Raiganj | এয়ার ফোর্সের প্রাক্তন অফিসারের পকেটমারি

রায়গঞ্জ: মালদা থেকে সরকারি বাসে করে রায়গঞ্জ (Raiganj) শহরের বাসস্ট্যান্ডে (Bus stand) নামার সময় পকেটমারের কবলে পড়লেন এয়ার ফোর্সের (Indian Air Pressure) প্রাক্তন মার্শাল তথা মালদা ইউনিয়ন ব্যাংকের ডেপুটি ম্যানেজার শুভ্রাংশু ভট্টাচার্য। শনিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জ শহরে চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুরে স্ত্রী ও কন্যাকে নিয়ে সরকারি বাসে মালদা থেকে রায়গঞ্জে আসেন তিনি। […]

আরও পড়ুন

Raiganj | প্রেমিকার অন্যত্র বিয়ে হতেই শুরু ব্ল্যাকমেল! পুরনো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার যুবক

রায়গঞ্জ: পুরনো সম্পর্কের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি, ব্ল্যাকমেল এবং প্রতিবাদ করায় প্রেমিকার নতুন স্বামীকে বেধড়ক মারধর ও খুনের হুমকির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ (Raiganj)! শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায়। ধৃত যুবকের নাম সঞ্জীব সাহা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের দেবীনগর ঘাটপাড়ার বাসিন্দা […]

আরও পড়ুন

Raiganj | সব হারিয়েও ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা! একাকী শিক্ষকের বারান্দায় আজও প্রাণবন্ত প্রয়াত সন্তান সোমশুভ্রের লাইব্রেরি  

রায়গঞ্জ: শারদোৎসবের আলোয় যখন সেজে উঠছে চারপাশ, মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আবাহন, ঠিক তখনই রায়গঞ্জ (Raiganj) শহরের মিলনপাড়ার এক দোতলা বাড়িতে ঘনিয়ে এসেছে নিকষ অন্ধকার। ছেলে না ফেরার দেশে চলে গিয়েছে পাঁচ বছর আগে। আর ১১ মাস আগে চিরতরে হাত ছেড়েছেন প্রিয় স্ত্রী। ফাঁকা ঘরে জানলার গরাদ ধরে এখন শুধু অনন্ত শূন্যতা আর স্মৃতির পাহাড় […]

আরও পড়ুন

Raiganj | স্ত্রীর মৃত্যুর ঠিক একদিন পরেই মর্মান্তিক পরিণতি! রায়গঞ্জে রাস্তার ধার থেকে উদ্ধার যুবকের দেহ

রায়গঞ্জ: স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে চরম মানসিক অবসাদে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এক যুবক! স্ত্রীর মৃত্যুর ঠিক ২৪ ঘণ্টার ব্যবধানে রাস্তার ধার থেকে ওই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া (Tragic) নেমে এসেছে রায়গঞ্জ (Raiganj) থানার কর্ণজোড়া হাটখোলা এলাকায়। মৃত যুবকের নাম অমল দেবনাথ (২৭)। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক […]

আরও পড়ুন

Durga Puja 2026 | কমছে বাজেট, ফিরছে সাবেকিয়ানা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ ১৯৭১ সালে রূপাহার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই পুজোর সূচনা। শুরুর দিনগুলিতে বাসিন্দারাই বাড়ির কাপড় এনে প্যান্ডেল তৈরি করতেন। ২০১৩ সাল থেকে থিমের পুজো করে আসছিল এই পুজো কমিটি। ২০১৭ সালে ৫০ বছর পূর্তির পর পুজোর বাজেটও পৌঁছেছিল প্রায় ৩০ লক্ষ টাকায়। তবে এবার আর্থিক অনিশ্চয়তার কারণে বাজেট কমানো হয়েছে, জোর দেওয়া […]

আরও পড়ুন

Durga Puja 2026 | দুর্গাপুজোর আয়োজনে ব্যস্ত অন্নপূর্ণারা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইনশারদোৎসব ২০২৬ এতদিন এই গ্রামে ধুমধাম করে কালীপুজো হলেও দুর্গাপুজোর কোনওরকম আয়োজন ছিল না। ফলে শারদোৎসবের আনন্দ উপভোগ করতে অন্যত্র যেতে হত এই গ্রামের বাসিন্দাদের। এবার সেই আক্ষেপ মুছে ফেলতে নিজেরাই উদ্যোগী হলেন গ্রামের মহিলারা। অন্নপূর্ণা যোজনার টাকা থেকে সামান্য করে সঞ্চয় করে সেই অর্থ দিয়েই প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছেন তাঁরা। খোঁজ নিলেন […]

আরও পড়ুন

Raiganj | ভারত-বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতীদের লক্ষ্য করে বিএসএফের গুলি, পালিয়ে বাঁচল পাচারকারীরা!

রায়গঞ্জ: আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের ছক ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। শনিবার ভোররাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) থানার পারসাডাঙ্গি বিওপি (BOP) সীমান্তে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পাচারকারীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায় বিএসএফ, যার জেরে তাদের ফেলে যাওয়া পোঁটলা থেকে উদ্ধার হয়েছে ১২৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশ ও […]

আরও পড়ুন

TMC Chief Arrested | বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার জাল নোট, রায়গঞ্জে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি

রায়গঞ্জ: জাল ভারতীয় মুদ্রা (FICN) পাচার চক্রের বড়সড় পর্দাফাঁস করল রায়গঞ্জ থানার ভাটোল ফাঁড়ির পুলিশ। ১১ হাজার টাকার জাল নোট, একটি বিলাসবহুল চারচাকা গাড়ি ও মোবাইল ফোন সহ তৃণমূলের এক প্রাক্তন অঞ্চল সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে (TMC Chief Arrested)। মঙ্গলবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। বুধবার ধৃতকে […]

আরও পড়ুন

Raiganj | বস্তাবন্দি করে পথকুকুরদের জঙ্গলে ফেলার অভিযোগ, রায়গঞ্জে প্রতিবাদের ঝড়

রায়গঞ্জ: রায়গঞ্জে (Raiganj) বিপুলসংখ্যক পথকুকুরকে (Stray canine) ধরে বস্তাবন্দি করে বিভিন্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ ধারা এবং পশুর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের ১১(১)(i) ধারায় এফআইআর দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমালের সদস্য সোনালি মজুমদারের অভিযোগ, খরমুজাঘাট এলাকার বাসিন্দা সন্তোষ সাহা ও […]

আরও পড়ুন

Kaliaganj Human Trafficking | ভিনরাজ্যে পাচার করে গণধর্ষণ ও বিক্রির অভিযোগ! পুলিশের ওপর ভরসা হারিয়ে আদালতের দারস্থ নাবালিকা

রায়গঞ্জ: পুলিশের নিষ্ক্রিয়তা ও ভরসা হারিয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হলেন এক ষোলো বছরের গণধর্ষণের শিকার নাবালিকা ও তাঁর পরিবার। উত্তরপ্রদেশে পাচার করে দীর্ঘদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ এবং পরবর্তীতে পতিতা পল্লীতে বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জ থানা (Kaliaganj Human Trafficking) এলাকার দুই যুবকের বিরুদ্ধে। বিচারকের কাছে নির্যাতিতা নিজেই সমস্ত ঘটনা জবানবন্দি দিয়েছেন। আদালতের […]

আরও পড়ুন

Raiganj | বিরিয়ানিতে এত রং কেন?, উৎসবের মরশুমে শহরের হোটেল ও ফাস্ট ফুড ব্যবসায়ীদের নিয়ে বড় পদক্ষেপ প্রশাসনের!

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: পুজোর বাজার শেষ করে সন্ধ্যায় স্ত্রী রিনা দাস ও ছেলে রিমোকে নিয়ে মোহনবাটীর একটি ফাস্ট ফুডের দোকানে ঢুকেছিলেন রুপাহারের কমল দাস। পছন্দের বিরিয়ানির প্লেট সামনে আসতেই খাবারের রংটা চোখে লাগল। নাকে এল তীব্র গন্ধও। খাওয়ার আগে তাই দোকানিকে সরাসরি প্রশ্ন, ‘বিরিয়ানিতে (Biryani) এত রং আর তীব্র সেন্ট কেন?’ পুজোর মুখে রায়গঞ্জের (Raiganj) […]

আরও পড়ুন

Raiganj | স্কুলে না গিয়ে প্রেমিকের সঙ্গে পার্কে জন্মদিনের সেলিব্রেশন ও মদ্যপান! ছাত্রীদের কাণ্ডে তুলকালাম রায়গঞ্জে

রায়গঞ্জ: স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের সঙ্গে পার্কে জন্মদিনের পার্টি এবং মদ্যপ অবস্থায় ফিরে আসার চাঞ্চল্যকর ঘটনা ঘটল রায়গঞ্জে (Raiganj)। নবম শ্রেণির পাঁচ ছাত্রীর এই কাণ্ড ঘিরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা গাড়ি আটক করে নাবালক প্রেমিকদের গণধোলাই দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। […]

আরও পড়ুন

Raiganj | পর্যটনের নতুন দিশা! রায়গঞ্জ ট্যুরিস্ট লজ ও কুলিক পক্ষীনিবাস নিয়ে বড় ঘোষণা মন্ত্রীর

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: পাহাড় থেকে ডুয়ার্সের জঙ্গলে পর্যটন আটকে—এবার এমন সংজ্ঞার পরিবর্তন ঘটাতে চায় রাজ্যের পর্যটন দপ্তর। সেই লক্ষ্যেই রায়গঞ্জের ট্যুরিস্ট লজকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল পর্যটন দপ্তর (Tourism Division)। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলে রায়গঞ্জ ট্যুরিস্ট লজকে নতুন করে গড়ে তোলা হবে বলে সোমবার জানান রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। রায়গঞ্জে (Raiganj) জেলা শাসকের দপ্তরে […]

আরও পড়ুন

Raiganj | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, রায়গঞ্জ থেকে গ্রেপ্তার যুবক

রায়গঞ্জঃ বিয়ের প্রলোভন দেখিয়ে কৃষি দপ্তরের এক তরুণী কর্মীকে দীর্ঘদিন ধরে সহবাস করার গুরুতর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ (Raiganj)। মঙ্গলবার ভোররাতে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ধৃত যুবকের নাম সুমন বর্মন (৩০), যার বাড়ি রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ সংলগ্ন ঘাটপাড়া এলাকায়। […]

আরও পড়ুন

Raiganj | সরকারি গাছ কেটে বিক্রি ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান

রায়গঞ্জ: সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়া সহ পঞ্চায়েতের একাধিক প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগে শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের (TMC) উপপ্রধানকে গ্রেপ্তার করল রায়গঞ্জ (Raiganj) থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইফতিকার আলী, বাড়ি শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালা হাট সংলগ্ন দ্বীপনগর এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে […]

আরও পড়ুন

Raiganj | কালিয়াগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি দুষ্কৃতী! গ্রেপ্তার ২

রায়গঞ্জ: আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা বানচাল করল বিএসএফ (BSF)। জওয়ানদের আত্মরক্ষার্থে চালানো গুলিতে এক বাংলাদেশি দুষ্কৃতীর মৃত্যু হয়েছে এবং হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে অন্য দুই বাংলাদেশি নাগরিককে। রবিবার ধৃতদের রায়গঞ্জ (Raiganj) মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, […]

আরও পড়ুন

Raiganj | রায়গঞ্জে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার, সরকারি বাস থেকে মুর্শিদাবাদের পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ

রায়গঞ্জ: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ (Raiganj) থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আলম শেখ (৪৫) বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার শীতগ্ৰাম গ্রাম পঞ্চায়েতের নাগর […]

আরও পড়ুন

Raiganj | রায়গঞ্জে মর্মান্তিক পরিণতি! দাদুর বাড়িতে ঘুরতে এসে হাড়ি ভিমরুলের কামড়ে মৃত্যু দেড় বছরের শিশুর

রায়গঞ্জ: দাদুর বাড়িতে বেড়াতে এসে হাড়ি ভিমরুলের কামড়ে মৃত্যু হল দেড় বছরের এক শিশুর। শুক্রবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ (Raiganj) শহরের দেবীনগর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম আদিত্য কুমার তুড়ি (১ […]

আরও পড়ুন

Raiganj | রায়গঞ্জে যানজট মুক্তি ও উন্নয়নের বড় উদ্যোগ! প্রশস্ত করা হচ্ছে শহরের পুরোনো বাইপাস 

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) শহরের গা ঘেঁষে চলে যাওয়া পুরোনো বাইপাস তথা পুরোনো জাতীয় সড়ককে আরও প্রশস্ত ও উন্নত করার উদ্যোগে নবান্নে গত মঙ্গলবার দ্বিতীয়বার গুরুত্বপূর্ণ বৈঠক করেন রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী। সেখানে পূর্ত দপ্তরের মন্ত্রী, প্রিন্সিপাল সেক্রেটারি এবং দপ্তরের অন্য আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে অত্যন্ত সদর্থক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে […]

আরও পড়ুন

Raiganj | স্কুলে না যাওয়ায় মায়ের বকা, লিচু গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্র

রায়গঞ্জ: স্কুলে যেতে না চাওয়ায় মায়ের সামান্য বকাবকি। তার জেরে চরম পথ বেছে নিল দশম শ্রেণির এক কিশোর। মায়ের ওপর অভিমান করে বাড়ি সংলগ্ন লিচু গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল ১৬ বছরের এক ছাত্র (Scholar)। সোমবার দুপুরের এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা […]

আরও পড়ুন

Raiganj | দীর্ঘ প্রতীক্ষার অবসান, রায়গঞ্জে বাড়ি বাড়ি পৌঁছল পানীয় জল! পুকুর ভরাট রুখতে কড়া বার্তা মন্ত্রীর

রায়গঞ্জ: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রায়গঞ্জ (Raiganj) শহরে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পের কাজ সম্পন্ন হল। রবিবার রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় এলাকায় ফিতে কেটে এই বহু প্রতীক্ষিত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক (SDO), রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন […]

আরও পড়ুন

Raiganj | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও গর্ভপাত করানোর অভিযোগ, গোয়ালপোখরে গ্রেপ্তার নার্সিংহোম মালিক

রায়গঞ্জ: একজন নার্সকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে অভিযুক্ত নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শামসুর হক (৩৬), বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ঘোরোরা গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) আইনের একাধিক জামিন অযোগ্য ধারার পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করেছে পুলিশ। শনিবার ধৃতকে রায়গঞ্জ […]

আরও পড়ুন

Raiganj | রায়গঞ্জে পুলিশের গোপন অভিযান! ৩৩৫ গ্রাম হেরোইন ও নগদ টাকা সহ গ্রেপ্তার ২ মাদক পাচারকারী

রায়গঞ্জ: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় মাদক পাচার চক্রের পর্দাফাঁস করল রায়গঞ্জ (Raiganj) পুলিশ। শুক্রবার নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে চালানো এই অভিযানে দুই সন্দেহভাজন পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ (Police)। ধৃতদের হেপাজত থেকে ৩৩৫.৪১ গ্রাম সন্দেহভাজন হেরোইন এবং নগদ ৮০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট আইনি প্রক্রিয়া […]

আরও পড়ুন

Raiganj | পুকুর ভরাট নিয়ে শুভেন্দুর দ্বারস্থ, পরিদর্শনে এসে ইঙ্গিত সাংসদের

রাহুল দেব, রায়গঞ্জ: রায়গঞ্জের (Raiganj) পুকুর ভরাট ইস্যুতে এবার ‘জিরো টলারেন্স’ নীতি। বুধবার দুপুরে রায়গঞ্জের একাধিক বুজিয়ে ফেলা পুকুর দেখতে গেলেন সাংসদ, বিধায়ক ও সরকারি আমলারা। এলাকাবাসীর তরফে একাধিক অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে নড়েচড়ে বসে প্রশাসন। বিগত সরকারের আমলে পুকুর ভরাটে যাঁরা মদত দিয়েছিলেন তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হবে বলে এদিন […]

আরও পড়ুন

Raiganj | রায়গঞ্জে সাইকেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা

রায়গঞ্জ: রায়গঞ্জের (Raiganj) শিলিগুড়ি মোড় সংলগ্ন সুদর্শনপুরে একটি সাইকেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শুক্রবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আকস্মিক এই আগুনে কারখানার অভ্যন্তরীণ সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয়ে গেলেও দমকল বাহিনীর দীর্ঘ ও তৎপর প্রচেষ্টার ফলে পার্শ্ববর্তী কারখানাগুলি সুরক্ষিত রয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: সময় ও স্থান: শুক্রবার […]

আরও পড়ুন

Raiganj | রায়গঞ্জে পাউরুটি ফ্যাক্টরিতে অভিযান! শিশু সহ ১২ জন শ্রমিক উদ্ধার, গ্রেপ্তার মালিক

রায়গঞ্জ: রায়গঞ্জ শহরের একটি পাউরুটি ও খাদ্য উৎপাদন কেন্দ্রে অভিযান চালিয়ে শিশু সহ ১২ জন শ্রমিককে উদ্ধার করল জেলা প্রশাসন ও পুলিশ। এই ঘটনায় ওই ফ্যাক্টরির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের নেতৃত্বে রায়গঞ্জের (Raiganj) চাপদুয়ার এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ফ্যাক্টরির মালিকের […]

আরও পড়ুন

Raiganj | কুলিক ইকো পার্কে বজরং দলের অভিযান, অশালীনতার অভিযোগে পার্ক চত্বর ঘেরাও!

রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) পঞ্চায়েত সমিতি পরিচালিত কুলিক ইকো পার্কে (Kulik Eco Park) বৃহস্পতিবার আচমকাই অভিযান চালাল বজরং দলের একটি প্রতিনিধি দল। প্রায় ৫০ জন গেরুয়া উত্তরীয় পরা যুবক একযোগে পার্কের ভেতরে ঢুকে অশালীন কার্যকলাপের অভিযোগ তুলে একাধিক জনকে ধরে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে ইকো পার্ক চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই নিরাপত্তার ভয়ে তড়িঘড়ি পার্ক […]

আরও পড়ুন

Raiganj | অগ্রিম টাকার জালে বন্দি শৈশব! রায়গঞ্জে খাদ্য উৎপাদনকেন্দ্র থেকে উদ্ধার ১২ নাবালক শ্রমিক

রায়গঞ্জ: রায়গঞ্জের (Raiganj) চাপদুয়ারে এক চরম অমানবিক ঘটনার পর্দাফাঁস করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। একটি খাদ্য উৎপাদনকেন্দ্রে বন্দি অবস্থায় কাজ করতে বাধ্য হওয়া শিশু সহ একাধিক বন্ধকি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। যৌথ অভিযানে উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত ১২ জন নাবালক শ্রমিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে (Youngster Labor rescued)। মূলত বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ামাত্রই […]

আরও পড়ুন

Raiganj AIIMS | এইমসে অংশীদার হতে চান বৃহন্নলারা, রায়গঞ্জে হাসপাতাল হলে কোটি টাকার সম্পত্তি বিক্রির ঘোষণা সোনামণির

রাহুল দেব, রায়গঞ্জ: মন্দির, মসজিদ গড়ার চেয়ে বিদ্যালয় ও হাসপাতাল তৈরি অনেক ভালো, কথাগুলি যখন বলছিলেন সোনামণি শেখ, তখন ‘পিন ড্রপ সাইলেন্স’ সভাকক্ষে। এখানে না থেমে উত্তরবঙ্গ বৃহন্নলা সমাজের বড়মা বললেন, ‘রায়গঞ্জে এইমস (Raiganj AIIMS) হাসপাতাল হলে, আমাদের যত জমি রয়েছে, সব বিক্রি করে সেই অর্থ প্রধানমন্ত্রীর উন্নয়ন তহবিলে দান করব।’ রবিবার শহরের একটি সভায় […]

আরও পড়ুন
Raiganj | বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা! রায়গঞ্জে সোনার দোকান থেকে চুরির অভিযোগে ধৃত সেলস ম্যানেজার

Raiganj | বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা! রায়গঞ্জে সোনার দোকান থেকে চুরির অভিযোগে ধৃত সেলস ম্যানেজার

রায়গঞ্জ: রায়গঞ্জের এক সোনার দোকান থেকে ৭০০ গ্রাম সোনা চুরি করে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল সংশ্লিষ্ট দোকানের সেলস ম্যানেজারের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে শুক্রবার গ্রেপ্তার করে রায়গঞ্জ (Raiganj) থানার পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ধৃতের চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের […]

আরও পড়ুন