Mamata Banerjee | তৃণমূলে থেকে কী করেছেন, মুখ খুললে মুখোশ খুলে দেব! ২১-এর মঞ্চ থেকে কাকে নিশানা মমতার?

Mamata Banerjee | তৃণমূলে থেকে কী করেছেন, মুখ খুললে মুখোশ খুলে দেব! ২১-এর মঞ্চ থেকে কাকে নিশানা মমতার?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দল ভাঙার পর বাংলার রাজনীতিতে এবার এক ভিন্ন ও নজিরবিহীন একুশে জুলাই দেখল রাজ্যবাসী। একদিকে মেয়ো রোডে আলাদা কর্মসূচি পালন করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির, অন্যদিকে বিড়লা তারামণ্ডল চত্বরে বিশাল সমাবেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (TMC)। আর এই উত্তপ্ত শহিদ দিবসের মঞ্চ থেকেই রাজনৈতিক প্রতিপক্ষ ও দলছুট নেতাদের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে হুংকার ছাড়লেন তৃণমূল নেত্রী।

ভাষণের শুরুতেই দলত্যাগী নেতাদের তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে ঋতব্রত শিবিরকে বিজেপির ‘বি-টিম’ বলে অভিহিত করেন। তাঁর অভিযোগ, আলাদা শিবির গড়ার আড়ালে আদতে বিজেপিকেই সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। কটাক্ষ করে মমতা বলেন, “আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে যাচ্ছে। তাঁদের বলব, এভাবে বিজেপির পাশবালিশ হয়ে থাকার প্রয়োজন নেই। সরাসরি বিজেপিতেই যোগ দিন। আপনাদের জায়গা দলের ছাত্র-যুবরাই নিয়ে নেবে।”

এরপরই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (CM Suvendu Adhikari) সরাসরি নিশানা করে আরও চড়া সুরে আক্রমণ শানান মমতা। অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মুখ খুললে আপনি তৃণমূলে ১০ বছর কী করেছেন, সব মুখোশ খুলে দেব।” উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শুভেন্দুকে শুভেচ্ছা জানানোর সময়ও মমতা মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি দীর্ঘদিন পরিবহণ, সেচ সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ও বিধায়ক ছিলেন। একুশের মঞ্চ থেকে সেই পুরোনো হুঁশিয়ারিকেই ফের জোরালো করলেন তিনি।

ঋতব্রত শিবিরকে বিঁধে মমতা বলেন, ভয় দেখিয়ে সাময়িকভাবে কিছু মানুষকে চুপ করানো গেলেও দলের আসল শক্তি ও কর্মীরা সবসময় নেতৃত্বেরই পাশে রয়েছেন। তাঁর সাফ কথা, “আসল তৃণমূল আমরা। শুধু সাইনবোর্ড লাগিয়ে দিলেই দল হয়ে যায় না। কয়েকজন নেতা চলে গিয়েছেন, কিন্তু কর্মীরা আমাদের সঙ্গেই আছেন।” দলত্যাগীদের উদ্দেশে তিনি শেষবার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাঁদের আর দলের প্রয়োজন নেই। নতুন প্রজন্মকে সামনে রেখেই আগামীদিনে লড়াই চলবে।

বিশ্লেষকদের মতে, একুশের এই ঐতিহাসিক মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণাত্মক অবস্থান আগামীদিনের রাজ্য রাজনীতিতে নতুন রাজনৈতিক সংঘাতের পথ প্রশস্ত করল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *