJP Employee Homicide)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের (Baruipur) উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায়। বাপি প্রামাণিক নামে ওই সক্রিয় বিজেপি কর্মীকে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, নিহত […]

আরও পড়ুন

Dilip Ghosh | অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভে ‘বঞ্চিত’রা, তৃণমূলকে নিশানা দিলীপের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : অগাস্টে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে নেমেছেন ‘বঞ্চিত’ মহিলারা। এই পরিস্থিতিতে শনিবার ইকো পার্কে প্রাতর্ভ্রমণের সময় বিষয়টি নিয়ে সরব হন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি এই বিক্ষোভের নেপথ্যে তৃণমূল কংগ্রেসের উসকানিকেই দায়ী করেছেন। দিলীপ ঘোষের কথায়, “অভ্যাস হয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। এটাও জানা উচিত, সব সুবিধা […]

আরও পড়ুন

Abhishek Banerjee | স্পিকারের নিষ্ক্রিয়তা বনাম দলত্যাগ বিরোধী আইন: ২০ বিক্ষুব্ধ সাংসদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ জাতীয় রাজনীতিতে দলবদলের গেরো নিয়ে আইনি লড়াই এবার পৌঁছে গেল দেশের সর্বোচ্চ আদালতে। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলেরই ২০ জন বিদ্রোহী সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিকভাবে এই মামলা দায়ের করা হয়েছে, […]

আরও পড়ুন

Halisahar incident | ‘এটা বাংলার রীতি নয়’, হালিশহরে মমতাকে হেনস্তায় ‘ক্ষুব্ধ’ শমীক

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : পুলিশ হেপাজতে মৃত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে রবিবার হালিশহরে তীব্র বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে জল, কাদা ও জুতো ছোড়ার পাশাপাশি ‘চোর-ডাকাতরানি’ স্লোগান দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি […]

আরও পড়ুন

Kakoli Ghosh Dastidar | ‘মানুষ চিনতে ভুল!’, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির, কাকে নিশানা করলেন?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) একটি পোস্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি। তাঁর করা পোস্টটি ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন অনেকে (Cryptic Submit)। শনিবার সন্ধ্যায় ফেসবুকে কাকলি লেখেন, ‘মানুষ চিনতে এত ভুল করলাম!! একটাই তো জীবন, ধ্বংস হয়ে গেল।’ পোস্টটি প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে ওঠে। […]

আরও পড়ুন
Swarup Biswas | স্বরূপ বিশ্বাসকে নিয়ে শ্লীলতাহানির মামলায় বড়সড়ো মোড়! অভিযোগকারিণী মেকআপ আর্টিস্টের ‘ডিগবাজি’

Swarup Biswas | স্বরূপ বিশ্বাসকে নিয়ে শ্লীলতাহানির মামলায় বড়সড়ো মোড়! অভিযোগকারিণী মেকআপ আর্টিস্টের ‘ডিগবাজি’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত জুন মাসে শ্লীলতাহানি, তোলাবাজি এবং অস্ত্র আইনে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। সেই সময় এই ঘটনা এবং এক মহিলা মেকআপ আর্টিস্টের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল পড়েছিল। তবে শুক্রবার রাতে সম্পূর্ণ এক নজিরবিহীন ঘটনাপ্রবাহে […]

আরও পড়ুন
Bardhaman | সরকারি নথি বিলি না করে স্তূপীকৃত পঞ্চায়েত অফিসে? কালনায় তুলকালাম!  

Bardhaman | সরকারি নথি বিলি না করে স্তূপীকৃত পঞ্চায়েত অফিসে? কালনায় তুলকালাম!  

বর্ধমান: বিলি না করে পঞ্চায়েত অফিসের একটি ঘরে স্তূপীকৃত করে ফেলে রাখা ছিল উপভোক্তাদের এসসি-এসটি সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড ও জব কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি। সেই খবর জানাজানি হতেই শুক্রবার সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে পূর্ব বর্ধমানের (Bardhaman) কালনা ২ ব্লকের বড় ধামাস গ্রাম পঞ্চায়েত অফিসে। ঘটনার খবর পেয়ে কালনা (Kalna) থানার পুলিশ […]

আরও পড়ুন
Raiganj | পার্টি অফিস ভাঙার বদলা! রায়গঞ্জে প্রতিবাদী চিকিৎসকের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, জানালার কাঁচ ভেঙে চুরমার

Raiganj | পার্টি অফিস ভাঙার বদলা! রায়গঞ্জে প্রতিবাদী চিকিৎসকের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, জানালার কাঁচ ভেঙে চুরমার

রায়গঞ্জ: অবৈধ তৃণমূল (TMC) পার্টি অফিস গুড়িয়ে দেওয়ার ক্ষোভ মেটাতে রাতের অন্ধকারে ফের তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। রায়গঞ্জ (Raiganj) শহর লাগোয়া গোয়ালপাড়া এলাকায় এক প্রতিবাদী হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও তীব্র রাজনৈতিক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া এলাকায় একটি তৃণমূল […]

আরও পড়ুন
Supreme Court docket | সংখ্যায় ভারী হলেই দল দখল করা যায় না! শিবসেনার প্রতীক মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষন ঘিরে ঘুর্ণাবর্তে বাংলার রাজনৈতিক সমীকরণ?

Supreme Court docket | সংখ্যায় ভারী হলেই দল দখল করা যায় না! শিবসেনার প্রতীক মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষন ঘিরে ঘুর্ণাবর্তে বাংলার রাজনৈতিক সমীকরণ?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিধায়ক বা সাংসদদের সংখ্যাধিক্য কিংবা পরিষদীয় দলের গরিষ্ঠতা মানেই আসল রাজনৈতিক দলের মালিকানা বা প্রতীক দখল নয়! শিবসেনার (Shiv Sena) দলীয় ভাঙন এবং প্রতীক সংক্রান্ত মামলায় এমনই এক যুগান্তকারী ও স্পষ্ট বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court docket)।  প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর নেতৃত্বাধীন বেঞ্চ তাঁদের পর্যবেক্ষণে […]

আরও পড়ুন
Chandra Kumar Bose | যোগ দিয়েছিলেন ৪ মাস আগেই, এবার তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু

Chandra Kumar Bose | যোগ দিয়েছিলেন ৪ মাস আগেই, এবার তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেক্স: ফের ভাঙন তৃণমূলে (TMC)। এবার দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন (Resigns) নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (Netaji’s Grandnephew) চন্দ্র কুমার বসু (Chandra Kumar Bose)। দলীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ইস্তফার কারণ হিসেবে তিনি পুরোপুরি ব্যক্তিগত কারণকেই তুলে ধরেছেন (Private Causes)। একদা বিজেপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত চন্দ্র […]

আরও পড়ুন
Mekhliganj | আবাস যোজনা-কাটমানি দুর্নীতি! ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুলকালাম কাণ্ড

Mekhliganj | আবাস যোজনা-কাটমানি দুর্নীতি! ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুলকালাম কাণ্ড

ভোটবাড়ি: আবাস যোজনা, ‘পাড়ায় সমাধান’ সহ একাধিক প্রকল্পের দুর্নীতি এবং কাটমানির অভিযোগে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়। সরকারি প্রকল্পের বৈঠক চলাকালীন দুর্নীতির প্রতিবাদে ফুঁসে ওঠেন স্থানীয়রা। অভিযোগ, অভিযুক্ত প্রধান, উপপ্রধান ও এক পঞ্চায়েত সদস্যের স্বামীকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে […]

আরও পড়ুন
Kalyan Banerjee | সংসদ চত্বরে কল্যাণের অভিনব প্রতিবাদ, দেখতে এসে প্রিয়াংকার কথায় উঠে এল দল ভাঙানোর অতীত!

Kalyan Banerjee | সংসদ চত্বরে কল্যাণের অভিনব প্রতিবাদ, দেখতে এসে প্রিয়াংকার কথায় উঠে এল দল ভাঙানোর অতীত!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মহিলা সাংসদদের প্রতি অসংসদীয় আচরণের অভিযোগে গোটা বাদল অধিবেশনের জন্যই লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সংসদে প্রবেশাধিকার না থাকলেও প্রতিদিন সংসদ চত্বরে ঘুরে ঘুরে অভিনব প্রতিবাদ জানাচ্ছেন তিনি। তাঁর গলায় ঝোলানো প্রমাণ মাপের পোস্টারে রয়েছে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়ায় (এনসিপিআই) যোগ দেওয়া ২০ জন দলবদলু […]

আরও পড়ুন
TMC | তৃণমূলের নাম ও প্রতীক দখলের লড়াই এবার দিল্লিতে, স্থায়ী দপ্তর খুলছে ঋতব্রত শিবির!

TMC | তৃণমূলের নাম ও প্রতীক দখলের লড়াই এবার দিল্লিতে, স্থায়ী দপ্তর খুলছে ঋতব্রত শিবির!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘আসল’ তৃণমূল কংগ্রেস (TMC) কারা? এই প্রশ্নকে কেন্দ্র করে কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চরমে উঠেছে। তৃণমূলের নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক দখলের এই লড়াই এবার গড়িয়েছে খোদ জাতীয় রাজধানী দিল্লিতে। সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের আগেই দিল্লিতে নিজস্ব একটি স্থায়ী কার্যালয় চালু […]

আরও পড়ুন
Patiram | চাকরির নামে লক্ষাধিক টাকা প্রতারণা! গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ ২

Patiram | চাকরির নামে লক্ষাধিক টাকা প্রতারণা! গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ ২

পতিরাম: পতিরাম কলেজে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা আদায় (Fraud) এবং সেই টাকা ফেরত চাইতেই মারধর! এমনই অভিযোগে তৃণমূল পরিচালিত পতিরাম (Patiram) গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী তথা বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য অসীম কুণ্ডুকে গ্রেপ্তার করল পতিরাম থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের আটক করা হয়। শুক্রবার ধৃতদের বালুরঘাট […]

আরও পড়ুন
Kalighat TMC | শর্ত ভেঙে রাস্তা আটকে একুশের সভা, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু

Kalighat TMC | শর্ত ভেঙে রাস্তা আটকে একুশের সভা, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত লঙ্ঘন করে ক্যাথিড্রাল রোডের দুই লেন আটকে সভা আয়োজন করার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল লালবাজার। ২১ জুলাইয়ের সমাবেশের উদ্যোক্তা ও আহ্বায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় আদালত অবমাননা এবং রাস্তা অবরুদ্ধ করার অভিযোগে এই মামলা রুজু করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, সভার অনুমতি দেওয়ার সময়েই […]

আরও পড়ুন