BJP employee arrested | বাড়িতে চড়াও হয়ে তৃণমূল কর্মীকে মারধর! কাটোয়ায় গ্রেপ্তার বিজেপি কর্মী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বাড়িতে ঢুকে এক তৃণমূল কর্মীকে পরিবারের সামনেই বেধড়ক মারধরের অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার (BJP employee arrested) করল পূর্ব বর্ধমানের (Purba Burdwan) কাটোয়া থানার পুলিশ। ধৃতের নাম প্রসেনজিৎ মোদক, যার বাড়ি কাটোয়া (Katwa) শহরের ৫ নম্বর ওয়ার্ডে। বুধবারে গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করার পর নির্দিষ্ট রুজু হওয়া মামলার ভিত্তিতে বৃহস্পতিবার তাঁকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের সন্ধানে পুলিশি তল্লাশি জারি রয়েছে।

আক্রান্ত তৃণমূল কর্মী অনিন্দ্য ভাস্কর কাটোয়া পুরসভার প্রাক্তন অস্থায়ী কর্মী এবং এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। আক্রান্তের পারিবারিক সূত্রের খবর, গত রবিবার রাতে প্রসেনজিৎ মোদকের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তাণ্ডব চালায়। অভিযোগ, দরজা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি অনিন্দ্যর প্রবীণ মা, স্ত্রী এবং শিশু সন্তানের চোখের সামনেই তাঁকে মারধর করা হয়। এমনকি জোর করে অনিন্দ্যকে প্রসেনজিতের পায়ে ধরতে বাধ্য করা হয় বলেও গুরুতর অভিযোগ উঠেছে। আঘাতের চোটে অনিন্দ্য মাটিতে পড়ে গেলে তাঁকে বাঁচাতে আসা তাঁর মা ও স্ত্রীও হামলার মুখে পড়েন।

পরবর্তীকালে আক্রান্ত অনিন্দ্য ভাস্কর লিখিত অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। এরই মধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর পুলিশ প্রসেনজিৎ মোদককে গ্রেপ্তার করে। তবে এ বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য মেলেনি। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর বেশ কিছু মামলা তৈরি হয়েছিল, যার মধ্যে কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনিন্দ্যও গ্রেপ্তার হন। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হলেও পুরসভার অস্থায়ী চাকরিটি খোয়া যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *