Humayun Kabir | ‘রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব’, বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন হুমায়ুন, যাবেন না বিধানসভায়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের আগেই ভোট লুটের গুরুতর অভিযোগ তুলে রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কেঁদে ফেলেন তিনি। তাঁর ঘোষণা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যতদিন পদে থাকবেন, ততদিন তিনি বিধানসভার চৌকাঠ মাড়াবেন না।

মঙ্গলবার রেজিনগর উপনির্বাচনের দিন সকালেই পুলিশের হাতে আটক হন হুমায়ুন। পুলিশকে অশালীন মন্তব্য করা এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল বলে অভিযোগ। প্রায় ১২ ঘণ্টা থানায় কাটার পর মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। রেজিনগরে তাঁর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনে লড়েছেন তাঁরই পুত্র গোলাম নবি আজাদ। ভোট শেষের পর থেকেই সেখানে রিগিং ও ভোট চুরির অভিযোগ তুলেছিল তাঁর দল। বুধবার সকালেই হুমায়ুন ভবিষ্যদ্বাণী করেন, রেজিনগরে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি। তবে এটিকে জনমত বলতে নারাজ তিনি। তাঁর স্পষ্ট অভিযোগ, রাজ্য পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে ভোট চুরি করেছে শাসকদল।

হুমায়ুন বলেন, “রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব। এমন গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা যায় না।” যে গণতান্ত্রিক কাঠামোর কথা বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন, তার উল্লেখ করে বলেন, “যেখানে বিনা কারণে একজন সাব-ইনস্পেক্টর পদে থাকা পুলিশ একজন নির্বাচিত বিধায়ককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ১২ ঘণ্টা আটকে রাখতে পারে, সেই গণতন্ত্রকে আমি ঘৃণা করি। এই পুলিশমন্ত্রীকেও আমি এড়িয়ে চলব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *