Durgapur | দুর্গাপুরে চরম উত্তেজনা! তৃণমূলের শ্রমিক নেতা বান্টি সিংয়ের বাড়ি ঘেরাও, ‘চোর’ স্লোগান স্থানীয়দের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


দুর্গাপুর: তৃণমূল কংগ্রেসের (TMC) শ্রমিক সংগঠনের নেতা বান্টি সিংয়ের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। শনিবার দুর্গাপুর (Durgapur) ইস্পাতনগরীর নিউটন এলাকায় ঘটনাটি ঘটে। বিক্ষোভকারীরা ওই নেতাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান তুলতে থাকেন, যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, তৃণমূল জমানায় এলাকায় দাপট ও ত্রাসের পরিবেশ তৈরি করেছিলেন বান্টি। ক্ষোভের বশেই এই ঘেরাও কর্মসূচি বলে জানান স্থানীয়রা।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে। শেষমেশ উত্তপ্ত পরিবেশ সামাল দিতে বান্টি সিংকে বাড়ি থেকে বের করে থানায় নিয়ে যায় পুলিশ। গাড়িতে চড়ানোর সময়ও তাকে ঘিরে স্লোগান ওঠে। পুলিশ সূত্রে খবর, বান্টি সিংকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *