Malda | স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য! মালদার চাঁচলে গ্রেপ্তার মহিলা কনটেন্ট ক্রিয়েটর

Malda | স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য! মালদার চাঁচলে গ্রেপ্তার মহিলা কনটেন্ট ক্রিয়েটর

শিক্ষা
Spread the love


সামসী: বাংলাদেশ সীমান্ত ইস্যুতে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার (Malda) চাঁচলে (Chanchal)। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল ও কুরুচিকর ভাষায় মন্তব্য করার অভিযোগে চাঁচল থানার মোবারকপুর এলাকার এক মহিলা কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রায় ১২ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গিয়েছে।

ধৃতের নাম মুসু ইয়াসমিন। বিজেপির অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে জাতীয়তাবাদ ও হিন্দুত্ববিরোধী বিভিন্ন ভিডিও প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি তিনি নাকি বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত একটি ভিডিওতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করেন।

এই প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি নেতৃত্ব। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় চাঁচল থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁরা স্লোগান তুলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজেপি নেতৃত্বের দাবি, এই ধরনের ভিডিও কেবলমাত্র ব্যক্তিগত উদ্যোগে তৈরি হয়েছে বলে তাঁদের মনে হয় না। এর নেপথ্যে কোনও সংগঠিত দেশবিরোধী শক্তি বা চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের কাছে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ এখনও পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *