Kali Puja 2026 | ডাকাতদের আরাধনা থেকে সর্বজনীন উৎসব, দক্ষিণ দিনাজপুরের সয়রাপুরের ২১০ বছরের প্রাচীন কালীপুজো

জয়ন্ত সরকার, গঙ্গারামপুর: ইতিহাসের পাতায় জমিদারি প্রথার অবসান হয়েছে বহু আগেই। বদলেছে সময়, বদলেছে সমাজের চেহারা। কিন্তু সময়ের স্রোতে হারিয়ে যায়নি দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) গঙ্গারামপুর (Gangarampur) ব্লকের সয়রাপুর গ্রামের প্রায় ২১০ বছরের প্রাচীন কালীপুজোর (Kali Puja 2026) ঐতিহ্য। একসময় যে পুজোর সূচনা হয়েছিল ডাকাতদের হাত ধরে, সেই পুজোই আজ পরিণত হয়েছে সয়রাপুর সর্বজনীন কালীপুজোয়। […]

আরও পড়ুন

Durga Puja 2026 | মাটির হাঁড়িতে আলোর খেল আর রামায়ণের দৃশ্যপট, ১৯তম বর্ষে বাউল করুণাময়ী সংঘের পুজোয় দারুণ চমক

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ প্রতি বছরই নতুন ভাবনায় দর্শকদের আকর্ষণ করে করুণাময়ী সংঘের দুর্গোৎসব। এবারও মণ্ডপের সামনের অংশে মাটির হাঁড়ি দিয়ে তৈরি হচ্ছে অভিনব থিম। মণ্ডপের ভিতরে ফুটিয়ে তোলা হবে রামায়ণের বিভিন্ন কাহিনী। লিখেছেন বিশ্বজিৎ প্রামাণিক।  পতিরাম: শরতের নীল আকাশে মেঘের ভেলা, বাতাসে উৎসবের গন্ধ। তার মধ্যে বাউল বাসস্ট্যান্ড চত্বরে এখন সকাল থেকে রাত—ব্যস্ততা চোখে […]

আরও পড়ুন

Durga Puja 2026 | তুমিই নারী, তুমিই পুরুষ: পুজোর মরশুমে দুই দিনাজপুরের ঐতিহ্যবাহী খন পালাগান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ সৌরভ রায় মাঝবয়সি বাঙালি রমণী জ্যোৎস্না। নেশাখোর স্বামীর অত্যাচার সামলে, সংসারের অর্থাভাব ঘোচাতে গিয়ে নিজের কাঁধে তুলে নিয়েছেন সংসারের সমস্ত দায়িত্ব। সংসারের হাল ফেরাতে গ্রামের অর্থশালী ব্যক্তির কাছে গিয়েছিলেন একটা কাজের জন্য। কিন্তু তারপর ক্রমশ জড়িয়ে পড়েছেন তার মোহে। একদিন সেই প্রেমের কথা প্রকাশ হয়ে পড়ল। এবার কী হবে? জ্যোৎস্না কোথায় […]

আরও পড়ুন

Durga Puja 2026 | সীমান্তে পুজোর হুল্লোড়! লংড্রাইভ আর প্যান্ডেল হপিংয়ে জমজমাট হিলির মেগা পুজো

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ বিধান ঘোষ, হিলি: বাঙালির স্বভাবেই রয়েছে রথ দেখা আর কলা বেচা। তাই দুর্গাপুজোর (Durga Puja 2026) রাতে লংড্রাইভের সঙ্গে প্যান্ডেল হপিং, আর তার সঙ্গেই জমিয়ে হুল্লোড়। সেই আবহেই অনন্য হয়ে ওঠে হিলি (Hili) সীমান্তের দুর্গাপুজো। দক্ষিণ দিনাজপুরের বিগ বাজেটের নজরকাড়া পুজোগুলির মধ্যে হিলি চেকপোস্ট সংলগ্ন বিপ্লবী সংঘের পুজো প্রতি বছরই মানুষের […]

আরও পড়ুন

Awas Yojana corruption | বদলের বাংলায়ও আবাস দুর্নীতি! কাটমানি চাওয়ার অভিযোগে তোলপাড়

হরিশ্চন্দ্রপুর ও তপন: তৃণমূল (TMC) শাসিত পঞ্চায়েতে বিজেপি (BJP) সমর্থক হওয়ার অপরাধে দেওয়া হচ্ছে না আবাস যোজনার (Awas Yojana corruption) ঘর! সেই সঙ্গে ঘর দেওয়ার জন্য চাওয়া হচ্ছে কাটমানিও। আবাস যোজনাকে কেন্দ্র করে এরকমই একাধিক অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রেমা বাহাদুরপুর এলাকায়। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে উপভোক্তাদের একাংশ। আবার আবাস যোজনা […]

আরও পড়ুন

Balurghat | মেঝেতে ক্লাস চলাকালীন ফণা তুলল সাপ! বৈদ্যনাথপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যা হল…

সুবীর মহন্ত, বালুরঘাট: মেঝেতে বসেই চলছিল পড়াশোনা। সামনে শিশুদের বই-খাতা, পাশে অভিভাবক ও অঙ্গনওয়াড়ির কর্মী-সহায়িকা। হঠাৎই চোখে পড়ল সহায়িকার পিছনে। সেখানে তখন মাথা তুলে দাঁড়িয়ে একটি সাপের বাচ্চা! মুহূর্তে বদলে গেল ঘরের পরিবেশ। চিৎকার করে যে যেদিকে পারলেন দৌড় দিলেন। সবাই মিলে ছুটলেন বাইরে। তারপর ঘরের ভেতর থেকে একে একে বেরিয়ে এল আরও সাপের বাচ্চা। […]

আরও পড়ুন

Balurghat | ভাঙা মঞ্চে মন্ত্রীর শ্রদ্ধা, বালুরঘাট দিবস উদযাপনে তৃণমূল নেতাদের ‘আধিক্য’ ঘিরে বিতর্ক

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর মহাত্মা গান্ধির ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব এসে পড়েছিল বালুরঘাটেও (Balurghat)। শহর থেকে কিছুটা দূরে ডাঙ্গি এলাকায় স্বাধীনতা সংগ্রামীরা জড়ো হয়ে সেখান থেকে বালুরঘাট শহরে এসে ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক নামিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দু’দিন স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন বালুরঘাটবাসী। ওই ঘটনার স্মরণে প্রতি বছর ১৪ […]

আরও পড়ুন

Kumarganj | মিড-ডে মিলের টাকা থেকে গাছ বিক্রি! কুমারগঞ্জে কাঠগড়ায় প্রধান শিক্ষক, বিক্ষোভ অভিভাবকদের

কুমারগঞ্জ: মিড-ডে মিলের সরকারি অনুদান থেকে শুরু করে স্কুলের বহুমূল্য গাছ ও পুরোনো বই বিক্রি—একাধিক খাতে লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) কুমারগঞ্জ ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয়। অভিযুক্ত প্রধান শিক্ষক সত্যম দত্তের বদলির দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খোদ কুমারগঞ্জের (Kumarganj) বিডিও সহ […]

আরও পড়ুন

Balurghat | উধাও সেই ‘সাজানো’ শহর, মুখ্যমন্ত্রীর কনভয় পেরোতেই উপচে পড়ছে ময়লার স্তূপ! 

সুবীর মহন্ত, বালুরঘাট: মুখ্যমন্ত্রী আসবেন। তাই শহরের (Balurghat) সামনের রাস্তা ঝাঁ চকচকে। রাস্তার ধারে কোথাও ময়লা নেই, পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত পুরসভার কর্মীরা। কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়ি শহর ছাড়তে না ছাড়তেই যেন বদলে গেল সেই ছবি। শহরের মূল রাস্তা থেকে একটু ভেতরে ঢুকলেই এখন চোখে পড়ছে ময়লার স্তূপ। কোথাও রাস্তার ধারে, কোথাও স্কুল-কলেজের সামনে, আবার কোথাও পাড়ার […]

আরও পড়ুন

BJP | বিপ্লব-সুকান্তের ‘গোপন আঁতাত’! তোপ দাগলেন খোদ বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়

সুবীর মহন্ত ও রাজু হালদার, বালুরঘাট ও গঙ্গারামপুর: তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি বিপ্লব মিত্রের মুখে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের প্রশংসার ২৪ ঘণ্টার মধ্যেই বিপ্লব-সুকান্তকে একযোগে আক্রমণ শানালেন গঙ্গারামপুরের বিজেপি (BJP) বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। তাঁর অভিযোগ, শাসক ও বিরোধী শিবিরের কিছু নেতা গোপনে ‘সমঝোতা’ করে রাজনীতি করছেন। […]

আরও পড়ুন
Balurghat | বালুরঘাটে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! নষ্ট হল ১০ বছরের শিশুর চোখ, স্বাস্থ্য দপ্তরের তদন্ত শুরু

Balurghat | বালুরঘাটে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! নষ্ট হল ১০ বছরের শিশুর চোখ, স্বাস্থ্য দপ্তরের তদন্ত শুরু

বালুরঘাট: মোবাইলের গ্লাস কভারের একটি ছোট কাচের টুকরো চোখে ঢুকেছিল। কিন্তু চিকিৎসকদের চরম গাফিলতি ও উদাসীনতায় সেই সামান্য আঘাতই কেড়ে নিল দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) ১০ বছরের এক শিশুর একটি চোখ! বালুরঘাট (Balurghat) জেলা হাসপাতালের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর ও মর্মান্তিক অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, দক্ষিণ পতিরামের বাসিন্দা […]

আরও পড়ুন
Gangarampur | গঙ্গারামপুরে চাঞ্চল্য! ব্রাউন সুগার ও আগ্নেয়াস্ত্র-সহ এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ

Gangarampur | গঙ্গারামপুরে চাঞ্চল্য! ব্রাউন সুগার ও আগ্নেয়াস্ত্র-সহ এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ

গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার গঙ্গারামপুরে (Gangarampur) ব্রাউন সুগার, একটি দেশি আগ্নেয়াস্ত্র (Arms) ও এক রাউন্ড কার্তুজ-সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে ধৃতকে বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে গঙ্গারামপুর থানার পুলিশ সীমান্তবর্তী দোমুঠা […]

আরও পড়ুন
Patiram | টিউশনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দুই বোন, আতঙ্কে পরিবার

Patiram | টিউশনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দুই বোন, আতঙ্কে পরিবার

পতিরাম: টিউশনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল দুই নাবালিকা বোন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) পতিরাম (Patiram) থানার কদমতলি হারপুর এলাকায়। হঠাৎ করে দুই বোন এভাবে উধাও হয়ে যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ নিখোঁজ দুই নাবালিকার […]

আরও পড়ুন
Balurghat | ‘নিরাপত্তা ছাড়া কাজ নয়’, অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই নিয়ে অনড় অঙ্গনওয়াড়ি কর্মীরা!

Balurghat | ‘নিরাপত্তা ছাড়া কাজ নয়’, অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই নিয়ে অনড় অঙ্গনওয়াড়ি কর্মীরা!

বালুরঘাট: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তথ্য যাচাইয়ের দরুন প্রশাসনিক নিরাপত্তা না থাকলে কাজে নামবেন না! এমনই স্পষ্ট বার্তা দিয়ে প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি তুললেন বালুরঘাট (Balurghat) ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা।এদিন প্রশিক্ষণ কর্মসূচিতেই ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিডিওর কাছে স্মারকলিপিও জমা দেন তাঁরা। বাংলার বিভিন্ন জেলায় অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই করতে গিয়ে সরকারি কর্মী ও […]

আরও পড়ুন
Balurghat | তিন মাস পর বাড়ি ফেরার পথ খুঁজে পেলেন রাকেশ, পুলিশের মানবিকতায় ফিরল এক পরিবারের হাসি

Balurghat | তিন মাস পর বাড়ি ফেরার পথ খুঁজে পেলেন রাকেশ, পুলিশের মানবিকতায় ফিরল এক পরিবারের হাসি

বালুরঘাট: খাকি পোশাকের আড়ালে যে এক দয়ালু হৃদয় লুকিয়ে থাকে, আবারও তার প্রমাণ দিল দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার বালুরঘাট থানার পুলিশ। পথ ভুলে বিহার থেকে বালুরঘাটে (Balurghat) চলে আসা এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে পাঁচ দিনের নিরন্তর প্রচেষ্টায় তাঁর পরিবারের হাতে তুলে দিল পুলিশ প্রশাসন। সোমবার এই ঘটনা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। পুলিশ সূত্রে […]

আরও পড়ুন
Awas Yojana Rip-off | আবাস যোজনার টাকায় কাটমানি! কুমারগঞ্জে তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় আদিবাসী ব্যক্তি

Awas Yojana Rip-off | আবাস যোজনার টাকায় কাটমানি! কুমারগঞ্জে তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় আদিবাসী ব্যক্তি

কুমারগঞ্জ: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ (Awas Yojana Rip-off) উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকায়। এই ঘটনায় শুক্রবার কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাফানগর উত্তরপাড়ার বাসিন্দা তথা এক আদিবাসী ব্যক্তি বিশ্বনাথ মার্ডি। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর […]

আরও পড়ুন
Balurghat | যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসকর্মী ও টোটোচালকদের বচসা

Balurghat | যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসকর্মী ও টোটোচালকদের বচসা

বালুরঘাট : যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসকর্মী ও টোটোচালকদের বচসায় সাময়িক উত্তেজনা ছড়াল বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড এলাকায়। অভিযোগ, বেআইনিভাবে বাসের যাত্রী তোলায় বাধা দেওয়ায় এক বাসকর্মীকে বেধড়ক মারধর করে কয়েকজন টোটোচালক। বাসকর্মী অলক মালি জানান, সকালে যাত্রী তোলা নিয়ে কথা কাটাকাটির পর বিকেলের দিকে বাসের কন্ডাক্টরকে গেট থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। এই ঘটনার […]

আরও পড়ুন
Gangarampur | ‘হাসপাতাল নরকে পরিণত…’, পরিকাঠামো উন্নয়নে বিধায়ক তহবিলের ২৫ লক্ষ টাকা দিলেন সত্যেন্দ্রনাথ রায়

Gangarampur | ‘হাসপাতাল নরকে পরিণত…’, পরিকাঠামো উন্নয়নে বিধায়ক তহবিলের ২৫ লক্ষ টাকা দিলেন সত্যেন্দ্রনাথ রায়

জয়ন্ত সরকার, গঙ্গারামপুর: গঙ্গারামপুর (Gangarampur) সুপার স্পেশালিটি হাসপাতালের উন্নয়নে নিজের বিধায়ক তহবিল (MLA fund) থেকে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। সোমবার দুপুরে হাসপাতালের বিভিন্ন আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই ঘোষণা করেন তিনি। হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে এবং রোগীদের রেফারের সমস্যা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে […]

আরও পড়ুন
Job Rip-off | কনস্টেবল নিয়োগ দুর্নীতি: গ্রেপ্তার দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক

Job Rip-off | কনস্টেবল নিয়োগ দুর্নীতি: গ্রেপ্তার দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক

সুবীর মহন্ত,বালুরঘাট: সরকার বদলের পর রাজ্যজুড়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারি শুরু হয়েছে। এবারে দক্ষিণ দিনাজপুরেও (South Dinajpur) চাকরি দুর্নিতির (Job Rip-off) অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া। পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে মফিজ উদ্দিন মিয়ার বিরুদ্ধে। উল্লেখ্য, ২০২৫ […]

আরও পড়ুন
BJP returns TMC get together workplace | দখল করা অফিস ফেরাতে কালঘাম বিজেপির! তৃণমূল নেতাকে একপ্রকার ‘অনুরোধ’ করে ফেরানো হলো ঘরে

BJP returns TMC get together workplace | দখল করা অফিস ফেরাতে কালঘাম বিজেপির! তৃণমূল নেতাকে একপ্রকার ‘অনুরোধ’ করে ফেরানো হলো ঘরে

পতিরাম: রাজনৈতিক পালাবদলের আবহে দক্ষিণ দিনাজপুরের পতিরামের বাউল এলাকায় তৈরি হলো এক অদ্ভুত পরিস্থিতি। সোমবার ফলাফল ঘোষণার দিন বাউল বাজারের তৃণমূল পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিজেপির পতাকা টাঙিয়ে দিয়েছিল কিছু অতি উৎসাহী কর্মী। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের কড়া নির্দেশে সেই অফিস ফেরত দিতে গিয়েই বিপাকে পড়ল স্থানীয় বিজেপি নেতৃত্ব ( BJP returns TMC get together workplace)। […]

আরও পড়ুন
Kumarganj BJP Candidate Assault Arrest | বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর! শিলিগুড়ির হোটেলে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না, গ্রেপ্তার ২

Kumarganj BJP Candidate Assault Arrest | বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর! শিলিগুড়ির হোটেলে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না, গ্রেপ্তার ২

Uploaded By: Sandip Sarkar শিলিগুড়ি: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে বেধড়ক মারধরের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। পুলিশের চোখে ধুলো দিয়ে শিলিগুড়ির একটি হোটেলে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না। মঙ্গলবার শিলিগুড়ির মেডিক্যাল ফাঁড়ি এলাকা থেকে দুই অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে দক্ষিণ দিনাজপুর ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশেষ দল (Kumarganj BJP Candidate Assault […]

আরও পড়ুন
Balurghat | রং-তুলির টানে ফুটছে ঘাসফুল-পদ্ম-কাস্তে হাতুড়ি, কিন্তু শিল্পীদের ভাগ্যে জোটেনি ন্যায্য পারিশ্রমিক!

Balurghat | রং-তুলির টানে ফুটছে ঘাসফুল-পদ্ম-কাস্তে হাতুড়ি, কিন্তু শিল্পীদের ভাগ্যে জোটেনি ন্যায্য পারিশ্রমিক!

বিধানসভা ভোটের আগে বালুরঘাটের অলিগলি, গ্রাম থেকে শহরের দেওয়াল সবই এখন রঙে, ছড়ায় আর রাজনৈতিক বার্তায় ঢেকে যাচ্ছে। তৃণমূল, বিজেপি, কংগ্রেস কিংবা বাম কেউই পিছিয়ে নেই এই দেওয়াল দখলের লড়াইয়ে। কিন্তু এই রঙিন প্রচারের আড়ালেই ধরা পড়ছে এক ফিকে বাস্তবের চেহারাও। যেখানে ফুটে উঠছে দেওয়াল লিখনের শিল্পীদের অনিশ্চিত উপার্জন আর আক্ষেপের গল্প। খোঁজ নিলেন পঙ্কজ […]

আরও পড়ুন
Kumarganj | খাকি উর্দির আড়ালে মানবিক মুখ! ভবঘুরে মহিলার জীবন বদলে দিল কুমারগঞ্জ থানা

Kumarganj | খাকি উর্দির আড়ালে মানবিক মুখ! ভবঘুরে মহিলার জীবন বদলে দিল কুমারগঞ্জ থানা

কুমারগঞ্জ: দীর্ঘদিন ধরে থানার আশপাশে ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলার পাশে দাঁড়িয়ে, তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে, নতুন পোশাক পরিয়ে, খাওয়ানোর পাশাপাশি চিকিৎসার উদ্যোগ নিল কুমারগঞ্জ থানা। প্রায় দু’বছর ধরে ওই মানসিক ভারসাম্যহীন মহিলা কুমারগঞ্জ (Kumarganj) থানার আশপাশের এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করতেন। তিনি ঠিকভাবে কথা বলতে পারতেন না এবং অগোছাল অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতেন। […]

আরও পড়ুন
Dispute over taking selfie | নববধূর সঙ্গে সেলফি তোলা নিয়ে তুলকালাম, ননদ-বৌদির চুলোচুলি ও হাতাহাতিতে রণক্ষেত্র বিয়েবাড়ি!

Dispute over taking selfie | নববধূর সঙ্গে সেলফি তোলা নিয়ে তুলকালাম, ননদ-বৌদির চুলোচুলি ও হাতাহাতিতে রণক্ষেত্র বিয়েবাড়ি!

সুবীর মহন্ত, বালুরঘাট: পড়শি নববধূর সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে সেলফি (Dispute over taking selfie) তুলবেন কে? খুড়তুতো ননদ, না বৌদি? এই দ্বন্দ্ব চূড়ান্ত আকার ধারণ করল বালুরঘাট (Balurghat) ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পরানপুর এলাকায় এক বৌভাতের অনুষ্ঠানে। ফলে অতিথি, অভ্যাগতদের আদর আপ্যায়ন কার্যত লাটে ওঠে। উলটে রুদ্রমূর্তি দুই ললনাকে শান্ত করতে তখন হিমসিম খাচ্ছেন বিয়েবাড়ির কর্তাব্যক্তিরা। […]

আরও পড়ুন
Balurghat | আত্রেয়ী শুকিয়েছে, ভরসা কেনা জল! বালুরঘাটে কি এবার মিটবে ‘তৃষ্ণা’? পুরসভার নতুন প্রকল্পে সংশয়ে শহরবাসী

Balurghat | আত্রেয়ী শুকিয়েছে, ভরসা কেনা জল! বালুরঘাটে কি এবার মিটবে ‘তৃষ্ণা’? পুরসভার নতুন প্রকল্পে সংশয়ে শহরবাসী

সুবীর মহন্ত, বালুরঘাট: শিয়ালের সেই কুমিরছানা দেখানোর কথা মনে আছে? বালুরঘাট (Balurghat) শহরের বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া, পুর কর্তৃপক্ষের কাছে যেন সেই কুমিরছানা। আত্রেয়ী নদী থেকে জল তুলে তা পরিশোধন করে বাড়ি বাড়ি পাঠায় পুরসভা। সেই জল মুখে তোলেন না নাগরিকরা। মাটির তলার জলও পানের অযোগ্য। আর এখন তো আত্রেয়ী (Atreyee River) […]

আরও পড়ুন
Pure Mustard Oil | দাম ১০০০ টাকা হলেও ভরসা খাঁটিত্বে! তিন পুরুষের ঘানি শিল্পকে প্রাণপণে বাঁচিয়ে রেখেছেন নুর

Pure Mustard Oil | দাম ১০০০ টাকা হলেও ভরসা খাঁটিত্বে! তিন পুরুষের ঘানি শিল্পকে প্রাণপণে বাঁচিয়ে রেখেছেন নুর

সৌরভ রায়, কুশমণ্ডি: এক কিলোগ্রাম তেলের দাম নাকি এক হাজার টাকা- সম্প্রতি বড়গাছি হাটে এমনটা শুনে চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা মনোরঞ্জন সাহার। বাড়ি কুশমণ্ডিতে হলেও থাকেন কালিয়াগঞ্জের ডালিমাগাঁও গ্রামে। তাঁর অবস্থা দেখে তেল বিক্রেতা (Pure Mustard Oil) নুর ইসলাম (Nur Islam) বলে উঠেন, ‘আরে মশাই ঘানির সর্ষের তেল। দরদামের কোনও সুযোগ নেই।’ কুশমণ্ডি ব্লকের মালিহার […]

আরও পড়ুন
Gangarampur | ফুলবাড়ি মহেন্দ্র এলাকায় শোকের ছায়া! ৫১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঝরল তাজা প্রাণ

Gangarampur | ফুলবাড়ি মহেন্দ্র এলাকায় শোকের ছায়া! ৫১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঝরল তাজা প্রাণ

গঙ্গারামপুর: মঙ্গলবার সকালে ৫১২ নম্বর জাতীয় সড়কে ট্র্যাক্টর ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের (Gangarampur Highway Accident)। মৃত ব্যক্তির নাম ইয়াকুব আলি সরকার (৩০), তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরোহী মিনহাজুল আবেদিন (৩২) গুরুতর জখম হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ তপন থানার […]

আরও পড়ুন
প্রতিশ্রুতিই সার, বাজেটে নেই উত্তরবঙ্গে এইমস তৈরির কোনও ঘোষণা! বিজেপিকে তোপ তৃণমূলের

প্রতিশ্রুতিই সার, বাজেটে নেই উত্তরবঙ্গে এইমস তৈরির কোনও ঘোষণা! বিজেপিকে তোপ তৃণমূলের

এইমস কিংবা এইমস-এর মতো কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হাসপাতাল গড়ে তোলা হবে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলাতে! গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের প্রধান ইস্যু ছিল এটি। এই বিষয়ে বিজেপির সুকান্ত মজুমদার বিভিন্ন জায়গায় বার্তাও দিয়েছিলেন। কিন্তু এবারের কেন্দ্রীয় বাজেটেও উত্তরবঙ্গে কোনও হাসপাতাল তৈরির জন্য ঘোষণা হল না! এই নিয়ে ফের শুরু হল রাজনৈতিক […]

আরও পড়ুন
Saraswati Puja Controversy | সরস্বতী পুজোয় ‘দুর্নীতি’ থিম বিতর্ক, জামিন পেলেন ৭ বিজেপি নেতা, সংবর্ধনা দিয়ে বিজয়োল্লাস বালুরঘাটে

Saraswati Puja Controversy | সরস্বতী পুজোয় ‘দুর্নীতি’ থিম বিতর্ক, জামিন পেলেন ৭ বিজেপি নেতা, সংবর্ধনা দিয়ে বিজয়োল্লাস বালুরঘাটে

বালুরঘাট: সরস্বতী পুজোর থিমে (Saraswati Puja Controversy) রাজ্য সরকারের সমালোচনা এবং তার জেরে দায়ের হওয়া এফআইআর (FIR)—গত কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুরের পতিরামে এই বিতর্কই ছিল তুঙ্গে। সেই মামলায় মঙ্গলবার বড়সড় স্বস্তি পেলেন অভিযুক্ত সাতজন বিজেপি নেতাকর্মী। বালুরঘাট আদালত তাঁদের আগাম জামিন মঞ্জুর করার পর এদিন জেলা বিজেপি কার্যালয়ে উৎসবের মেজাজ ধরা পড়ে। এবারে পতিরামে একটি […]

আরও পড়ুন
Dakshin Dinajpur Information | কচুরিপানা ঢাকা পুকুরে মিলল কঙ্কালসদৃশ দেহ! মুগলিশপুরে তীব্র চাঞ্চল্য

Dakshin Dinajpur Information | কচুরিপানা ঢাকা পুকুরে মিলল কঙ্কালসদৃশ দেহ! মুগলিশপুরে তীব্র চাঞ্চল্য

কুমারগঞ্জ: পরিত্যক্ত পুকুর থেকে ভেসে আসছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ হওয়ায় কচুরিপানা সরাতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur Information) কুমারগঞ্জ (Kumarganj) থানার মোহনা গ্রাম পঞ্চায়েতের মুগলিশপুর বিলপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে একটি কঙ্কালসদৃশ অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি এতটাই পচে গিয়েছে যে, দেখে চেনার কোনো উপায় নেই। স্থানীয় বাসিন্দা ডালু হাঁসদার […]

আরও পড়ুন