Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ মদের কারবার রুখতে বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার গভীর রাতে চাঁচল থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

চাঁচল থানা সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ মদের কারবার চলছে বলে খবর আসছিল। শুক্রবার রাতে চাঁচল থানার আইসি জয়দেব ঘোষের (Jaydeb Ghosh) নেতৃত্বে একটি বিশেষ টিম সদরের হাটখোলা মোড় এলাকায় অভিযান চালায়। গোপন সূত্র মারফত খবর ছিল, একটি টোটোতে করে মদ পাচার করা হবে।

রাত বাড়তেই একটি সন্দেহভাজন টোটোকে আটকায় পুলিশ। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে প্রচুর পরিমাণে মদের বোতল। ঘটনাস্থল থেকে ২ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে মোট ২৯২ বোতল দেশি মদ এবং বেশ কিছু বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম ভৃগ রাম দাস (৪৫) এবং জিতু নুনিয়া (৩০)। তারা দুজনেই চাঁচল থানা এলাকারই বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, এই দুই ব্যক্তি দীর্ঘ সময় ধরে এলাকায় অবৈধ মদের সাপ্লাই চেন বজায় রেখেছিল। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর নেপথ্যে আরও কোনো রাঘববোয়াল রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে চাঁচল থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *