Kharba Panchayat no confidence movement | খরবা পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা! তৃণমূলে ভাঙন ধরাল কোন রাজনৈতিক সমীকরণ?

Kharba Panchayat no confidence movement | খরবা পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা! তৃণমূলে ভাঙন ধরাল কোন রাজনৈতিক সমীকরণ?

সামসী: মালদার (Malda) চাঁচল-১ ব্লকের তৃণমূল পরিচালিত খরবা গ্রাম পঞ্চায়েতের (Kharba Panchayat no confidence movement) প্রধান রেহেনা পারভিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার চাঁচল-১ ব্লক অফিসে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বড় ধরণের ভাঙন ধরতে পারে বলে দাবি করেছে কংগ্রেস, যা […]

আরও পড়ুন
TMC Captures Jalalpur GP | দলবদলের জের! কংগ্রেসের বোর্ড ভেঙে মালতীপুরের জালালপুর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

TMC Captures Jalalpur GP | দলবদলের জের! কংগ্রেসের বোর্ড ভেঙে মালতীপুরের জালালপুর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

সামসী: রাজনৈতিক সমীকরণ বদলের জেরে অবশেষে মালদার চাঁচল-২ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস (TMC Captures Jalalpur GP)। বুধবার নতুন প্রধান নির্বাচনের মাধ্যমে কংগ্রেস পরিচালিত বোর্ডের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের হাতে এই পঞ্চায়েতের দায়িত্ব তুলে দেওয়া হলো। জানা গিয়েছে, জালালপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৮টি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ১৬টি […]

আরও পড়ুন
Chanchal | কন্যাসন্তান বরণে অনন্য নজির! ফুল-বেলুনে সাজানো গাড়িতে নবজাতককে ঘরে স্বাগত

Chanchal | কন্যাসন্তান বরণে অনন্য নজির! ফুল-বেলুনে সাজানো গাড়িতে নবজাতককে ঘরে স্বাগত

সামসী: বাড়ির নতুন অতিথিকে বরণ করতে যেন উৎসবের আবহ। ফুল ও রঙিন বেলুনে সাজানো গাড়িতে করে নবজাতক কন্যাকে নিয়ে বাড়ি ফিরল পরিবার। প্রথম কন্যা সন্তানের আগমনে আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চাঁচলে (Chanchal)। সেখানকার একটি বেসরকারি নার্সিংহোম থেকে এদিন মা ও নবজাতককে শোভাযাত্রার মাধ্যমে বাড়ি নিয়ে যাওয়া হয়। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, চাঁচল-১ […]

আরও পড়ুন
Malda | স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য! মালদার চাঁচলে গ্রেপ্তার মহিলা কনটেন্ট ক্রিয়েটর

Malda | স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য! মালদার চাঁচলে গ্রেপ্তার মহিলা কনটেন্ট ক্রিয়েটর

সামসী: বাংলাদেশ সীমান্ত ইস্যুতে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার (Malda) চাঁচলে (Chanchal)। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল ও কুরুচিকর ভাষায় মন্তব্য করার অভিযোগে চাঁচল থানার মোবারকপুর এলাকার এক মহিলা কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রায় ১২ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গিয়েছে। […]

আরও পড়ুন
Malda | কবর থেকে উঠল নাবালিকার দেহ! মৃত্যুর ২০ দিন পর হল ময়নাতদন্ত

Malda | কবর থেকে উঠল নাবালিকার দেহ! মৃত্যুর ২০ দিন পর হল ময়নাতদন্ত

সামসী: মৃত্যুর ২০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল এক নাবালিকা গৃহবধূর দেহ। ময়নাতদন্তের পর তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে মূল অভিযুক্ত দাদা-শ্বশুরকে। শুক্রবার চাঁচল (Chanchal) মহকুমা আদালতে ধৃতের জামিনের আবেদন খারিজ হতেই এই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার (Malda) রতুয়া (Ratua) থানা এলাকায়। আদালত চত্বরে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে অসহায় মা দাবি তুলেছেন, […]

আরও পড়ুন
Chanchal | থালাভরা পঞ্চব্যঞ্জন, স্নেহের পরশ! অঙ্গনওয়াড়ির উদ্যোগে অন্নপ্রাশনে তাক লাগাল

Chanchal | থালাভরা পঞ্চব্যঞ্জন, স্নেহের পরশ! অঙ্গনওয়াড়ির উদ্যোগে অন্নপ্রাশনে তাক লাগাল

সামসী: সরকারি পরিষেবার সঙ্গে বাঙালির চিরাচরিত ঐতিহ্যের মেলবন্ধনে এক অনন্য নজির গড়ল মালদার চাঁচলের (Chanchal) রায়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Anganwadi Centre)। শনিবার কেন্দ্রটির উদ্যোগে মেহু নামে সাত থেকে নয় মাস বয়সী এক শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মী শ্রাবণী চৌধুরীর বিশেষ উদ্যোগে পঞ্চব্যঞ্জন সাজিয়ে আয়োজিত এই মুখে ভাতের অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি […]

আরও পড়ুন
Samsi | তৃণমূল জমানায় চাঁচলের উন্নয়নে অবহেলা! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন ঘোষের

Samsi | তৃণমূল জমানায় চাঁচলের উন্নয়নে অবহেলা! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন ঘোষের

সামসী: বিধানসভা নির্বাচনের (WB Meeting Election 2026) পর প্রথমবার প্রকাশ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন চাঁচলের প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন ঘোষ (Nihar Ranjan Ghosh)। শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও চাঁচলকে (Chanchal) পৌরসভার মর্যাদা দিতে তৃণমূল সরকার চূড়ান্ত অবহেলা করেছে। নীহাররঞ্জন বাবুর দাবি, চাঁচলের জনসংখ্যা ও বাণিজ্যিক প্রসারের কথা […]

আরও পড়ুন
Malda | আবাসন ও চাকরির নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ! সিপিএম নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Malda | আবাসন ও চাকরির নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ! সিপিএম নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সামসী: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া এবং চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল মালদার (Malda) চাঁচলে (Chanchal)। অভিযোগ উঠেছে অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তথা সিপিআইএমের অঞ্চল সভাপতি আক্তার হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই উপভোক্তা। অভিযোগকারীদের মধ্যে অন্যতম কুরবান আলি জানিয়েছেন, আক্তার হোসেন যখন […]

আরও পড়ুন
Samsi | একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার! চাঁচলে গাড়ির ধাক্কায় নিহত টোটো চালক

Samsi | একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার! চাঁচলে গাড়ির ধাক্কায় নিহত টোটো চালক

সামসী: বেপরোয়া গতির বলি হলেন এক টোটো চালক। বুধবার বিকেলে চাঁচল-আশাপুর (Chanchal) রাজ্য সড়কের দোসরকি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সাহাজান আলি (৪৫) নামে ওই টোটো চালকের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন টোটোর এক যাত্রী (Street Accident)। পুলিশ (Police) ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে কলিগ্রামের নিমতলা এলাকার বাসিন্দা সাহাজান […]

আরও পড়ুন
Highway Restore | পিচ উধাও, রাস্তায় হাঁটু সমান জল! ১০ বছর ধরে ধুঁকছে চাঁচলের ১৪ কিমি প্রধানমন্ত্রী সড়ক, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

Highway Restore | পিচ উধাও, রাস্তায় হাঁটু সমান জল! ১০ বছর ধরে ধুঁকছে চাঁচলের ১৪ কিমি প্রধানমন্ত্রী সড়ক, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সামসী: গত প্রায় ১০ বছর ধরে সংস্কারের অভাবে ধুঁকছে চাঁচল-১ ব্লকের অন্তর্গত চাঁচল (Chanchal) খেজুরিয়া মোড় (৩১ নম্বর জাতীয় সড়ক) থেকে ভগবানপুর গ্রাম পঞ্চায়তের অড়বড়া পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা (Highway Restore)। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও তা মেরামতের জন্য প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ। ফলে, খানাখন্দে ভরা এই […]

আরও পড়ুন
Malda | আবাস যোজনার নামে টাকা নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

Malda | আবাস যোজনার নামে টাকা নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

সামসী: আবাস যোজনায় (Awas Yojana) ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদার (Malda) চাঁচল (Chanchal)-২ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযুক্ত জাহাঙ্গির আলম ওই এলাকার তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য রেবিনা বিবির স্বামী। টাকা নিয়েও প্রতিশ্রুতি অনুযায়ী ঘর না মেলায় অবশেষে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ক্ষুব্ধ […]

আরও পড়ুন
Lawyer Attacked Chanchal | পুরোনো আক্রোশের জেরে আইনজীবীর ওপর হামলা, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে দুঘণ্টা পথ অবরোধে উত্তাল চাঁচল

Lawyer Attacked Chanchal | পুরোনো আক্রোশের জেরে আইনজীবীর ওপর হামলা, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে দুঘণ্টা পথ অবরোধে উত্তাল চাঁচল

সামসী: পুরোনো আক্রোশের জেরে এক আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল চাঁচল-১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের আশাপুর এলাকায় (Lawyer Attacked Chanchal)। রবিবার প্রকাশ্য দিবালোকে এই হামলার প্রতিবাদে ও অভিযুক্তের শাস্তির দাবিতে চাঁচল-আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের আশ্বাসে দু’ঘণ্টা পর অবরোধ ওঠে। আক্রান্ত আইনজীবীর নাম কিরণ […]

আরও পড়ুন
Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ মদের কারবার রুখতে বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার গভীর রাতে চাঁচল থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। চাঁচল থানা সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ মদের কারবার চলছে […]

আরও পড়ুন
Samsi | বিয়ের সানাইয়ের মাঝে রক্তদান! চাঁচলে সম্প্রীতি ও মানবিকতার অনন্য নজির ভাই-বোনের

Samsi | বিয়ের সানাইয়ের মাঝে রক্তদান! চাঁচলে সম্প্রীতি ও মানবিকতার অনন্য নজির ভাই-বোনের

সামসী: উৎসবের রোশনাই আর বিয়ের সানাইয়ের মাঝেই ফুটে উঠল মানবিকতার এক উজ্জ্বল ছবি। ব্যক্তিগত আনন্দকে সমাজের বৃহত্তর স্বার্থে উৎসর্গ করে অনন্য নজির গড়ল মালদা জেলার চাঁচল-১ ব্লকের (Chanchal) মহানন্দপুর অঞ্চলের এক পরিবার। বিয়ের প্যান্ডেলই এদিন হয়ে উঠল মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর মঞ্চ (Blood Donation Camp)। বৃহস্পতিবার চাঁচলের নইধা কাবিলহাট বিষ্টুপুর গ্রামের বাসিন্দা বেলাল আলির পুত্র […]

আরও পড়ুন
Chanchal | চিকিৎসায় গাফিলতির অভিযোগ! চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি মৃত্যু ঘিরে রণক্ষেত্র

Chanchal | চিকিৎসায় গাফিলতির অভিযোগ! চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি মৃত্যু ঘিরে রণক্ষেত্র

মালদা: এক মাসের ব্যবধানে ফের প্রসূতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে (Chanchal)। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বুধবার সকাল থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ (Protest) দেখান পরিজনরা। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ (RAF)। জানা গিয়েছে, মৃতার নাম সালমা সুলতানা (২৭), বাড়ি রতুয়া-১ ব্লকের চাঁদমুনি-১ গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া এলাকায়। পরিবার […]

আরও পড়ুন
Migrant Employee | পেটের তাগিদে ভিনরাজ্যে গিয়ে ফিরল নিথর দেহ, মালতীপুরের শ্রমিকের মৃত্যুতে দিশেহারা প্রতিবন্ধী বাবা ও নাবালিকা কন্যা

Migrant Employee | পেটের তাগিদে ভিনরাজ্যে গিয়ে ফিরল নিথর দেহ, মালতীপুরের শ্রমিকের মৃত্যুতে দিশেহারা প্রতিবন্ধী বাবা ও নাবালিকা কন্যা

সামসী: পেটের তাগিদে ঘর ছেড়েছিলেন মাত্র কয়েকদিন আগে। কিন্তু সেই যাওয়াই যে শেষ যাওয়া হবে, তা ভাবেনি কেউ। অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো চাঁচল-২ ব্লকের (Chanchal) রানীগঞ্জ নয়াটোলার বাসিন্দা কৃষ্ণ ঘোষের (৩৬) (Migrant Employee)। শুক্রবার বিকেলে তাঁর কফিনবন্দি মরদেহ গ্রামে পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত […]

আরও পড়ুন
BLO Attacked | চাঁচলে বিএলও-র ওপর হামলা, প্রতিবাদ করায় ভাগনার মাথা ফাটাল দুষ্কৃতীরা, রণক্ষেত্র মালদার নীচলামারি

BLO Attacked | চাঁচলে বিএলও-র ওপর হামলা, প্রতিবাদ করায় ভাগনার মাথা ফাটাল দুষ্কৃতীরা, রণক্ষেত্র মালদার নীচলামারি

সামসী: ভোটার তালিকা সংশোধনের কাজ করতে গিয়ে ফের আক্রান্ত হতে হল এক সরকারি কর্মীকে (BLO Attacked)। মালদার চাঁচল-১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের নীচলামারি এলাকায় ১৯৩ নম্বর বুথের বিএলও (BLO) আনিসুর রহমানকে মারধরের অভিযোগ উঠল এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যা ও তাঁর পরিবারের বিরুদ্ধে। বিএলও-কে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তাঁর ভাগনা নুরুল ইসলাম। বর্তমানে তিনি চাঁচল […]

আরও পড়ুন
Suvendu Adhikari | ‘অব বাঙ্গাল কা বারি হ্যায়’, সংখ্যালঘু অধ্যুষিত চাঁচলে শুভেন্দুর মুখে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ জয়ের কথা

Suvendu Adhikari | ‘অব বাঙ্গাল কা বারি হ্যায়’, সংখ্যালঘু অধ্যুষিত চাঁচলে শুভেন্দুর মুখে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ জয়ের কথা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বিহার কা জিত হামারি হ্যায়, অব বাঙ্গাল কা বারি হ্যায়’। শুক্রবার মালদার (Malda) চাঁচলে (Chanchal) বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’য় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শর্তসাপেক্ষে এই সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন সভা করা নিয়েও সরব হন শুভেন্দু। তিনি বলেন, ‘বিজেপিকে মিটিং করতে দেওয়া […]

আরও পড়ুন
Chanchal | ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি, সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাঁই দিনমজুর পরিবারের

Chanchal | ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি, সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাঁই দিনমজুর পরিবারের

চাঁচল: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত দিনমজুরের বাড়ি। কার্যত সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাঁই নিয়েছে ওই দিনমজুর পরিবারটি। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের মানিকনগরে (Chanchal)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শাহজাহান আলির বাড়িতে আগুন লাগে। তা দেখতে পেয়ে স্থানীয়রা মিলেই প্রথমে আগুন নেভানোর কাজে লেগে পড়েন। পরে চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে […]

আরও পড়ুন
Chanchal | বাংলার বাড়ি প্রকল্প থেকে নাম ছাঁটাইয়ের অভিযোগ, বিক্ষোভ চাঁচলে

Chanchal | বাংলার বাড়ি প্রকল্প থেকে নাম ছাঁটাইয়ের অভিযোগ, বিক্ষোভ চাঁচলে

সামসী: বাংলার বাড়ি প্রকল্প থেকে নাম ছাঁটাইয়ের অভিযোগ। এনিয়ে বৃহস্পতিবার চাঁচল (Chanchal)-১ ব্লক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বঞ্চিত উপভোক্তারা। আধিকারিকদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে দপ্তরের মূল ফটকের সামনে বসে এদিন বিক্ষোভ (Protest) দেখাতে থাকেন তাঁরা। বঞ্চিত উপভোক্তাদের অভিযোগ, সমীক্ষার সময় সরকারি কর্মীরা টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় বাংলার বাড়ি প্রকল্প থেকে নাম ছাঁটাই […]

আরও পড়ুন
Chanchal | বিজেপি নেতার ফোন থেকে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ল মহিলাদের অশ্লীল ছবি! কটাক্ষ তৃণমূলের

Chanchal | বিজেপি নেতার ফোন থেকে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ল মহিলাদের অশ্লীল ছবি! কটাক্ষ তৃণমূলের

চাঁচল: হোয়াটসঅ্যাপ গ্রুপজুড়ে মহিলাদের অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগ উঠল বিজেপির (BJP) উত্তর মালদার যুব মোর্চার সভাপতি অয়ন রায়ের বিরুদ্ধে। তার নম্বর থেকে একাধিক গ্রুপে ছড়িয়ে যায় সেই ছবি। যা নিয়ে তোলপাড় চাঁচলে (Chanchal)। সেই ছবিগুলো ছড়িয়ে পড়ে বিজেপির সাংগঠনিক একাধিক গ্রুপেও। গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এমনটা হতে পারে বলে কটাক্ষ তৃণমূলের (TMC)। যদিও বিজেপির উত্তর […]

আরও পড়ুন
Chanchal | চাঁচলে আগুনে ভস্মীভূত তিনটি বাড়ি, ক্ষয়ক্ষতি লক্ষাধিক

Chanchal | চাঁচলে আগুনে ভস্মীভূত তিনটি বাড়ি, ক্ষয়ক্ষতি লক্ষাধিক

সামসী: অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। সোমবার বিকেল ৩টে নাগাদ চাঁচল-১(Chanchal) ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের খুড়িয়াল গ্রামে ঘটনাটি ঘটেছে। আগুনে সর্বস্ব হারিয়ে তিনটি অসহায় পরিবার এখন খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, বাজো বেওয়া, ছবি বেওয়া ও মহম্মদ তসলিমুদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা না […]

আরও পড়ুন
Chanchal | লন্ঠনের আলোয় দেবীর বিদায় 

Chanchal | লন্ঠনের আলোয় দেবীর বিদায় 

মুরতুজ আলম, সামসী: প্রায় সাড়ে ৩০০ বছর আগেকার কথা। চাঁচল (Chanchal) শহরের অনতিদূরে পাহাড়পুর মরা মহানন্দা নদীর তীরবর্তী এলাকার সাহুরগাছি-বিদ্যানন্দপুর গ্রামে এক মহামারি দেখা দিয়েছিল। কথিত আছে, সেই সময়ের চাঁচলের রাজা স্বপ্নাদেশ পান, পাহাড়পুরের চণ্ডী মন্দিরের দেবীকে বিদায়বেলায় লন্ঠনের আলো দেখাতে হবে। তাহলে মহামারিমুক্ত হবে গ্রাম। তারপর থেকে বিজয়া দশমীর দিন এই রীতিতেই বিদায় জানানো […]

আরও পড়ুন
Chanchal | চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু! নার্সিংহোমে বিক্ষোভ পরিবারের, তুমুল উত্তেজনা চাঁচলে

Chanchal | চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু! নার্সিংহোমে বিক্ষোভ পরিবারের, তুমুল উত্তেজনা চাঁচলে

সামসী: চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যুকে (Maternal loss of life) ঘিরে তীব্র উত্তেজনা চাঁচলের এক নার্সিংহোমে (Chanchal)। ওই প্রসূতির দেহকে নার্সিংহোমের সামনে রেখে ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা। বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে চাঁচলের কলেজ মোড় সংলগ্ন এলাকায়। অবশেষে চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই নার্সিংহোমটির মূল […]

আরও পড়ুন
Chanchal | বেঙ্গালুরুতে রহস্যজনকভাবে নিখোঁজ! দু’মাস পর সেপটিক ট্যাংকে মিলল চাঁচলের পরিযায়ী শ্রমিকের পচাগলা দেহ

Chanchal | বেঙ্গালুরুতে রহস্যজনকভাবে নিখোঁজ! দু’মাস পর সেপটিক ট্যাংকে মিলল চাঁচলের পরিযায়ী শ্রমিকের পচাগলা দেহ

সামসী: বেঙ্গালুরুতে (Bengaluru) কাজ করতে গিয়ে দু’মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন চাঁচলের (Chanchal) এক পরিযায়ী শ্রমিক (Migrant Employee)। অবশেষে সেপটিক ট্যাংক (Septic tank) থেকে উদ্ধার হল ওই শ্রমিকের পচাগলা দেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম মুকেশ মণ্ডল (৩০)। বাড়ি চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের পরাণপুরে। এক বহুতলের নির্মাণ শ্রমিক হিসেবে […]

আরও পড়ুন
Malda | বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত চাঁচল, জখম অন্তত ৭, আটক ৫

Malda | বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত চাঁচল, জখম অন্তত ৭, আটক ৫

চাঁচল: বিজেপি (BJP)-র গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত এলাকা। জখম অন্তত ৭ জন। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে মালদা (Malda)-র চাঁচলের (Chanchal) আশ্রমপাড়া এলাকায়। ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা ও থানাপাড়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যর স্বামী সুমিত সরকারের দলের সংঘর্ষ হয়। […]

আরও পড়ুন
Malda first academic heart | তালাবন্ধ দরজা, জরাজীর্ণ ভবন, বিস্মৃতির অতলে মালদা জেলার প্রথম শিক্ষাকেন্দ্র

Malda first academic heart | তালাবন্ধ দরজা, জরাজীর্ণ ভবন, বিস্মৃতির অতলে মালদা জেলার প্রথম শিক্ষাকেন্দ্র

সৌম্যজ্যোতি মণ্ডল, চাঁচল: তালাবন্ধ দরজা। জরাজীর্ণ ভবন। দরজার পাশে ফলকে লেখা, ‘শ্রীশ্রী শ্যামসুন্দর দেবালয়, ন্যায়রত্ন চতুষ্পাঠী, কলিগ্রাম।’ ১৮১৩ সালে এটি ছিল মালদা জেলার প্রথম শিক্ষাকেন্দ্র। যেটি মূলত ছিল একটি টোল। চাঁচল-১ ব্লকের একটি বর্ধিষ্ণু গ্রাম কলিগ্রাম। একদা জেলার শিক্ষা এবং সংস্কৃতর পীঠস্থান ছিল এই স্থান। যে গৌরবময় ইতিহাসের সাক্ষী এই গ্রামের গোস্বামীপাড়ার বড়বাড়ি। যেখানে গড়ে […]

আরও পড়ুন
Chanchal | কার্যত ভিআইপি ট্রিটমেন্টে ঘরে ফিরল মুক্তাররা! তৃণমূলের প্রচারের মুখ সাজেনুর?

Chanchal | কার্যত ভিআইপি ট্রিটমেন্টে ঘরে ফিরল মুক্তাররা! তৃণমূলের প্রচারের মুখ সাজেনুর?

সৌম্যজ্যোতি মন্ডল, চাঁচল: চাঁচলের প্রত্যন্ত একটি গ্রাম পিরোজাবাদ। যে গ্রামের বেশিরভাগ পরিবার দারিদ্র্য সীমার নীচে বসবাস করে। রাস্তার বেহাল দশা। ভোট ছাড়া জনপ্রতিনিধিদেরও তেমন দেখা মেলে না। কিন্তু বিগত কয়েকদিনে বদলে গেছে ছবিটা। তবে সেই বদল মানুষের জীবনযাত্রার বা রাস্তার নয়। পরিবর্তন বলতে, এলাকায় বেড়েছে পুলিশ প্রশাসন এবং নেতা মন্ত্রীদের আনাগোনা। নেপথ্যে, ওই এলাকারই মহিলা […]

আরও পড়ুন
Samsi | বাঁশবাগান থেকে উদ্ধার তরুণের গলাকাটা দেহ, পরকীয়ার জেরে খুন?

Samsi | বাঁশবাগান থেকে উদ্ধার তরুণের গলাকাটা দেহ, পরকীয়ার জেরে খুন?

মুরতুজ আলম, সামসী : সাত সকালে বাঁশবাগান থেকে উদ্ধার তরুণের গলাকাটা দেহ।বুধবার ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের গোরখপুরের দক্ষিণপাড়ায়। মৃতের নাম নাহারুল হক (২৮)। ঘটনাস্থল থেকে তাঁর বাড়ি মাত্র ৫০০ মিটার দূরে। এদিন সকালে ঘটনাকে ঘিরে হইচই পড়ে যায় এলাকায়। চাঁচল থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ ও পরিবার সূত্রে […]

আরও পড়ুন
Malda | পাটখেত থেকে বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Malda | পাটখেত থেকে বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

সৌম্যজ্যোতি মন্ডল, চাঁচল: পাটখেত থেকে বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধার। মঙ্গলবার ঘটনাটি ঘটে মালদার (Malda) চাঁচল (Chanchal) থানার নদীশিক এলাকায়। এদিন জমির মালিক এলাকায় গিয়ে দেখেন, একটি শিয়াল বস্তাবন্দি দেহটি টানাটানি করছে। বিষয়টি চাউর হতেই ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ (Chanchal Police)। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ […]

আরও পড়ুন