Raiganj | রায়গঞ্জে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার, সরকারি বাস থেকে মুর্শিদাবাদের পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ

ভিডিও/VIDEO
Spread the love


রায়গঞ্জ: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ (Raiganj) থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আলম শেখ (৪৫) বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার শীতগ্ৰাম গ্রাম পঞ্চায়েতের নাগর এলাকায় একটি সরকারি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar) সহ একজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তের কাছ থেকে ব্রাউন সুগার, মোবাইল সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এদিন সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ ওই মাদক (Drug) পাচারকারীকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হবে কাল অর্থাৎ রবিবার।

এই প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানান, ধৃতের কাছ থেকে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত মাদক পাচারকারীকে।

The publish Raiganj | রায়গঞ্জে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার, সরকারি বাস থেকে মুর্শিদাবাদের পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *