BJP returns TMC get together workplace | দখল করা অফিস ফেরাতে কালঘাম বিজেপির! তৃণমূল নেতাকে একপ্রকার ‘অনুরোধ’ করে ফেরানো হলো ঘরে

BJP returns TMC get together workplace | দখল করা অফিস ফেরাতে কালঘাম বিজেপির! তৃণমূল নেতাকে একপ্রকার ‘অনুরোধ’ করে ফেরানো হলো ঘরে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


পতিরাম: রাজনৈতিক পালাবদলের আবহে দক্ষিণ দিনাজপুরের পতিরামের বাউল এলাকায় তৈরি হলো এক অদ্ভুত পরিস্থিতি। সোমবার ফলাফল ঘোষণার দিন বাউল বাজারের তৃণমূল পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিজেপির পতাকা টাঙিয়ে দিয়েছিল কিছু অতি উৎসাহী কর্মী। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের কড়া নির্দেশে সেই অফিস ফেরত দিতে গিয়েই বিপাকে পড়ল স্থানীয় বিজেপি নেতৃত্ব ( BJP returns TMC get together workplace)।

বিজেপির জেলা নেতা গৌতম চক্রবর্তী নির্দেশ দেন যে, অবিলম্বে দখল করা অফিস তৃণমূলের হাতে ফিরিয়ে দিতে হবে। মঙ্গলবার সকাল থেকে একাধিক তৃণমূল নেতাকে ফোন করা হলেও কেউ অফিস বুঝে নিতে সশরীরে উপস্থিত হতে রাজি হননি। জেলা পরিষদের কো-মেন্টর শিপ্রা নিয়োগীর মতো নেত্রীও বাড়িতে পুজো থাকার অছিলায় আসতে চাননি।

বুধবার বিকেল পর্যন্ত কেউ না আসায় অস্বস্তি বাড়ে বিজেপি শিবিরে। অবশেষে বিজেপির বুথ সভাপতি শিসেন মহন্ত একপ্রকার হাতজোড় করে বাড়ি থেকে তৃণমূলের বুথ সভাপতি দেবাশিস সরকারকে নিয়ে আসেন। এরপরই সরিয়ে ফেলা হয় বিজেপির পতাকা এবং আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে চাবি তুলে দেওয়া হয়।

বিজেপির যুব মোর্চা নেতা শুভজিৎ সরকারের দাবি, তাঁরা বারবার যোগাযোগ করলেও তৃণমূল নেতারা এড়িয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত স্থানীয় স্তরে আলোচনার মাধ্যমেই এই ‘অফিস জট’ কাটানো সম্ভব হলো। তবে কেন তৃণমূল নেতারা দলীয় অফিস বুঝে নিতে দ্বিধাবোধ করছিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *