বেপরোয়া গতি পিষে দিল যুবককে! ঘাতক লরিতে আগুন উত্তেজিত জনতার, ধুন্ধুমার কুমারগ্রামে

বেপরোয়া গতি পিষে দিল যুবককে! ঘাতক লরিতে আগুন উত্তেজিত জনতার, ধুন্ধুমার কুমারগ্রামে

রাজা দাস, বালুরঘাট: লরির নিচে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু। সেই ঘটনায় প্রবল উত্তেজনা দেখা দিল দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে। এলাকার বাসিন্দারা ঘাতক লরিটিকে ধরে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে দমকল, পুলিশ গেলে তাদেরও বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত ব্যক্তির নাম রশিদুল মণ্ডল। পুলিশ […]

আরও পড়ুন
পরিবেশ দূষণ নিয়ে গবেষণা, ভিন্ন ভাবনা উচ্চমাধ্যমিকের সেমেস্টারে চতুর্থ ছাত্রীর

পরিবেশ দূষণ নিয়ে গবেষণা, ভিন্ন ভাবনা উচ্চমাধ্যমিকের সেমেস্টারে চতুর্থ ছাত্রীর

রাজা দাস, বালুরঘাট: পড়াশোনা করে ভালো ফলাফল, মেধাতালিকায় নাম উজ্জ্বল হওয়া মানেই কিন্তু বইমুখো হওয়া নয়। বরং প্রকৃতি যে বড় এক শিক্ষক, তা উপলব্ধি করতে পারলেই শিক্ষার আসল সার্থকতা। সেই উপলব্ধিতেই মেধাতালিকায় থেকেও অন্যদের চেয়ে পৃথক দক্ষিণ দিনাজপুরের ছাত্রী দীপান্বিতা পাল। উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টারের তাঁর স্থান মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম এবং মেধাতালিকায় চতুর্থ স্থানে থাকা […]

আরও পড়ুন
কথা বলা বন্ধ করেছে প্রেমিক! ভালোবাসা ফিরে পেতে নাবালকের বাড়ির সামনে ধরনায় ছাত্রী

কথা বলা বন্ধ করেছে প্রেমিক! ভালোবাসা ফিরে পেতে নাবালকের বাড়ির সামনে ধরনায় ছাত্রী

রাজা দাস, বালুরঘাট: সম্পর্কের টানাপোড়েন। আচমকা কথা বলা বন্ধ করেছে প্রেমিক। প্রেম ফিরে পেতে নাবালক প্রেমিকের বাড়ির সামনে ধরনায় নাবালিকা। প্রেমিকের প্রতি ভালোবাসা ব্যক্ত করতে হাত চিরে লেখে নাবালকের নাম! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। যদিও এবিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই খবর। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার অন্তর্গত একটি গ্রামের […]

আরও পড়ুন
বাস-বোলেরো-পিকআপ ভ্যানের সংঘর্ষে দক্ষিণ দিনাজপুরে মৃত ২, প্রবল উত্তেজনা

বাস-বোলেরো-পিকআপ ভ্যানের সংঘর্ষে দক্ষিণ দিনাজপুরে মৃত ২, প্রবল উত্তেজনা

রাজা দাস, বালুরঘাট: সরকারি বাস, বোলেরো গাড়ি ও পিকআপের ভ্যানের সংঘর্ষ। মৃত্যু হল অন্তত ২ জনের। আহত ১০ জনের বেশি। ররিবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার জামবাড়ি ৫১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান স্থানীয়দের। ঘটনাস্থলে বংশীহারী থানার পুলিশ। চরম উত্তেজনা এলাকায়। রাস্তায় জমায়েত কয়েকশো লোকের। […]

আরও পড়ুন
South Dinajpur | দক্ষিণ দিনাজপুরে বিধানসভা নির্বাচনে ৬-০ করার ডাক তৃণমূলের

South Dinajpur | দক্ষিণ দিনাজপুরে বিধানসভা নির্বাচনে ৬-০ করার ডাক তৃণমূলের

রাজু হালদার, গঙ্গারামপুর: বৃহস্পতিবার গঙ্গারামপুরের এক সভায় আগামী বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুর জেলায় ৬-০ করার ডাক দিল তৃণমূল। এই ছয়টি আসনের মধ্যে তিনটি তৃণমূল কংগ্রেস ও অপর তিনটি বিজেপির দখলে রয়েছে। এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গড়ও দখল করতে চাইছে শাসকদল। এদিন তৃণমূল কিষান খেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসুর মুখে সেই কথাই শোনা গেল। […]

আরও পড়ুন
Sukanta Majumder | ‘তৃণমূল নেতাদের অনেক পয়সা হয়ে গেছে….’,ভিডিও পোস্ট করে কটাক্ষ সুকান্তর

Sukanta Majumder | ‘তৃণমূল নেতাদের অনেক পয়সা হয়ে গেছে….’,ভিডিও পোস্ট করে কটাক্ষ সুকান্তর

সুবীর মহন্ত, বালুরঘাট: তৃণমূল নেতাদের এখন পয়সা হয়ে গেছে। তারা এখন আর শহিদ দিবসের সমাবেশে বিনা পয়সায় যায় না। কেউ এসি গাড়িতে কেউ বাসে কেউবা এসি ট্রেনে যায়। সম্প্রতি  দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের এমনই একটি ভিডিও বক্তব্য সমাজমাধ্যমে পোস্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। সেই ভিডিওতে দেখা […]

আরও পড়ুন
তিন দিন নিখোঁজ থাকার পর পুকুরে মিলল কিশোরীর দেহ, ধর্ষণ করে খুন?

তিন দিন নিখোঁজ থাকার পর পুকুরে মিলল কিশোরীর দেহ, ধর্ষণ করে খুন?

রাজা দাস, বালুরঘাট: শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল নাবালিকা। সোমবার উদ্ধার হল মৃতদেহ। ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার মোহনা জহরাপুকুর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কুমারগঞ্জের তাজপুর এলাকার বাসিন্দা ওই নাবালিকা বালুপাড়া নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। শুক্রবার সে […]

আরও পড়ুন
South Dinajpur | প্রেমঘটিত কারণে হামলা! রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল দ্বাদশ শ্রেণির ছাত্রী

South Dinajpur | প্রেমঘটিত কারণে হামলা! রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল দ্বাদশ শ্রেণির ছাত্রী

বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর পথ আটকে প্রাণঘাতী হামলার ঘটনায় আতঙ্ক ছড়াল। শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম ইদ্রাকপুর এলাকায় ওই ছাত্রীকে দুই যুবক বাইকে করে এসে মাথায় ও গলায় আঘাত করে। ওই ছাত্রীর চিৎকার শুনে এক টোটোচালক এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে […]

আরও পড়ুন
Balurghat | আত্রেয়ীর ভাঙনে নদীগর্ভে চলে যাচ্ছে বনভূমি, হেলদোল নেই প্রশাসনের

Balurghat | আত্রেয়ীর ভাঙনে নদীগর্ভে চলে যাচ্ছে বনভূমি, হেলদোল নেই প্রশাসনের

বালুরঘাট: বালুরঘাট (Balurghat) সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতেই ভাঙন দেখা দিয়েছে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকায় আত্রেয়ীর নদী পাড়ে। আত্রেয়ী নদীর জলস্তরও বেড়েছে৷ একটু একটু করে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে ডাঙ্গি ফরেস্টের বহু সরকারি গাছ। প্রতি বছর ভাঙছে ডাঙ্গি ফরেস্ট। নদী ভাঙ্গন বাড়লেও নদীর পার বাঁধাই করতে কোন হেলদোল নেই […]

আরও পড়ুন
মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট! মাধ্যমিকের মেধাতালিকায় সপ্তম গঙ্গারামপুরের ‘মুডি’ অঙ্কন

মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট! মাধ্যমিকের মেধাতালিকায় সপ্তম গঙ্গারামপুরের ‘মুডি’ অঙ্কন

রাজা দাস, বালুরঘাট: মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট। দাপুটে ক্যারাটেকার হিসেবেই এলাকায় পরিচিত অঙ্কন বসাক, এবার মাধ্যমিকে সপ্তম স্থানাধিকারী। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্কনের প্রাপ্ত নম্বর ৬৮৯। পড়াশোনার সঙ্গে সঙ্গে নিবিড়ভাবে শরীরচর্চা করে গিয়েছে সে। তাতেই এমন সাফল্য, বলছেন অঙ্কনের মা। আর ছোটবেলায় বাবাকে হারানো ছেলের শখ, ভবিষ্যতে বিজ্ঞানের কোনও একটি বিষয় নিয়ে পড়াশোনা করা। […]

আরও পড়ুন
লোনের নামে কোটি টাকার সাইবার প্রতারণা, দক্ষিণ দিনাজপুরে মূলচক্রী-সহ গ্রেপ্তার ৩

লোনের নামে কোটি টাকার সাইবার প্রতারণা, দক্ষিণ দিনাজপুরে মূলচক্রী-সহ গ্রেপ্তার ৩

রাজা দাস, বালুরঘাট: ফোন করে লোন পাইয়ে দেওয়া-সহ একাধিক প্রলোভন দেখানো হত। সাধারণ মানুষের থেকে গুরত্বপূর্ণ তথ্য নিয়ে তারপর চলত প্রতারণা। প্রতারিত হচ্ছেন, বোঝার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওইসব ব্যক্তির টাকা কার্যত লুট হয়ে যায়। দীর্ঘ দিন ধরে চলছিল এই সাইবার প্রতারণা। তদন্তে নেমে বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। প্রতারণাচক্রের ২ মূলচক্রী-সহ তিনজনকে […]

আরও পড়ুন
Bolla Kali | ভক্তদের দাবি পূরণ, বোল্লা মন্দিরে স্থায়ীভাবে রক্ষাকালীর রূপার মুখমণ্ডল প্রতিষ্ঠিত

Bolla Kali | ভক্তদের দাবি পূরণ, বোল্লা মন্দিরে স্থায়ীভাবে রক্ষাকালীর রূপার মুখমণ্ডল প্রতিষ্ঠিত

পতিরাম: শতাব্দী প্রাচীন বোল্লা রক্ষাকালী (Bolla Kali) মন্দিরে ভক্তদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অবশেষে পূর্ণ হলো। সারা বছর ভক্তরা যাতে মায়ের মুখ দর্শন করতে পারেন, সেই লক্ষ্যে মন্দির কমিটির উদ্যোগে চাঁদির তৈরি রক্ষাকালীর মুখমণ্ডল স্থাপন করা হলো। রবিবার বিশেষ পূজা ও মহাযজ্ঞের মধ্য দিয়ে মুখমণ্ডল প্রতিষ্ঠা সম্পন্ন হয়। প্রায় দেড় ফুট উচ্চতা বিশিষ্ট ও সাড়ে তিন কেজি চাঁদিতে […]

আরও পড়ুন
South Dinajpur | অনুমতির বাইরে অতিরিক্ত সংখ্যায় গাছ কাটার অভিযোগ, বিতর্কে পতিরাম পঞ্চায়েত

South Dinajpur | অনুমতির বাইরে অতিরিক্ত সংখ্যায় গাছ কাটার অভিযোগ, বিতর্কে পতিরাম পঞ্চায়েত

পতিরাম: ঝড়ে ক্ষতিগ্রস্ত মাত্র ৩০টি গাছ কাটার অনুমতির কথা থাকলেও, বাস্তবে পতিরাম ফরেস্টে প্রায় দুই শতাধিক বড় কাঁচা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বিজেপি নেতা বিশ্বনাথ সাহা, জ্যোতিষ বর্মণ, ছোটন চক্রবর্তী, রাজ্জাক মন্ডলরা জানান, কাটা পড়া গাছগুলির মূল্য প্রায় ১৫ লক্ষ টাকারও বেশি। তিনদিন ধরে গাছ কাটার পর গুঁড়ির অবশিষ্টাংশ পাতা, বালি ও মাটি দিয়ে […]

আরও পড়ুন
South Dinajpur | মাদক ইনজেকশন পাচার কাণ্ডে গ্রেপ্তার মূল পাণ্ডা, বড় সাফল্য পুলিশের

South Dinajpur | মাদক ইনজেকশন পাচার কাণ্ডে গ্রেপ্তার মূল পাণ্ডা, বড় সাফল্য পুলিশের

পতিরাম: পুলিশের জালে মাদক ইনজেকশন পাচার চক্রের মূল পাণ্ডা। গঙ্গারামপুর থেকে মাদক কারবারি বদ্রীদুজা আলিকে গ্রেপ্তার করেছে পতিরাম থানার পুলিশ। বদ্রীর গ্রেপ্তারিকে বড়সড়ো সাফল্য মনে করছে পুলিশ। জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে পুলিশের একটি রিকভারি ভ্যান থেকে প্রায় বাইশ হাজার মাদক ইনজেকশন উদ্ধার হয়। যার বর্তমান বাজারদর ১০-১২ লক্ষ টাকা। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে […]

আরও পড়ুন
মদ্যপানের বিরোধিতা করাই কাল! দুষ্কৃতীদের হাতে মার খেয়ে হাসপাতালে বাবা-মেয়ে

মদ্যপানের বিরোধিতা করাই কাল! দুষ্কৃতীদের হাতে মার খেয়ে হাসপাতালে বাবা-মেয়ে

রাজা দাস, বালুরঘাট: মদ্যপানের পাশাপাশি চলছিল অকথ্য গালিগালাজ। প্রতিবাদ করে প্রতিবেশীদের হাতে আক্রান্ত বাবা-মেয়ে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার বাদামাইল এলাকায় এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুষ্কৃতীদের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি কানাই দেবনাথ নামে ওই ব্যক্তি। এনিয়ে মঙ্গলবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। অভিযোগ, সোমবার রাতে প্রতিবেশী […]

আরও পড়ুন
Concern of unknown smells | অজানা গন্ধে আতঙ্ক পতিরামে, অস্বস্তির শিকার একাধিক মানুষ

Concern of unknown smells | অজানা গন্ধে আতঙ্ক পতিরামে, অস্বস্তির শিকার একাধিক মানুষ

পতিরাম: অজানা গন্ধে আতঙ্ক থেকে দক্ষিণ দিনাজপুরের পতিরামের একাধিক এলাকায়। সোমবার বিকেল থেকে এক বিকট গন্ধে আচ্ছন্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। গন্ধের কারণে এই এলাকাগুলি থেকে বহু মানুষের অসুস্থ হওয়ার খবর মিলেছে। জানা গিয়েছে, এদিন বিকেল চারটা নাগাদ দক্ষিণ দিনাজপুরের পতিরামের নীচাবন্দর, কাছাড়িপাড়া, তালতলামোড় এবং পতিরাম চৌরঙ্গী এলাকাগুলিতে অজানা গন্ধে আতংক ছড়ায় স্থানীয়দের মধ্যে। এই […]

আরও পড়ুন