Raiganj | স্কুলে না যাওয়ায় মায়ের বকা, লিচু গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্র

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রায়গঞ্জ: স্কুলে যেতে না চাওয়ায় মায়ের সামান্য বকাবকি। তার জেরে চরম পথ বেছে নিল দশম শ্রেণির এক কিশোর। মায়ের ওপর অভিমান করে বাড়ি সংলগ্ন লিচু গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল ১৬ বছরের এক ছাত্র (Scholar)। সোমবার দুপুরের এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম প্রফুল্ল বর্মন (১৬)। সে স্থানীয় মহারাজা হাট হাইস্কুলের দশম শ্রেণীতে পড়ত। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার সকালে প্রফুল্লর স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু সে স্কুলে যেতে প্রবল আপত্তি ও জেদ করতে শুরু করে। এই নিয়ে তার মা তাকে বকাবকি করেছিলেন। এরপর হঠাৎই বাড়ি সংলগ্ন গরুর ঘর থেকে রশি নিয়ে বেরিয়ে যায় সে। এরপর বাড়ির পাশের একটি লিচু বাগানে গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তৎক্ষণাৎ ফাঁসের দড়ি কেটে তাকে উদ্ধার করেন। দ্রুত আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ হাসপাতালে পৌঁছে দেহটি উদ্ধার করে। সোমবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নাবালকের দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই আকস্মিক ও হৃদয়বিদারক (Tragic) ঘটনায় বাকরুদ্ধ মৃতের কাকা সোনাকান্ত বর্মন জানান, স্কুলে না যাওয়ার জেদ করায় বৌদি বকাঝকা করেছিল, যার পরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *