CM Suvendu Adhikari | দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রায় ২০ কোটি ব্যয়ে নবনির্মিত মূর্তি সেতুর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

চালসা: প্রায় সাড়ে তিন বছর অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নবনির্মিত মূর্তি সেতুর। কোচবিহারের কর্মসূচি সেরে মঙ্গলবার হেলিকপ্টারে চালসা (Chalsa) সংলগ্ন টিয়াবন হেলিপ্যাডে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখান থেকে সড়কপথে সোজা মূর্তি সেতুতে (Murti bridge) উপস্থিত হন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছানোর পর মাদলের ছন্দে আদিবাসী লোকনৃত্যের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা […]

আরও পড়ুন

Malda | আলোর মালায় সেজে উঠবে গৌড়! পর্যটক আকর্ষণে এসি বাসের ভাবনা 

হরষিত সিংহ, মালদা: পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে চলতি মরশুমেই আলোকসজ্জায় সেজে উঠবে গৌড় (Gour)। আমবাগান দিয়ে ঘেরা প্রাচীন গৌড়ের ভাস্কর্য-সৌধগুলি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে চারদিকে। এবার এই সমস্ত সৌধকে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে আধুনিক আলো দিয়ে সাজানোর পরিকল্পনা নিয়েছে মালদা (Malda) জেলা প্রশাসন। আগামী কালীপুজোর (Kali Puja) মধ্যে এই কাজ সম্পন্ন […]

আরও পড়ুন

Cooch Behar | কোচবিহারে রাজ আমলের ঐতিহ্য মেনে শুরু বড়দেবীর পুজোর প্রস্তুতি

কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) রাজপরিবারের সুপ্রাচীন ঐতিহ্য ও আবহমানকালের রীতিনীতি বজায় রেখে পালিত হলো রাধাষ্টমী (Radhashtami) তিথি। এই পবিত্র দিনটিকে কেন্দ্র করে কোচবিহারের ঐতিহ্যবাহী বড়দেবীর মন্দিরে সম্পন্ন হলো বিশেষ পূজা (Boro Devi Puja), যার হাত ধরে শারদোৎসবের মূল প্রস্তুতি পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। প্রাচীন প্রথা মেনে ভোরবেলায় মদনমোহন মন্দির থেকে অত্যন্ত মর্যাদার সঙ্গে ময়না […]

আরও পড়ুন

Malda | জলমগ্ন ভূতনির অন্ধকারে স্পিডবোটে জন্ম নিল নতুন প্রাণ, নাম রাখা হল ‘প্লাবন’

আজাদ, মানিকচক: তার নাম প্লাবন। জন্মের আগেই যেন নামটি নিজের হাতে লিখে ফেলেছিল সময়। চারদিকে তখন প্লাবনের জল। ঘরবাড়ি ডুবে গিয়েছে, রাস্তা হারিয়েছে। সেই জলের মাঝেই বাড়ির ছাদে মাচা করে আশ্রয় নিয়েছিলেন জুলেখা। গভীর রাতে উঠল প্রসববেদনা। আর তারপর কালো জল চিরে ছুটল সিভিল ডিফেন্সের স্পিডবোট— একটি নতুন প্রাণের দিকে। গত দু’সপ্তাহ ধরে বন্যার জলে […]

আরও পড়ুন

Sikkim | পুজোর মুখে সিকিমে প্রকৃতির কোপ! ধসে বিপর্যস্ত পাহাড়ি যোগাযোগ, পর্যটন নিয়ে বাড়ছে শঙ্কা

সানি সরকার, শিলিগুড়ি: শরতের আগমনী বার্তায় ঢাকে কাঠি পড়া এখন কেবল কয়েকদিনের ব্যবধান। কিন্তু শরতের নীল আকাশের আনন্দের বদলে প্রকৃতির বুকে শঙ্কার ঘনঘটা। পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানোর কথা যেখানে, সেখানে প্রতিদিনের সূর্য ঢাকা পড়ছে কালো মেঘের আড়ালে। আকাশ ভেঙে নামছে অঝোর ধারার বৃষ্টি, যা মুহূর্তে ম্লান করে দিচ্ছে শারদোৎসবের চিরচেনা রোদ্দুরের […]

আরও পড়ুন

Dhupguri | বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহশিক্ষকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ

ধুপগুড়ি: জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি (Dhupguri) ব্লকের মাগুরমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৩৬ বছর বয়সি এক গৃহশিক্ষকের। রাজেন্দ্র মাহাতো নামের ওই যুবক পেশাগত কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ প্রবল বৃষ্টির মধ্যে টিউশন পড়িয়ে […]

আরও পড়ুন

Cooch Behar | গাঁজা চাষে এখনও ‘সুদিন’, প্রভাবশালীদের ছায়ায় রমরমা কারবার 

শিবশংকর সূত্রধর, কোচবিহার: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মাদকের বিরুদ্ধে প্রশাসনের তরফে যত কড়া দাওয়াই কিংবা ‘জিরো টলারেন্স’-এর কথাই ঢাকঢোল পিটিয়ে বলা হোক না কেন, বাস্তব পরিস্থিতির একচুলও বদল ঘটেনি। কোচবিহারজুড়ে (Cooch Behar) তোর্ষা ও মানসাই নদীর চরে প্রশাসনের নাকের ডগায় বুক ফুলিয়ে প্রকাশ্যে চলছে নিষিদ্ধ গাঁজা চাষ। মাঝেমধ্যে পুলিশের তরফে ‘লোকদেখানো’ কিছু অভিযান চালিয়ে খেতের […]

আরও পড়ুন

Siliguri waterlogging | ৪৫ মিনিটের বৃষ্টিতেই জলমগ্ন শিলিগুড়ি! নিকাশির বেহাল দশার মাঝে বিশ্বকর্মা পুজো নিয়ে চরম দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

শিলিগুড়ি: টানা প্রায় ৪৫ মিনিটের বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ি (Siliguri waterlogging) শহরের একাধিক এলাকা। বুধবার সকালে বৃষ্টিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও বাজার এলাকায় জল দাঁড়িয়ে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের। যার জেরে ফের একবার প্রশ্নের মুখে শহরের জলনিকাশি ব্যবস্থা। শহরের টিকিয়াপাড়া মোড়, হাসপাতাল মোড়, হায়দরপাড়া বাজারের […]

আরও পড়ুন

Dakshin Dinajpur | বালুরঘাটে আত্রেয়ী ঘাটে জ্বলবে ৩০ হাজার প্রদীপ! প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ও সরকারি বরাদ্দ ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

সুবীর মহন্ত, বালুরঘাট: প্রধানমন্ত্রীর জন্মদিনে দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur) জ্বলবে সাড়ে তিন লক্ষ প্রদীপ! বিজেপির দলীয় কর্মসূচির পাশাপাশি সরকারি স্তরেও একাধিক আয়োজন শুরু হয়ে গিয়েছে। সেই আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রতিটি বিধানসভায় দিনটি পালনের জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এই পরিস্থিতিতে সরকারি অর্থ এবং […]

আরও পড়ুন

BRICS summit | ব্রিকস মঞ্চে ভারত-চিন-রাশিয়ার সমন্বয়, আশায় ভারতের হবু ডাক্তাররা

শুভদীপ ব্যানার্জি, নয়াদিল্লি:‌ ব্রিকসের মঞ্চে (BRICS summit) ভারত-‌চিন-‌রাশিয়ার সমন্বয়ের ছবিতে সুখবরের অপেক্ষায় ডাক্তার হতে চাওয়া এদেশের পড়ুয়ারা। বেশ কয়েক বছর আগে পড়ুয়া বিনিময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়ার সরকার। যদিও লাল ফিতের ফাঁসে জড়িয়ে পড়ে সেই উদ্যোগ। তবে এবার ব্রিকস সম্মেলনে রুশ প্রতিনিধিদল বার্তা দিয়ে গিয়েছে, ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের স্বাগত জানাতে তৈরি হচ্ছে ফার্স্ট মস্কো স্টেট […]

আরও পড়ুন

Balurghat | ভাঙা মঞ্চে মন্ত্রীর শ্রদ্ধা, বালুরঘাট দিবস উদযাপনে তৃণমূল নেতাদের ‘আধিক্য’ ঘিরে বিতর্ক

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর মহাত্মা গান্ধির ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব এসে পড়েছিল বালুরঘাটেও (Balurghat)। শহর থেকে কিছুটা দূরে ডাঙ্গি এলাকায় স্বাধীনতা সংগ্রামীরা জড়ো হয়ে সেখান থেকে বালুরঘাট শহরে এসে ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক নামিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দু’দিন স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন বালুরঘাটবাসী। ওই ঘটনার স্মরণে প্রতি বছর ১৪ […]

আরও পড়ুন

Raiganj | পর্যটনের নতুন দিশা! রায়গঞ্জ ট্যুরিস্ট লজ ও কুলিক পক্ষীনিবাস নিয়ে বড় ঘোষণা মন্ত্রীর

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: পাহাড় থেকে ডুয়ার্সের জঙ্গলে পর্যটন আটকে—এবার এমন সংজ্ঞার পরিবর্তন ঘটাতে চায় রাজ্যের পর্যটন দপ্তর। সেই লক্ষ্যেই রায়গঞ্জের ট্যুরিস্ট লজকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল পর্যটন দপ্তর (Tourism Division)। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলে রায়গঞ্জ ট্যুরিস্ট লজকে নতুন করে গড়ে তোলা হবে বলে সোমবার জানান রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। রায়গঞ্জে (Raiganj) জেলা শাসকের দপ্তরে […]

আরও পড়ুন

Outdated Malda | রেলকর্মীর স্ত্রী হয়েও অন্নপূর্ণা যোজনার ভাতা নিচ্ছেন বিজেপি কাউন্সিলার! তালিকা ঘিরে হুলস্থুল

জসিমুদ্দিন আহম্মদ, পুরাতন মালদা: স্বামী রেলকর্মী। তবু অন্নপূর্ণা যোজনার ভাতাপ্রাপকদের তালিকায় পাওয়া গেল এক বিজেপি কাউন্সিলারের নাম। এমনকি কাউন্সিলারের মেয়ের নামও রয়েছে। এই তালিকা সোমবার সকাল থেকে সামাজিক মাধ্যমে (Social Media) ভাইরাল হয়েছে। পোস্টটিতে তাঁদের নাম লাল দাগ দিয়ে চিহ্নিত করা রয়েছে। জানা গিয়েছে, পুরাতন মালদা (Outdated Malda) পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাসন্তী রায় […]

আরও পড়ুন

Malda | রাতের ভূতনি যেন এক অচেনা ভূতপুরী! জলবন্দি মানুষের রাত কাটে চরম আতঙ্কে

অরিন্দম বাগ ও কল্লোল মজুমদার, ভূতনি: সন্ধে ৬টা। মালদার (Malda) ভূতনি (Bhutni) সেতু সংলগ্ন ঘাট থেকে যাত্রীবাহী শেষ সরকারি নৌকাটিও ছেড়ে গেল। সরকারিভাবে শেষ নৌকার সময় অবশ্য বিকেল ৫টা। তবে কিছু লোক থেকে যায় প্রতিদিনই। প্রতিদিনই দেরি হয়। ততক্ষণে সূর্য অস্ত গিয়েছে। আকাশে শুধু সামান্য আলোর রেশ। জলের মধ্যে আরও একটু এগোতেই ঝুপ করে অন্ধকার […]

আরও পড়ুন

Nagrakata | নাগরাকাটায় বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু মোষ পালকের, আহত স্ত্রী

নাগরাকাটা: বিকেলে আচমকা নেমে আসা প্রাকৃতিক দুর্যোগে এক ব্যক্তির প্রাণহানির ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে নাগরাকাটার (Nagrakata) সুলকাপাড়া (Sulkapara) গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ি এলাকার যমুনাবুড়ি মোড় চত্বরে। মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এই ভয়াবহ বজ্রাঘাতে ৩৮ বছর বয়সি সিরাজুল হক নামে এক মোষ পালক ঘটনাস্থলেই মারা যান। এই একই দুর্ঘটনায় তাঁর ৩০ বছর বয়সি স্ত্রী মুন্নি […]

আরও পড়ুন

Jamuria Viral Video | পঞ্চায়েত অফিসের সভাকক্ষে মদ্যপানের আসর! জামুড়িয়ার ভিডিও ঘিরে রাজনৈতিক শোরগোল   

আসানসোলঃ সরকারি সমস্ত নিয়ম ও শিষ্টাচারকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ পঞ্চায়েত অফিসের সভাকক্ষের ভেতরে মদ্যপানের আসর বসানোর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে (Jamuria Viral Video)। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুড়িয়া ব্লকের চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসে ঘটা এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে গোটা ব্লক তথা জেলা প্রশাসনের অন্দরে ব্যাপক […]

আরও পড়ুন

Nepal Flash Flood | চিনা শিবিরে কি নিরাপদেই রয়েছেন নেপালে নিখোঁজ বাংলার পর্যটকেরা? নবান্নের দ্বারস্থ পরিবার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত ২৬ অগাস্ট নেপালে (Nepal Flash Flood) প্রাকৃতিক দুর্যোগের পর থেকে দীর্ঘ সময় কেটে গেলেও রাজ্যের ৩৭ জন পুণ্যার্থী ও পর্যটকের (West Bengal Vacationers) এখনও কোনো খোঁজ মেলেনি। তবে নিখোঁজ এই মানুষগুলির পরিজনেরা এখন গভীর আশায় বুক বাঁধছেন এই ভেবে যে, হয়তো তাঁদের অনেকেই বর্তমানে চিনা ভূখণ্ডের কোনো নিরাপদ উদ্ধারশিবরে আটকে […]

আরও পড়ুন

CM go to | ১০ দিনে জোড়া কর্মসূচি, আলিপুরদুয়ারে আসছেন মুখ্যমন্ত্রী

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম আলিপুরদুয়ার আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন সূত্রের খবর, ২২ সেপ্টেম্বর গন্ডার দিবসে জেলায় আসার কথা তাঁর। অন্যদিকে, ২ অক্টোবর বক্সায় বাঘ ছাড়ার অনুষ্ঠানেও উপস্থিত থাকার কথা রয়েছে শুভেন্দুর। এনিয়ে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। ২ অক্টোবর বাঘ ছাড়ার মূল অনুষ্ঠান বক্সায় হবে। এর অঙ্গ হিসেবে […]

আরও পড়ুন

Purulia | প্রেমিকার গলা কেটে বস্তায় ভরল তরুণ! চুঁইয়ে পড়া রক্ত দেখে পুলিশের জালে অভিযুক্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : পুরুলিয়ার বলরামপুর থানা এলাকায় এক তরুণীকে নৃশংসভাবে খুন করে তাঁর দেহ বস্তায় ভরে অযোধ্যা পাহাড়ে ফেলার পথে পুলিশের জালে ধরা পড়লেন এক তরুণ। ধৃতের নাম অমিতকুমার মাহাতো। শনিবার রাতে নাকা চেকিংয়ের সময় পুলিশের সন্দেহ হওয়ায় ঘটনাটির পর্দাফাঁস হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ বছরের ওই তরুণী […]

আরও পড়ুন

Abhishek Banerjee’s PA | অভিষেকের পিএ’র আট দিনের পুলিশ হেপাজত – Uttarbanga Sambad

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : শালবনির জমি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়। তাঁকে এদিন মেদিনীপুর জেলা আদালতে হয়। সুমিতকে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিল সিআইডি। বিচারক আট দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যে সুমিতকে আদালতে আনা হয়। প্রথমে তাঁকে কোর্ট লকআপে […]

আরও পড়ুন

80s AI development | আটের দশকের ট্রেন্ডে মজে সোশ্যাল মিডিয়া

প্রিয়দর্শিনী বিশ্বাস, শিলিগুড়ি : ‘আই অ্যাম এ ডিস্কো ডান্সার…’, ১৯৮২-তে মুক্তিপ্রাপ্ত ডিস্কো ডান্সার ছবির এই গান মাতিয়ে দিয়েছিল আটের দশক। ছবিতে মিঠুন চক্রবর্তীর আইকনিক নাচ আজও সিনেপ্রেমীদের মনে গেঁথে। আজ যাঁদের বয়স ৬৫-৭০-এর কোঠায়, তাঁদের তখন ভরা যৌবন। দু’চোখে রঙিন স্বপ্ন। আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা। সেসব তাঁদের কাছে আজ শুধুই সোনালি অতীত। নিশ্চয়ই সেই সময়ের টুকরো […]

আরও পড়ুন

BJP | এবিভিপি-তে কাঁটা বুঝেও চুপ পদ্ম

গৌতম সরকার শাঁখের করাতের দশা বিজেপির (BJP)। বিশৃঙ্খলায় নাম জড়াচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) (ABVP)। কোচবিহার থেকে কাকদ্বীপ- একের পর এক ঘটনা। হামলা তো বটেই, অগ্নিসংযোগও। রাজ্যে এখন বিজেপি রাজ। কিন্তু কোনও ঘটনার দায় নিচ্ছে না শাসকদল। প্রশ্ন করলে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পর্যন্ত বলছেন, এবিভিপি’র সঙ্গে তাঁদের সম্পর্ক নেই। এবিভিপি তাঁদের ছাত্র […]

আরও পড়ুন

Harishchandrapur | ভূতনির পর ফুলহরের বাঁধে উদ্বেগ, ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: একদিকে যখন গঙ্গার জলস্ফীতির চাপে ভূতনি ও রতুয়ায় ত্রাহি ত্রাহি রব, তখনই হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) ফুলহর নদীর বাঁধ ঘিরে অন্য দুশ্চিন্তা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সকালে ভূতনির নতুন রিংবাঁধ ভেঙে গিয়েছে গঙ্গার জলের চাপে। আর ফুলহর নদীসংলগ্ন মহানন্দা বাঁধ নিয়ে অন্য উদ্বেগ। ভালুকা অঞ্চলের ঢালাই মোড় থেকে বিহারের (Bihar) দিল্লি দেওয়ানগঞ্জ পর্যন্ত প্রায় […]

আরও পড়ুন

TMC Chief Kajal Ghosh | মিষ্টি ফেরি থেকে বিধাননগরের ‘বেতাজ বাদশা’

সৌরভ রায়, ফাঁসিদেওয়া : সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিসরে বাড়ছে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর। আনারস চাষের জন্য প্রষিদ্ধ এলাকাটির বুক চিরে চলে গিয়েছে ২৭ নম্বর জাতীয় সড়ক। রাস্তা ধরে এগোতে চোখে পড়বে আনারসের আড়ত। ঠিক বিপরীতে বিধাননগর তদন্তকেন্দ্র। তার পেছনেই বাড়ি তৃণমূল নেতা কাজল ঘোষের। কল্যাণী গোস্বামী নামে এক বৃদ্ধার জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে […]

আরও পড়ুন

Siliguri hall | শিলিগুড়ি করিডরে  ২০৭৭ কোটির সড়ক

শিলিগুড়ি :  ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-এর সুরক্ষা এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। দার্জিলিং জেলার বাগডোগরা থেকে পানিট্যাঙ্কি ও খড়িবাড়ি হয়ে গলগলিয়া পর্যন্ত ৩১.০২ কিলোমিটার দীর্ঘ ৩২৭ নম্বর জাতীয় সড়কটি চার লেনের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ২,০৭৭.১৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে বৃহস্পতিবার সোশ্যাল […]

আরও পড়ুন

Alipurduar | অনুমোদনহীন ২৯৪টি বেসরকারি স্কুলে কড়া নজরদারি, আলিপুরদুয়ারে শুরু হচ্ছে শিক্ষা দপ্তরের পরিদর্শন

ভাস্কর শর্মা, ফালাকাটা: কোনও স্কুল নিয়ম মেনে চালাতে গেলে প্রথমেই রাজ্য সরকারের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি নেওয়া বাধ্যতামূলক। এরপর স্কুল চালানোর জন্য প্রয়োজন হয় রাজ্য সরকারের নিজস্ব বা অন্য কোনও স্বীকৃত বোর্ডের অনুমোদন। কিন্তু আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় এমন অসংখ্য বেসরকারি স্কুল চলছে, যেগুলির বৈধ অনুমোদন বা এনওসি নেই। পাশাপাশি, মানা হচ্ছে না […]

আরও পড়ুন

North Bengal trains cancelled | উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল! চরম দুর্ভোগে যাত্রীরা, কী জানাল রেল?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তরবঙ্গে (North Bengal) যাওয়ার পরিকল্পনা থাকলে তা অবিলম্বে স্থগিত রাখতে হতে পারে। প্রবল বর্ষণের জেরে পূর্ব রেলের হাওড়া-মালদা ডিভিশনে ভয়াবহ ধস নামায় বুধবার রাতে উত্তরবঙ্গমুখী দূরপাল্লার ট্রেনগুলি (North Bengal trains cancelled) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামার জেরে উদ্ভূত বিপর্যয় সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও […]

আরও পড়ুন

RG Kar case | আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাট! বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি দেহ সৎকারের মামলায় এবার গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে। বেঙ্গালুরুর একটি অতিথিশালা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ৯ অগাস্ট ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। সেই সময় যথাযথ তদন্তের আওতায় না এনেই […]

আরও পড়ুন

DA Case | সরকারপোষিত স্কুলের শিক্ষকদের বকেয়া ডিএ নিয়ে হাইকোর্টের নজর, রাজ্যের অবস্থান জানতে রিপোর্ট চাইল আদালত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্য সরকারপোষিত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরা কি তাঁদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) (DA Case) পাবেন? এই বিষয়ে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে তাদের লিখিত অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Excessive Court docket)। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগে সুপ্রিম কোর্টে […]

আরও পড়ুন

Harishchandrapur | গৃহপালিত পশুপালের জন্য ঘাস কাটতে গিয়ে ভয়াবহ পরিণতি, বিহারে খুন হরিশ্চন্দ্রপুরের গৃহবধূ! জখম জা

হরিশ্চন্দ্রপুর: গৃহপালিত পশুপালের জন্য ঘাস কাটতে গিয়ে ভয়াবহ পরিণতি। বাংলা থেকে বিহারের (Bihar) ফুলহর নদী লাগোয়া গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক গৃহবধূ। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর জা। বিহারের আমদাবাদ থানা এলাকার গোবিন্দপুর চর এলাকার ঘটনা। জখম মহিলা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার জেরে উত্তপ্ত […]

আরও পড়ুন