Chanchal | কন্যাসন্তান বরণে অনন্য নজির! ফুল-বেলুনে সাজানো গাড়িতে নবজাতককে ঘরে স্বাগত

Chanchal | কন্যাসন্তান বরণে অনন্য নজির! ফুল-বেলুনে সাজানো গাড়িতে নবজাতককে ঘরে স্বাগত

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সামসী: বাড়ির নতুন অতিথিকে বরণ করতে যেন উৎসবের আবহ। ফুল ও রঙিন বেলুনে সাজানো গাড়িতে করে নবজাতক কন্যাকে নিয়ে বাড়ি ফিরল পরিবার। প্রথম কন্যা সন্তানের আগমনে আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চাঁচলে (Chanchal)। সেখানকার একটি বেসরকারি নার্সিংহোম থেকে এদিন মা ও নবজাতককে শোভাযাত্রার মাধ্যমে বাড়ি নিয়ে যাওয়া হয়।

নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, চাঁচল-১ ব্লকের কলিগ্রামের শহরবাগ এলাকার বাসিন্দা রুকসার খাতুন রবিবার এক কন্যাসন্তানের জন্ম দেন। এর আগে তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। দ্বিতীয় সন্তান হিসেবে কন্যার (Woman Youngster) জন্ম হওয়ায় পরিবারের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়।

মঙ্গলবার নার্সিংহোম থেকে ছুটির সময় ফুল ও রঙিন বেলুনে সুসজ্জিত গাড়ি নিয়ে নার্সিংহোমে পৌঁছান নবজাতকের বাবা নুর আলম, জেঠু দিলদার হোসেন-সহ পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। এরপর মা ও নবজাতককে নিয়ে আনন্দঘন পরিবেশে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা।

কন্যাসন্তানের মা রুকসার খাতুন বলেন, “মেয়ে ও ছেলে-দু’জনই সমান। আমার কন্যা সন্তানকে নিয়ে পরিবারের সবাই এত আনন্দ করছে, এতে আমি খুবই খুশি।আমার মেয়ে বড় হয়ে মানুষের মতো মানুষ হোক, এটাই আমার একমাত্র প্রার্থনা।”

নবজাতকের বাবা নুর আলম বলেন, “চিকিৎসকদের সঠিক চিকিৎসায় আমার স্ত্রী ও কন্যা দু’জনেই সুস্থ রয়েছে। মেয়ে হওয়ায় আমি ভীষণ খুশি।”

এই বিষয়ে নবজাতকের জেঠু দিলদার হোসেন বলেন,”আমাদের ভাইদের কারও মেয়ে ছিল না। তাই ভাইয়ের ঘরে কন্যাসন্তান জন্মানোয় আনন্দের সীমা নেই। এই খুশিতে গ্রামবাসীদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়েছে।”

কন্যাসন্তানের জন্মকে ঘিরে পরিবারের এমন ব্যতিক্রমী উদযাপন এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়েছে। সমাজে কন্যাসন্তানকে সমান মর্যাদা ও ভালোবাসার সঙ্গে স্বাগত জানানোর এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *