Kumarganj BJP Candidate Assault Arrest | বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর! শিলিগুড়ির হোটেলে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না, গ্রেপ্তার ২

Kumarganj BJP Candidate Assault Arrest | বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর! শিলিগুড়ির হোটেলে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না, গ্রেপ্তার ২

শিক্ষা
Spread the love


Uploaded By: Sandip Sarkar

শিলিগুড়ি: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে বেধড়ক মারধরের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। পুলিশের চোখে ধুলো দিয়ে শিলিগুড়ির একটি হোটেলে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না। মঙ্গলবার শিলিগুড়ির মেডিক্যাল ফাঁড়ি এলাকা থেকে দুই অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে দক্ষিণ দিনাজপুর ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশেষ দল (Kumarganj BJP Candidate Assault Arrest)

ধৃত দুই তরুণের নাম আউয়াল রেজা মাধা ও ওয়াসিম রাজা। তাঁরা দু’জনেই গঙ্গারামপুরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রথম দফার নির্বাচনে কুমারগঞ্জে উত্তেজনা চলাকালীন বিজেপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় তাঁরা সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

নির্বাচনের পর থেকেই গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পালিয়েছিল এই দুই তরুণ। পুলিশ সূত্রে খবর, গত তিনদিন ধরে তাঁরা শিলিগুড়ির মেডিকেল ফাঁড়ি সংলগ্ন একটি হোটেলে আত্মগোপন করে ছিলেন। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর থানার পুলিশ শিলিগুড়িতে পৌঁছায়। স্থানীয় পুলিশের সহযোগিতায় হোটেলে হানা দিয়ে তাঁদের পাকড়াও করা হয়।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর পুলিশ এই বিষয়ে রিকুইজিশন দিয়েছিল। তাঁদের আবেদনের ভিত্তিতেই যৌথ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে দক্ষিণ দিনাজপুরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ভোটের হিংসা রুখতে এবং অপরাধীদের ধরতে পুলিশের এই তৎপরতা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *