Abhishek Banerjee | দমকলের কোপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিস

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অগ্নিনির্বাপণ ব্যবস্থায় (Hearth Security) মারাত্মক ত্রুটি এবং বৈধ শংসাপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিট কার্যালয় নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। দমকল বিভাগের সাম্প্রতিক পরিদর্শনের পর ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বহুতলটির বেসমেন্ট এবং ৬ ও ৭ তলা অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার পুলিশ (Kolkata Police) ও দমকলের যৌথ দল ওই ভবনে আচমকা অভিযান চালায়। দীর্ঘক্ষণ তল্লাশির পর আধিকারিকরা জানান, ভবনটিতে কার্যকর ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টরের মতো জরুরি সুরক্ষা ব্যবস্থার তীব্র অভাব রয়েছে। এছাড়া মূল বিল্ডিং প্ল্যানের বাইরে অবৈধ নির্মাণ এবং ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ পেরিয়ে যাওয়ার বিষয়টিও তাদের নজরে এসেছে।

নিয়মবহির্ভূতভাবে সুরক্ষা ছাড়াই ওই অংশগুলি ব্যবহারের জেরে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করছে প্রশাসন। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত বিতর্কিত অংশগুলিতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে। দমকলের এই কঠোর পদক্ষেপের অনুলিপি ইতিমধ্যেই কলকাতা পুরসভা এবং শেক্সপিয়র সরণী থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি সেখানে একটি হোর্ডিং খুলতে গিয়ে অভিষেক এবং তাঁর অনুগামীদের সঙ্গে কলকাতা পুরসভা ও পুলিশের আধিকারিকদের বচসা হয়। পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন অভিষেকেরা। তা নিয়ে মামলা দায়ের হয়েছে। তার কয়েক দিনের মধ্যে ভবনের মালিকের কাছে  এবার পৌঁছে গেল দমকলের নির্দেশিকা। উল্লেখ্য বৃহস্পতিবার ভোরে অভিষেকের ওই দপ্তরেই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। তৃণমূলকর্মীদের মারধরও করা হয়। সেই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে সরব হয়েছিলেন অভিষেক। ঠিক তার পরই দমকলের এই দপ্তর খালি করার নির্দেশ ঘিরে তৃণমূল শিবির রাজনৈতিক প্রতিহিংসাই দেখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *