Samsi | একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার! চাঁচলে গাড়ির ধাক্কায় নিহত টোটো চালক

Samsi | একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার! চাঁচলে গাড়ির ধাক্কায় নিহত টোটো চালক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


সামসী: বেপরোয়া গতির বলি হলেন এক টোটো চালক। বুধবার বিকেলে চাঁচল-আশাপুর (Chanchal) রাজ্য সড়কের দোসরকি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সাহাজান আলি (৪৫) নামে ওই টোটো চালকের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন টোটোর এক যাত্রী (Street Accident)

পুলিশ (Police) ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে কলিগ্রামের নিমতলা এলাকার বাসিন্দা সাহাজান আলি যাত্রী নিয়ে চাঁচলের দিকে যাচ্ছিলেন। সেই সময় পেছন দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি সজোরে টোটোটিকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহত যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত সাহাজান আলির স্ত্রী, বৃদ্ধা মা ও এক নাবালক সন্তান রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ঘাতক গাড়িটির চালকের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত অভিযুক্ত চালককে গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *