Nagrakata | তৃণমূলের হাতছাড়া নাগরাকাটা পঞ্চায়েত সমিতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি বিজেপির পরিতোষ রায়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: তৃণমূল কংগ্রেসের হাত থেকে নাগরাকাটা (Nagrakata) পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। আগের সভাপতি সঞ্জয় কুজুরের পদত্যাগের পর বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হন বিজেপির পরিতোষ রায়।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৪ আসন বিশিষ্ট এই সমিতিতে ১২টি আসন পেয়েছিল তৃণমূল এবং বিজেপি (BJP) ও সিপিএম ১টি করে আসন জিতেছিল। আংরাভাসা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধোন্দাসিমলা থেকে জয়ী বিজেপির একমাত্র সদস্য পরিতোষ রায়কেই এদিন সভাপতি হিসেবে বেছে নেয় গেরুয়া শিবির। এ দিনের সভায় উপস্থিত ৯ জন সদস্যের সবাই, এমনকি তৃণমূলের টিকিটে জয়ী সদস্যরাও তাঁকে সমর্থন জানান।

দায়িত্ব নিয়ে দলমতের ঊর্ধ্বে থেকে উন্নয়নের প্রতিশ্রুতি দেন নতুন সভাপতি। ফলাফল ঘোষণার পরই উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মনোজ ভুজেল, মহিলা মোর্চার সহ-সভাপতি সীমা কেরকেট্টা সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, শীঘ্রই স্থায়ী কমিটিতে রদবদল আনা হবে এবং আগের বোর্ডের কোনো দুর্নীতিবাজকে রাখা হবে না। তবে তৃণমূলের (TMC) টিকিটে জয়ী বর্তমান সহকারী সভাপতি ফুলেশ্বরী রায় তাঁর পদেই বহাল থাকছেন।

The submit Nagrakata | তৃণমূলের হাতছাড়া নাগরাকাটা পঞ্চায়েত সমিতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি বিজেপির পরিতোষ রায় appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *