Kumarganj | খাকি উর্দির আড়ালে মানবিক মুখ! ভবঘুরে মহিলার জীবন বদলে দিল কুমারগঞ্জ থানা

Kumarganj | খাকি উর্দির আড়ালে মানবিক মুখ! ভবঘুরে মহিলার জীবন বদলে দিল কুমারগঞ্জ থানা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কুমারগঞ্জ: দীর্ঘদিন ধরে থানার আশপাশে ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলার পাশে দাঁড়িয়ে, তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে, নতুন পোশাক পরিয়ে, খাওয়ানোর পাশাপাশি চিকিৎসার উদ্যোগ নিল কুমারগঞ্জ থানা।

প্রায় দু’বছর ধরে ওই মানসিক ভারসাম্যহীন মহিলা কুমারগঞ্জ (Kumarganj) থানার আশপাশের এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করতেন। তিনি ঠিকভাবে কথা বলতে পারতেন না এবং অগোছাল অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতেন। স্থানীয় বাসিন্দারা মাঝেমধ্যে তাঁকে খাবার দিলেও তাঁর সার্বিক দেখভালের মতো উদ্যোগ নেওয়া হয়নি।

সম্প্রতি কুমারগঞ্জ থানায় নতুন আইসি হিসেবে দায়িত্ব নিয়েছেন শীর্ষেন্দু কুণ্ডু। থানায় যোগ দেওয়ার পর থেকেই তিনি ওই মহিলাকে থানার আশপাশে ঘোরাফেরা করতে দেখেন। বিষয়টি তাঁর নজরে আসতেই তিনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ওই মহিলার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন এবং থানার সিভিক ভলান্টিয়ার দীপক মণ্ডলকে বিষয়টি দেখার জন্য অনুপ্রাণিত করেন।

দীপক প্রথমে ওই মহিলার জট লাগা নোংরা চুল কেটে দেন। এরপর মহিলা সিভিক ভলান্টিয়ারদের সাহায্যে তাঁকে ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করানো হয়। পরে তাঁকে নতুন পোশাক পরিয়ে পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে থানার কাছেই একটি নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। ওই মহিলার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *