Suvendu Adhikari | ‘ছ’মাসে যা দেখছেন, সেটা চা-বিস্কুট’, সরকারের কাজ নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : রাজ্যে পালাবদলের পর সরকারের ছ’মাসের কাজকে ‘চা-বিস্কুট’-এর সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘ছ’মাসে যা দেখছেন, সেটা সকালের চা-বিস্কুট। ব্রেকফাস্ট এখনও বাকি। তার পরে তো লাঞ্চ।’’ গত ছ’মাসে তাঁর সরকার কী কাজ করেছে, তা ব্যাখ্যা করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী হয়েছিলেন শুভেন্দু। ভবানীপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান তিনি। ভোটে জয়ের পর ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন শুভেন্দু। বুধবার বিধানসভায় সেই সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, তিনি ভবানীপুর ছেড়ে দিলে সেখানে আবার মমতা প্রার্থী হওয়ার সুযোগ পেতেন। সেই সুযোগ তিনি দিতে চাননি।

এদিন বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেন নন্দীগ্রাম এবং রেজিনগরের জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ এবং শাখারভ সরকার। তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাধিক প্রসঙ্গ তোলেন শুভেন্দু। তাঁর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্ত থেকে নন্দীগ্রাম ছাড়ার কারণ – সবই উঠে আসে তাঁর বক্তব্যে।

The put up Suvendu Adhikari | ‘ছ’মাসে যা দেখছেন, সেটা চা-বিস্কুট’, সরকারের কাজ নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *