TMC Captures Jalalpur GP | দলবদলের জের! কংগ্রেসের বোর্ড ভেঙে মালতীপুরের জালালপুর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

TMC Captures Jalalpur GP | দলবদলের জের! কংগ্রেসের বোর্ড ভেঙে মালতীপুরের জালালপুর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

ব্লগ/BLOG
Spread the love


সামসী: রাজনৈতিক সমীকরণ বদলের জেরে অবশেষে মালদার চাঁচল-২ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস (TMC Captures Jalalpur GP)। বুধবার নতুন প্রধান নির্বাচনের মাধ্যমে কংগ্রেস পরিচালিত বোর্ডের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের হাতে এই পঞ্চায়েতের দায়িত্ব তুলে দেওয়া হলো।

জানা গিয়েছে, জালালপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৮টি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ১৬টি এবং তৃণমূল কংগ্রেস ১২টি আসনে জয়লাভ করেছিল। সেই সংখ্যার ভিত্তিতে কংগ্রেসের তফিজুল হক প্রধান এবং কোহিনুর বিবি উপপ্রধান নির্বাচিত হন।

কিন্তু চলতি বছরের বিধানসভা নির্বাচনের সময় রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে শুরু করে। সেই সময় কংগ্রেসের ৫ জন সদস্য দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, যাঁদের মধ্যে উপপ্রধান কোহিনুর বিবিও ছিলেন। এর ফলে পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে ১৭-তে পৌঁছয় এবং কংগ্রেসের সংখ্যা কমে দাঁড়ায় ১১টিতে। এরপর গত ২২ মে কংগ্রেস প্রধানকে অপসারণের দাবিতে চাঁচল-২ বিডিওর কাছে লিখিত আবেদন জানান তৃণমূলের সদস্যরা। সেই আবেদনের ভিত্তিতে গত ৩ জুলাই তলবি সভা অনুষ্ঠিত হয়, যেখানে ১৭-১১ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রধান তফিজুল হক অনাস্থা ভোটে অপসারিত হন।

বুধবার অনুষ্ঠিত নতুন প্রধান নির্বাচনের সভায় তৃণমূল কংগ্রেসের বিজলি আক্তার প্রধান হিসেবে নির্বাচিত হন। অন্যদিকে, তৃণমূলে যোগদানের সুবাদে কোহিনুর বিবি তাঁর উপপ্রধান পদেই বহাল থাকেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ দিন পঞ্চায়েত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *