Job Rip-off | কনস্টেবল নিয়োগ দুর্নীতি: গ্রেপ্তার দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক

Job Rip-off | কনস্টেবল নিয়োগ দুর্নীতি: গ্রেপ্তার দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সুবীর মহন্ত,বালুরঘাট: সরকার বদলের পর রাজ্যজুড়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারি শুরু হয়েছে। এবারে দক্ষিণ দিনাজপুরেও (South Dinajpur) চাকরি দুর্নিতির (Job Rip-off) অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া। পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে মফিজ উদ্দিন মিয়ার বিরুদ্ধে। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে গঙ্গারামপুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন এক চাকুরীপ্রার্থী।

তবে শুধু মফিজ উদ্দিন মিয়াই নয়, তার এক সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই মফিজ উদ্দিন মিয়ার গ্রেপ্তারির পর জেলা রাজনিতিতে শোরগোল পড়ে গিয়েছে।

এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, চাকরির দুর্নীতিতে আগেই একটি মামলা ছিল। সেই মামলার তদন্তে দুজনের নাম উঠে এসেছে। কুমারগঞ্জ থানার একজন এবং আরেকজন ফুলবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *