Kakoli Ghosh Dastidar | ‘মানুষ চিনতে ভুল!’, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির, কাকে নিশানা করলেন?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) একটি পোস্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি। তাঁর করা পোস্টটি ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন অনেকে (Cryptic Submit)।

শনিবার সন্ধ্যায় ফেসবুকে কাকলি লেখেন, ‘মানুষ চিনতে এত ভুল করলাম!! একটাই তো জীবন, ধ্বংস হয়ে গেল।’ পোস্টটি প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে ওঠে। তবে মাত্র ৪০ মিনিটের ব্যবধানে পোস্টটি সংশোধন করে তিনি লেখেন, ‘ ‘চল্লিশ বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম! একটাই তো জীবন, জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল।’ যদিও এই পোস্টের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন, তা খোলসা করেননি কাকলি।

পোস্টটির সময়ের গুরুত্ব রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুক্রবার সকালেই প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন কাকলি সহ তৃণমূল (TMC) ছেড়ে এনসিপিআই-তে (NCPI) যোগ দেওয়া সাংসদরা। ঠিক তার পরদিনই কাকলির এ ধরনের বার্তা বঙ্গ রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, তৃণমূল ছেড়ে আসা কিছু প্রবীণ সাংসদ কাকলির নেতৃত্ব গ্রহণে অনীহা দেখাচ্ছেন।

চলতি বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরই দলের হাত ছাড়েন মমতার একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেত্রী তথা বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি এনসিপিআই-তে নাম লেখান। আরও কিছু তৃণমূল সাংসদও তাঁর পথ অনুসরণ করেছেন। এই সমীকরণের মাঝে তিনি কি পুরোনো দল তৃণমূল নাকি নতুন রাজনৈতিক মঞ্চের কাউকে নিশানা করলেন—তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন উঠছে। পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে বঙ্গ রাজনীতির অলিন্দে এক বিশাল আলোচনার ঝড় তুলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *