বাংলাদেশে গিয়ে ভোটে দাঁড়ালে প্রধানমন্ত্রী হতে পারেন মমতা, দুর্গাপুরের সভা থেকে কটাক্ষ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে বাংলাদেশে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato)। দুর্গাপুরে আয়োজিত এক রাজনৈতিক সভা থেকে তিনি এই আক্রমণ শানান। প্রতিবেদন অনুযায়ী, সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ দাবি করেন, তৃণমূল নেত্রী যাঁদের ভোটের ওপর নির্ভর করে ক্ষমতায় ফেরার চেষ্টা […]

আরও পড়ুন

বাম আমলের শিল্পনীতি নিয়ে বক্তব্যের বিকৃতি হয়েছে, সমালোচনার জবাবে সাফাই বিমান বসুর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বামফ্রন্ট সরকারের শিল্পনীতি নিয়ে দেওয়া সাম্প্রতিক বক্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধতেই শুক্রবার নিজের অবস্থানের ব্যাখ্যা দেন এই বর্ষীয়ান বাম নেতা। এর আগে এক সংবাদমাধ্যমে বিমান বসু উল্লেখ করেছিলেন যে, বামফ্রন্ট সরকারের শিল্পনীতি গ্রহণ ও ঘোষণার সময়ে নেতৃত্বে […]

আরও পড়ুন

Adhir Chowdhury | মমতা-বিরোধিতা থেকে সরছেন না, জানালেন অধীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে যখন আলোচনা চলছে, তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন অধীর চৌধুরী। রবিবারের ওই সমাবেশে বক্তৃতার শুরুতে মমতা বলেছিলেন, “মাই লিডার সনিয়া গান্ধি!” তার ৭২ ঘণ্টার মধ্যেই বুধবার বহরমপুর থেকে অধীর জানিয়ে দিলেন, মমতা-বিরোধিতার অবস্থান থেকে তিনি সরছেন না। বহরমপুরে জেলা […]

আরও পড়ুন

Malda | ২২ গজে পুলিশ-বিজেপি খেলা নিয়ে তর্জা

সৌরভ মিশ্র, হরিশ্চন্দ্রপুর: শিশু-কিশোরদের মাঠমুখী করতে আয়োজিত এক ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে মালদার (Malda) রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার হরিশ্চন্দ্রপুর হাইস্কুল মাঠে হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে একটি টুর্নামেন্টের উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে থানার এক পুলিশ আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডলের সভাপতি অজয় পাসোয়ান এবং জেলা সহ সভাপতি মনোজ দাস। উদ্বোধনী পর্বের সৌজন্যমূলক […]

আরও পড়ুন

BJP rally | গণতন্ত্র রক্ষা, অরাজকতা দূর করার বার্তা নিয়ে আগামীকাল শিলিগুড়িতে বিজেপির মেগা পদযাত্রা, পা মেলাবেন শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গণতন্ত্র রক্ষা, নির্ভুল ভোটার তালিকা তৈরি এবং সমাজে অরাজকতা দূর করার জোরালো বার্তা সামনে রেখে মঙ্গলবার শিলিগুড়িতে একটি বিশেষ পদযাত্রার কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) (BJP rally)। দলীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, আগামীকাল দুপুর বারোটায় শহরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা বাঘাযতীন পার্ক থেকে এই পদযাত্রার সূচনা হওয়ার কথা […]

আরও পড়ুন

Jagannath Chattopadhyay | বীরভূমের প্রতিটি থানায় হোক কালীপুজো ও মূর্তি স্থাপন! বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে কী বললেন মন্ত্রী?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুলিশকর্মীদের মনোবল চাঙ্গা করা এবং যেকোনো অপরাধ দমন অভিযানে নামার প্রাক্কালে দেবী শক্তির অনুপ্রেরণা জোগানোর যুক্তিতে বীরভূম (Birbhum) জেলার প্রতিটি থানায় কালীপুজো এবং কালীমূর্তি স্থাপনের এক অভিনব প্রস্তাব পেশ করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay)। সম্প্রতি বীরভূম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই […]

আরও পড়ুন

RSS camp | জেনকিন্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিবির ঘিরে বিতর্ক তুঙ্গে, ক্ষোভ প্রাক্তনীদের

গৌরহরি দাস, কোচবিহার: কোচবিহারের (Cooch Behar) জেনকিন্স স্কুলে (Jenkins College) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শিবিরকে (RSS camp) কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ টানা নয়দিনের জন্য আরএসএস-কে কেন শিবির করার অনুমতি দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ জেনকিন্স স্কুলের একাধিক শিক্ষক, প্রাক্তনী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তাঁদের বক্তব্য, আরএসএস খাতায়-কলমে অরাজনৈতিক […]

আরও পড়ুন

Suvendu Adhikari | ‘ছ’মাসে যা দেখছেন, সেটা চা-বিস্কুট’, সরকারের কাজ নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : রাজ্যে পালাবদলের পর সরকারের ছ’মাসের কাজকে ‘চা-বিস্কুট’-এর সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘ছ’মাসে যা দেখছেন, সেটা সকালের চা-বিস্কুট। ব্রেকফাস্ট এখনও বাকি। তার পরে তো লাঞ্চ।’’ গত ছ’মাসে তাঁর সরকার কী কাজ করেছে, তা ব্যাখ্যা করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। ২০২৬ সালের […]

আরও পড়ুন

Anandamath eco tourism cottage | কৃষ্ণের ডেরা পঞ্চায়েতের দখলে, নিষেধাজ্ঞা জারি করে নোটিশ 

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ‘ডেরা’ গৌরীকোণের আনন্দমঠ ইকো ট্যুরিজম কটেজের (Anandamath eco tourism cottage) দখল নিল বিজেপি পরিচালিত বারোপাটিয়া নতুনবস গ্রাম কর্তৃপক্ষ। তিস্তা তীরবর্তী গৌরীকোণে থাকা কটেজ, জলাশয় সহ প্রায় আড়াইশো বিঘা জমিও নিজেদের দখলে নিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ, যা তৃণমূল জমানায় নিয়ন্ত্রণ করতেন কৃষ্ণ। টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশ। সম্প্রতি আদালতের রক্ষাকবচ নিয়ে […]

আরও পড়ুন

BJP employee arrested | বাড়িতে চড়াও হয়ে তৃণমূল কর্মীকে মারধর! কাটোয়ায় গ্রেপ্তার বিজেপি কর্মী

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বাড়িতে ঢুকে এক তৃণমূল কর্মীকে পরিবারের সামনেই বেধড়ক মারধরের অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার (BJP employee arrested) করল পূর্ব বর্ধমানের (Purba Burdwan) কাটোয়া থানার পুলিশ। ধৃতের নাম প্রসেনজিৎ মোদক, যার বাড়ি কাটোয়া (Katwa) শহরের ৫ নম্বর ওয়ার্ডে। বুধবারে গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করার পর নির্দিষ্ট রুজু হওয়া মামলার ভিত্তিতে বৃহস্পতিবার তাঁকে কাটোয়া […]

আরও পড়ুন

Krishna Das | কৃষ্ণর দানের টাকার উৎস নিয়ে ধোঁয়াশা

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি : দান-খয়রাতি শুরু হয়ে গিয়েছে কৃষ্ণ দাসের। টানা পাঁচ মাস আত্মগোপন করে থেকে বাড়ি ফিরেছেন চারদিন আগে। ইতিমধ্যে দুয়ারে চলে এসেছেন সাহায্যপ্রার্থীরা। রংধামালির বাড়ির সেই ড্রয়িং রুমে বৃহস্পতিবার সকালে দেখা গেল সস্ত্রীক জলপাইগুড়ির তাপস দাসকে। নিজের চিকিৎসার খরচ চালাতে হিমসিম অবস্থা। ভরসা ছিল, ‘কৃষ্ণদা’ ফেরাবেন না। ফেরালেনও না। হয়তো আগের মতো দরাজহস্ত […]

আরও পড়ুন

Congress | জনসংযোগে প্রযুক্তির ডিজিটাল ছোঁয়া! জলপাইগুড়ি জেলা কংগ্রেসের অভিনব উদ্যোগ ‘এক ফোনে, এক জোট’

জলপাইগুড়ি: আসন্ন ধূপগুড়ি পুরসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধিতে এক অভিনব প্রযুক্তিভিত্তিক ডিজিটাল কৌশল অবলম্বন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস (Congress)। ‘এক ফোনে, এক জোট’ শীর্ষক নতুন স্লোগানকে পাথেয় করে বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ হেল্পলাইন নম্বর এবং কিউআর কোড (QR Code) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। দলীয় নেতৃত্বের স্পষ্ট দাবি, গোটা রাজ্যে কোনো জেলা কংগ্রেসের […]

আরও পড়ুন

Calcutta Excessive Court docket | পুজোর পাস বিলিতেও দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আর্জি খারিজ হাইকোর্টে

জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ইন্দ্রনীলের বিরুদ্ধে কলকাতার বৌবাজার থানায় এফআইআর (FIR) দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে, দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ বা কার্নিভালের ভিআইপি পাস বিক্রির নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, চলচ্চিত্র উৎসব ও কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আর্থিক তছরুপ এবং নিজের অতি ঘনিষ্ঠ […]

আরও পড়ুন

Mamata Banerjee | মমতার উপর হামলার চেষ্টা! নিরাপত্তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তর্জা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কালীঘাটে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনের ঠিক বহির্প্রাঙ্গণে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর এক বহিরাগত মহিলা চড়াও হয়ে হামলার চেষ্টা চালান বলে অভিযোগ তুলেছে মমতা তৃণমূল কংগ্রেস শিবির। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং নিরাপত্তার মারাত্মক গাফিলতির অভিযোগ তুলে সরাসরি বর্তমান রাজ্য সরকারের […]

আরও পড়ুন

Chandipath at Alimuddin Avenue | দুর্গাপুজোর প্রাক্কালে আলিমুদ্দিনের দ্বারে চণ্ডীপাঠের সুর! বামেদের ‘শুভবুদ্ধি’ ফেরানোর ব্যাখ্যা ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতার এজেসি বোস রোডে আলিমুদ্দিন স্ট্রিট (Alimuddin Avenue) সংলগ্ন এলাকা এক নজিরবিহীন ছবির সাক্ষী থাকল। ‘রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার’ উদ্যোগে এবং নিজেদের সনাতনী হিন্দু হিসেবে পরিচয় দেওয়া একদল মানুষের উপস্থিতিতে মঙ্গলবার সিপিএমের রাজ্য সদর দপ্তরের সামনে মাইক বেঁধে চণ্ডীপাঠের (Chandipath at Alimuddin Avenue) আয়োজন করা হয়। উদ্যোক্তাদের দাবি, বাম […]

আরও পড়ুন

Sabyasachi Dutta | পুজোর আগে বড় স্বস্তি বিধাননগরের প্রাক্তন মেয়রের! শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিন পেলেন সব্যসাচী দত্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উৎসবের মরশুমে আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস শর্তসাপেক্ষে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। প্রায় চার মাস আগে একটি পুরোনো তোলাবাজির অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ, যার ফলে এতদিন তাকে কারাবাস করতে হচ্ছিল। […]

আরও পড়ুন

Kolkata rally | কলকাতায় অনুমতিহীন মমতার মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা! শুরুতেই আটকে দেওয়ার নির্দেশ শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের ইস্যুতে দিল্লির উত্তাপের রেশ এবার সরাসরি এসে পৌঁছোল কলকাতার (Kolkata rally) বুকে। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিরোধীদের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার রাজাবাজার থেকে একটি কেন্দ্রবিরোধী মিছিলের ডাক দেওয়া হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে এই মিছিল হওয়ার কথা থাকলেও, […]

আরও পড়ুন

Mamata Banerjee | উৎসবের মরসুমে রাজাবাজার-পার্কসার্কাস মিছিলে কড়া নিষেধাজ্ঞা, রাজনৈতিক তরজায় উত্তপ্ত তিলোত্তমা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে খাস কলকাতার বুকেও। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে এবং এসআইআর (SIR) প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোট কারচুপির প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার তিলোত্তমায় এক ঝাঁঝালো মিছিলের ডাক দিয়েছে মমতা সর্বভারতীয় তৃণমূল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে পা মেলানোর কথা […]

আরও পড়ুন

Humayun Kabir | ‘দুবাই চলে যেতে চাই…’, কেন এমন মন্তব্য হুমায়ুনের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতি থেকে আগেই অবসরের বার্তা দিয়েছিলেন, এবার একেবারে দেশান্তরী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার রেজিনগর উপনির্বাচনের ভোটগণনা চলাকালীন হুমায়ুন বলেন, “২০২৯ সালে আমার বয়স ৬৬ হবে। যে কদিন বেঁচে থাকব, দুবাই গিয়ে খাবদাব-ঘুরব। সমুদ্রের হাওয়া খাব। সেখানেই কবরস্থ হব।” গত বছর রেজিনগরে বাবরি […]

আরও পড়ুন

Siliguri | অর্থের ক্লাসে মন্ত্রী, বিধায়কের হাত মাউসে, ছাত্রের ভূমিকায় আনন্দ-দুর্গা

নীতেশ বর্মন, শিলিগুড়ি : শেখার কি কোনও বয়স হয়? দায়িত্ব যত বাড়ে, জানার পরিধিও কি ততটা বাড়ানো দরকার? শিলিগুড়ি মহকুমার দুই বিধায়কের গল্প যেন সেই প্রশ্নেরই উত্তর। দুজনেই দু’বারের বিধায়ক। একজন রাজ্যের প্রতিমন্ত্রী। অন্যজনও মানুষের কাজ করতে গিয়ে বুঝেছেন, আরও কিছু শেখা প্রয়োজন। তাই একজন অর্থনীতির পাঠ নিচ্ছেন, অন্যজন শিখছেন কম্পিউটার। আনন্দময় বর্মনের পড়াশোনার পরিধি […]

আরও পড়ুন

NCPI | NCPI | দলত্যাগ বিরোধী মামলায় স্পিকারের কাছে আরও সময় চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ২২ অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধির অনুরোধ জানাবেন তিনি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দলের হুইল ঘুরে যাওয়ার পর থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। দলত্যাগ বিরোধী আইনের খাঁড়া ঝুললেও সাংসদ পদ খারিজের নোটিসের জবাব দিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আরও খানিকটা সময় চেয়ে আবেদন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদীয় রাজনীতির অন্দরে খবর, আগামী ২২ অক্টোবর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানাতে চলেছেন তিনি। সুপ্রিম কোর্টের নজরদারিতে চলা […]

আরও পড়ুন

Humayun Kabir | ‘রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব’, বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন হুমায়ুন, যাবেন না বিধানসভায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের আগেই ভোট লুটের গুরুতর অভিযোগ তুলে রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কেঁদে ফেলেন তিনি। তাঁর ঘোষণা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যতদিন পদে থাকবেন, ততদিন তিনি বিধানসভার […]

আরও পড়ুন

Nandigram and Rejinagar by-election | নন্দীগ্রাম ও রেজিনগরে শান্তিপূর্ণ ভোটের দাবি শুভেন্দুর, কারচুপির অভিযোগে সরব বিরোধীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথম উপনির্বাচন রক্তপাতহীনভাবে সম্পন্ন হলেও, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্র দুটির মঙ্গলবারের ভোটগ্রহণ (Nandigram and Rejinagar by-election) পর্ব ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক কোলাহল। নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি অবাধ ও নিরপেক্ষ হয়েছে কি না, তা নিয়ে জোরদার সওয়াল-জওয়াব চালাচ্ছে বিরোধী শিবির। কেন্দ্রীয় বাহিনী ও উর্দিধারীদের নাকের […]

আরও পড়ুন

Milan Pradhan | ‘ওঁকে লড়তে দিন’, মিলন প্রধানের জামিন মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের

কলকাতা হাইকোর্ট মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল। সেই নির্দেশ খারিজের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। সোমবার ওই আবেদনের শুনানি হয়। এই মামলায় জরুরি ভিত্তিতে কোনও পদক্ষেপ করতে অস্বীকার করে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগে ভোট শান্তিপূর্ণভাবে হতে দিন এবং মিলনকে লড়াই করতে দিন। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “ওঁকে লড়তে দিন, ভোট […]

আরও পড়ুন

CM Suvendu Adhikari | ‘বড় চোর জেলে যাবে’, নন্দীগ্রামে উপনির্বাচনের প্রচারে কী ইঙ্গিত দিলেন শুভেন্দু?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার রেজিনগরের পর শুক্রবার সরাসরি নন্দীগ্রামে উপনির্বাচনের (Nandigram by-election) নির্বাচনি প্রচারে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। নিজের একসময়কার ছেড়ে আসা বিধানসভা কেন্দ্রে এসে বিজেপির প্রার্থী হাসিরানি রথের সমর্থনে বিরুলিয়ার একটি প্রচারসভা থেকে তৃণমূল কংগ্রেসের জামানত জব্দ করার জোরালো আবেদন জানান তিনি। কড়া ভাষায় আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূলের […]

আরও পড়ুন

Adhir Chowdhury invitations Mamata Banerjee | ‘ব্যাগেজটাকে বাদ দিয়ে কংগ্রেসে ফিরুন, নেতৃত্ব মেনে নেব’, মমতাকে আহ্বান অধীরের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া (INDIA) জোটের শরিক হিসেবে কংগ্রেস (Congress) ও তৃণমূলের মধ্যে যোগাযোগ নতুন মাত্রা পেলেও, রাজ্যের মাটিতে দুই দলের দীর্ঘদিনের বৈরিতা এবং টানাপোড়েন কাটেনি। সাম্প্রতিক অতীতে রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সখ্যের নজির প্রায় নেই বললেই চলে, বিশেষত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কখনই মমতার হাত ধরার পক্ষে ছিলেন […]

আরও পড়ুন

Nandigram | মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে কলকাতা হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বুধবার সকালেই রাজ্যের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলাটির দ্রুত শুনানির আবেদন করেন। তাঁর যুক্তি ছিল, মিলন খুনের মামলায় অভিযুক্ত এবং শুধুমাত্র নির্বাচনের কারণে তাঁকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কি […]

আরও পড়ুন

ISF image case | প্রতীক মামলায় মিলল না স্বস্তি! আইএসএফের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নির্বাচনি প্রক্রিয়ার মাঝপথে আদালতের সরাসরি হস্তক্ষেপের পরিধি নিয়ে স্পষ্ট অবস্থান নিল উচ্চ আদালত (Calcutta Excessive Courtroom)। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) দায়ের করা প্রতীক সংক্রান্ত মামলাটি (ISF image case) খারিজ করে দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, ভোটের মাঝের এই পর্বে নির্বাচনি কার্যক্রমে তারা কোনও […]

আরও পড়ুন

BJP | ডুয়ার্সের রাজনীতিতে বড় ধাক্কা তৃণমূলের! আংরাভাসা পঞ্চায়েত দখল করল বিজেপি

নাগরাকাটা: ডুয়ার্সের (Dooars) রাজনীতিতে বড় রাজনৈতিক পটপরিবর্তন ঘটিয়ে নাগরাকাটার (Nagrakata) আংরাভাসা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি (BJP)। গত ১৪ সেপ্টেম্বর অনাস্থা ভোটাভুটিতে আগের প্রধান শান্তি ছেত্রী পরাজিত হওয়ার পর মঙ্গলবার নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এই দিন আয়োজিত বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী […]

আরও পড়ুন

Trinamool image dispute | আপাতত ফ্রিজেই থাকছে ‘জোড়াফুল’ প্রতীক, বিতর্কের নিষ্পত্তি করতে কমিশনকে সময়সীমা দিল সুপ্রিম কোর্ট

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : তৃণমূলের নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক কোন শিবির পাবে? সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী চার মাসের মধ্যে নির্বাচন কমিশনকে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, তৃণমূলের প্রতীক নিয়ে চার সপ্তাহের মধ্যে দু’পক্ষের বক্তব্য শোনার কাজ শেষ করতে হবে। তার পর তিন মাসের মধ্যে […]

আরও পড়ুন