Dakshin Dinajpur | তারের জঙ্গল থেকে মুক্তি! এবার বালুরঘাটেও মাটির নীচ দিয়ে যাবে বিদ্যুতের লাইন

সুবীর মহন্ত, বালুরঘাট: মাথার উপর তারের জঙ্গল। বিদ্যুতের খুঁটিগুলিতে তারের কুণ্ডলি বা ঝুলতে থাকা তারের গোছা। কোথাও আবার বাড়ির ছাদ ছুঁয়ে চলে গিয়েছে বিদ্যুৎ পরিবাহী তার। কেবল টিভি এবং বিভিন্ন ইন্টারনেট সংস্থার কেবল এক খুঁটি থেকে অন্য খুঁটিতে যাওয়ার পথে জট পাকিয়েছে। এমন পরিস্থিতির জন্য প্রায়দিনই শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বিদ্যুৎহীন হয়ে পড়ে […]

আরও পড়ুন

Dakshin Dinajpur | টাকা না দিলে ১৮ বছর পর্যন্ত হোমে বন্দি! দক্ষিণ দিনাজপুরে নাবালককে ফেরাতে টাকা চাওয়ার অভিযোগ

সুবীর মহন্ত, বালুরঘাট: শিশু সুরক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থায় দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলায় প্রায় ১০ মাস ধরে নেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। জেলা স্তরে কমিটি না থাকায় বর্তমানে শিলিগুড়ি থেকে এই সংক্রান্ত সমস্ত কাজ নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এই সংকট পরিস্থিতির মাঝে এবার সরকারি হোমে থাকা ১৬ বছরের এক কিশোরকে বাড়ি ফেরাতে টাকা চাওয়ার অভিযোগ […]

আরও পড়ুন
Balurghat | জমি বিবাদের জের, বালুরঘাটে এক ভাইয়ের হাতে খুন অপরজন!

Balurghat | জমি বিবাদের জের, বালুরঘাটে এক ভাইয়ের হাতে খুন অপরজন!

বালুরঘাট: জমি সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে এক ভাইয়ের হাতে অন্য ভাইকে খুনের অভিযোগ উঠল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট (Balurghat) ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দেবীপুর বিলপাড়া এলাকায়। মৃতের নাম বিপুল সরকার (৬০)। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই দিলীপ কুমার সরকার পলাতক ছিল। যদিও প্রাপ্ত তথ্যানুযায়ী সন্ধ্যায় তাকে ধরে ফেলা হয়েছে। […]

আরও পড়ুন
Kumarganj | বেহাল পরিকাঠামোয় ধুঁকছে কুমারগঞ্জের স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা পেতে চরম ভোগান্তি সাধারণ মানুষের

Kumarganj | বেহাল পরিকাঠামোয় ধুঁকছে কুমারগঞ্জের স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা পেতে চরম ভোগান্তি সাধারণ মানুষের

কুমারগঞ্জ: বর্তমানে কুমারগঞ্জ (Kumarganj) ব্লকে তিনটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। দিওর, বটুন ও মোল্লাদিঘিতে। তবে সেগুলির মধ্যে দিওর ও বটুন স্বাস্থ্যকেন্দ্রে কোনও শয্যা পরিষেবা নেই, শুধু বহির্বিভাগ চালু রয়েছে। আর মোল্লাদিঘির সমজিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মাত্র ১০টি বেড থাকলেও ভবন ও পরিকাঠামোর অভাব দীর্ঘদিনের। বরাহারের কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালই ব্লকের একমাত্র বড় চিকিৎসাকেন্দ্র। কিন্তু পরিকাঠামোর সমস্যা রয়েছে সেখানেও। […]

আরও পড়ুন
Kumarganj | দুই বিঘা জমিতেই ফলেছে স্বপ্ন! নিট-এ বাজিমাত করে তাক লাগাল কুমারগঞ্জের কৃষকপুত্র

Kumarganj | দুই বিঘা জমিতেই ফলেছে স্বপ্ন! নিট-এ বাজিমাত করে তাক লাগাল কুমারগঞ্জের কৃষকপুত্র

কুমারগঞ্জ: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) কুমারগঞ্জ (Kumarganj) ব্লকের জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এক গ্রাম উচইট। এই গ্রামেরই সামান্য প্রান্তিক কৃষক পরিবারের ছেলে মেহেদী হাসান মন্ডল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET)-এ অসাধারণ সাফল্য অর্জন করে গোটা এলাকাকে গর্বিত করেছে। সে ৬৪৬ নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় ১৭২৫ তম এবং ওবিসি বিভাগে ৫৭২ তম স্থান অর্জন করেছেন। […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | প্রেমিকার আবদার মেটাতে মায়ের সোনার গয়না চুরি! মাধ্যমিক পরীক্ষার্থীর কাণ্ডে হতবাক পুলিশ

Dakshin Dinajpur | প্রেমিকার আবদার মেটাতে মায়ের সোনার গয়না চুরি! মাধ্যমিক পরীক্ষার্থীর কাণ্ডে হতবাক পুলিশ

বালুরঘাট: প্রেমিকাকে দামি উপহার দেওয়া এবং বন্ধুদের সামনে নিজের আভিজাত্য বজায় রাখার অন্ধ মোহে মায়ের সোনার গয়না ও নগদ টাকা চুরি (Theft Case) করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বালুরঘাটের (Balurghat) ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম এলাকায়। পরিবারের লোকজনের কাছে মুখ না খুললেও পুলিশি জেরায় নিজের সমস্ত অপরাধ স্বীকার করেছে ১৭ […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | জমা জল, লোডশেডিংয়ে ভোগান্তি, দক্ষিণ দিনাজপুরে রেকর্ড বৃষ্টি

Dakshin Dinajpur | জমা জল, লোডশেডিংয়ে ভোগান্তি, দক্ষিণ দিনাজপুরে রেকর্ড বৃষ্টি

পতিরাম: দুইদিন টানা বৃষ্টির পর শনিবার একদিনের বিরতি মিললেও রবিবার বিকেল থেকে ফের শুরু হয় বৃষ্টি (Rain)। আর এতে জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বিস্তীর্ণ এলাকা। পতিরাম, কুমারগঞ্জ, কুশমণ্ডি এবং হরিরামপুরে বিপর্যস্ত জনজীবন। দীর্ঘদিন ধরে নর্দমা পরিষ্কার না হওয়ায় নিকাশি ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে, ফলে রাস্তাঘাট থেকে শুরু করে বসতবাড়ি—সব জায়গাতেই এখন জল। […]

আরও পড়ুন
Balurghat | লাইসেন্স জট! বন্ধের মুখে বালুরঘাট পুরসভার একমাত্র মাতৃসদন, ৭ দিনে রোগী সরানোর নির্দেশ

Balurghat | লাইসেন্স জট! বন্ধের মুখে বালুরঘাট পুরসভার একমাত্র মাতৃসদন, ৭ দিনে রোগী সরানোর নির্দেশ

বালুরঘাট: টানা দু’বছর ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট লাইসেন্সের নবীকরণ না হওয়ায় এবার বন্ধের মুখে বালুরঘাট (Balurghat) পুরসভার একমাত্র মাতৃসদন। দমকল বিভাগের ফায়ার এনওসি না থাকায় লাইসেন্স নবীকরণ সম্ভব হয়নি বলে জানিয়েছে পুরসভা। তবে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা স্বাস্থ্য দপ্তর (Well being Division) হাসপাতালটি বন্ধের নোটিশ জারি করেছে। আগামী […]

আরও পড়ুন
Gangarampur | ক্লাসরুমেই ছাত্রীর মাথায় সিঁদুর পরাল ছাত্র! তোলপাড় গঙ্গারামপুরে, সাসপেন্ড ২

Gangarampur | ক্লাসরুমেই ছাত্রীর মাথায় সিঁদুর পরাল ছাত্র! তোলপাড় গঙ্গারামপুরে, সাসপেন্ড ২

গঙ্গারামপুর: স্কুলের ক্লাসরুমের ভেতরেই ছাত্রীর মাথায় সিঁদুর পরাচ্ছে ছাত্র! দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার গঙ্গারামপুর (Gangarampur) ব্লকের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের এই চাঞ্চল্যকর ভিডিওটি (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ওই দুই পড়ুয়াকে সাময়িকভাবে বহিষ্কার (সাসপেন্ড) করেছে। স্থানীয় সূত্রে জানা […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | প্রেমের সম্পর্কে প্রতারণা ও বিষ খেয়ে যুবকের মৃত্যু, পতিরাম থানায় দায়ের অভিযোগ

Dakshin Dinajpur | প্রেমের সম্পর্কে প্রতারণা ও বিষ খেয়ে যুবকের মৃত্যু, পতিরাম থানায় দায়ের অভিযোগ

পতিরাম: দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে প্রতারণার জেরে বিষপান করে এক তরুণের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) পতিরামের নাজিরপুর পঞ্চায়েতের খাঁপুর কালীনগর (Kalinagar) এলাকায়। মৃত যুবকের নাম বিমান সরকার (২৬)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়ার পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে প্রেমিকার বাবা-সহ তিনজনের বিরুদ্ধে পতিরাম থানায় (Police […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | ঐতিহাসিক পুঁথির সন্ধানে দক্ষিণ দিনাজপুর: ‘জ্ঞান ভারতম’ প্রকল্পে ডিজিটাইজেশনের উদ্যোগ জেলা প্রশাসনের

Dakshin Dinajpur | ঐতিহাসিক পুঁথির সন্ধানে দক্ষিণ দিনাজপুর: ‘জ্ঞান ভারতম’ প্রকল্পে ডিজিটাইজেশনের উদ্যোগ জেলা প্রশাসনের

বালুরঘাট: কেন্দ্রীয় সরকারের ‘জ্ঞান ভারতম’ প্রকল্পে মূল্যবান পাণ্ডুলিপি, ঐতিহাসিক নথি, ছবি চিহ্নিত করে ডিজিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা প্রশাসন সেসব নথির সন্ধানে বিশেষ সমীক্ষা শুরু করল। এজন্য জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং ইতিহাস গবেষকদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ […]

আরও পড়ুন
Kumarganj | ভোট মিটতেই বদলে গেল ছবি, বিএসএফের কড়াকড়িতে ‘বন্দি’ গোটা গ্রাম!

Kumarganj | ভোট মিটতেই বদলে গেল ছবি, বিএসএফের কড়াকড়িতে ‘বন্দি’ গোটা গ্রাম!

কুমারগঞ্জ: ভোটের ফল প্রকাশের পর থেকেই যেন বদলে গিয়েছে সীমান্ত গ্রামের চিত্র। যে রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যেত শিশুরা, মাঠে যেতেন কৃষকরা, বাজারে পৌঁছতেন গৃহস্থরা— সেই পথেই এবার নিষেধাজ্ঞার বেড়াজাল! অভিযোগ, বিএসএফ (BSF)-এর কড়াকড়িতে গত প্রায় দুই সপ্তাহের উপর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার কুমারগঞ্জ (Kumarganj) ব্লকের এনাতুল্লাপুর মঞ্জুরিচক তথা মণ্ডলপাড়া […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | মেডিকেল কলেজ নিয়ে জেলাজুড়ে সংঘাত! গঙ্গারামপুরে গণস্বাক্ষর অভিযান

Dakshin Dinajpur | মেডিকেল কলেজ নিয়ে জেলাজুড়ে সংঘাত! গঙ্গারামপুরে গণস্বাক্ষর অভিযান

রাজু হালদার, গঙ্গারামপুর: রাজ্যে তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর শনিবার তিনি দক্ষিণ দিনাজপুর জেলায় একটি মেডিকেল কলেজ গড়ে তোলার কথা ঘোষণা করেন। আর এরপর থেকে জেলাজুড়ে তৈরি হয়েছে এক অযথা বিতর্ক। জেলার কোথায় মেডিকেল কলেজটি হবে এই নিয়ে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট (Balurghat) ও গঙ্গারামপুর মহকুমার […]

আরও পড়ুন
Speaker Rathindra Bose | স্পিকার হিসেবে প্রথম জেলা সফর, বিধানসভার ঘর বিতর্ক নিয়ে বালুরঘাট থেকে বার্তা রথীন বোসের

Speaker Rathindra Bose | স্পিকার হিসেবে প্রথম জেলা সফর, বিধানসভার ঘর বিতর্ক নিয়ে বালুরঘাট থেকে বার্তা রথীন বোসের

বালুরঘাট: স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথম জেলা সফরে শনিবার দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur) পৌঁছালেন রথীন্দ্র বোস (Speaker Rathindra Bose)। বালুরঘাট সার্কিট হাউসে জেলা নেতৃত্ব ও নির্বাচিত বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর, তিনি বালুরঘাট (Balurghat) রবীন্দ্রভবনে বিজেপি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এদিন বিধানসভায় বিরোধী বিধায়কদের ঘর বরাদ্দ নিয়ে তৃণমূলের […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | অফিস ফেরাতে বিজেপি নেতার ‘হাতজোড়’! ঘরবন্দি তৃণমূল নেতারা

Dakshin Dinajpur | অফিস ফেরাতে বিজেপি নেতার ‘হাতজোড়’! ঘরবন্দি তৃণমূল নেতারা

সুবীর মহন্ত ও বিশ্বজিৎ প্রামাণিক, বালুরঘাট ও পতিরাম: নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূলের নেতা, কর্মী-সমর্থকদের অধিকাংশ হয় ঘরবন্দি হয়ে রয়েছেন নয়তো জেলার বাইরে গা-ঢাকা দিয়েছেন। অফিসে দেখা মিলছে না দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা পরিষদ, গঙ্গারামপুর পুরসভা সহ প্রচুর পঞ্চায়েতের সভাধিপতি, পুরসভার চেয়ারম্যান কিংবা পঞ্চায়েতের প্রধান, সদস্যদের। এদিকে, বিজেপির তরফে বোল্লা পঞ্চায়েতের বাউল বাজারে […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | মাঠ কাঁপাতে এবার বিদেশে! খেতমজুরের মেয়ের ভুটান লিগে রাজকীয় অভিষেক

Dakshin Dinajpur | মাঠ কাঁপাতে এবার বিদেশে! খেতমজুরের মেয়ের ভুটান লিগে রাজকীয় অভিষেক

বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: দারিদ্র্য কখনও স্বপ্নকে থামাতে পারে না— এই কথাটাই সত্যি প্রমাণ করেছেন দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) তপনের (Tapan) রামপুর এলাকার মেয়ে চম্পা সোরেন। বছর একুশের এই তরুণী এখন ভুটানের ন্যাশনাল ক্লাব ফুটবল লিগে ‘ইউনাইটেড উইমেন এফসি’ দলের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। মাত্র দু’দিন আগে তিনি তাঁর অভিষেক ম্যাচ খেলেছেন। যা শুধু তাঁর নয়, গোটা […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | অকালবর্ষণে চাষিদের সর্বনাশ, পাট, ধান ও সবজির আবাদে ব্যাপক ক্ষতি 

Dakshin Dinajpur | অকালবর্ষণে চাষিদের সর্বনাশ, পাট, ধান ও সবজির আবাদে ব্যাপক ক্ষতি 

নিউজ ব্যুরো: বর্ষাকাল এখনও অনেকটাই দূরে। তার আগে মাঝ বৈশাখে অসময়ের টানা ঝড়-বৃষ্টির জেরে মহাসমস্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার কৃষকরা। পটল-ঝিঙের মতো গরমের সবজি থেকে শুরু করে ধান বা পাট, কোনওটাই প্রকৃতির এই খামখেয়ালিপনার হাত থেকে রক্ষা পায়নি। জেলাজুড়ে প্রায় ৪০০ বিঘা জমির পাট, প্রায় ৭০০-৮০০ বিঘা জমির সবজি ও শ’তিনেক বিঘা জমির […]

আরও পড়ুন
Gangarampur | মন্দির নির্মাণে স্কুলের মেঝেতে ফাটল, পুরসভাকে অভিযোগ কর্তৃপক্ষের

Gangarampur | মন্দির নির্মাণে স্কুলের মেঝেতে ফাটল, পুরসভাকে অভিযোগ কর্তৃপক্ষের

জয়ন্ত সরকার, গঙ্গারামপুর: মন্দির নির্মাণকে কেন্দ্র করে বিপদের মুখে পড়েছে গঙ্গারামপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্মীয়মাণ মন্দিরের জন্য খোঁড়াখুঁড়ির জেরে স্কুল ভবনের একাংশে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনও মুহূর্তে ভবনের কিছু অংশ ধসে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্কুল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে প্রতিকার চেয়ে বুধবার গঙ্গারামপুর (Gangarampur) পুরসভা […]

আরও পড়ুন
Balurghat Hospital | হাসপাতাল না কি নরককুণ্ড? জলকাদা মাড়িয়েই ঢুকছে রোগী

Balurghat Hospital | হাসপাতাল না কি নরককুণ্ড? জলকাদা মাড়িয়েই ঢুকছে রোগী

সুবীর মহন্ত, বালুরঘাট: সারারাত ধরে লাগাতার বৃষ্টি আর তাতেই ইমার্জেন্সির সামনে জমে গিয়েছে জল। আর সেই নোংরা জলকাদা মাড়িয়েই চলাচল করতে গিয়ে ক্ষোভে বিড়বিড় করছিলেন পতিরাম বেহাতোরের বাসিন্দা লোকমান মণ্ডল। তাঁকে জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘আমাদের গ্রামাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলো এরকম হলে মানা যায়। কিন্তু জেলা সদর হাসপাতালের একেবারে ইমার্জেন্সির সামনের রাস্তায় যদি এমন জলকাদা থাকে, তাহলে […]

আরও পড়ুন
Meeting Election 2026 | উত্তরে পদ্মশিবিরকে মুছে ফেলার হুঁশিয়ারি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের, ঘোষিত ৬ আসনের প্রার্থী তালিকা

Meeting Election 2026 | উত্তরে পদ্মশিবিরকে মুছে ফেলার হুঁশিয়ারি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের, ঘোষিত ৬ আসনের প্রার্থী তালিকা

গঙ্গারামপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Meeting Election 2026) সামনে রেখে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার ছয়টি আসনেই প্রার্থী ঘোষণা করল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (Kamtapur State Demand Council)। বৃহস্পতিবার গঙ্গারামপুরের চৌপথি এলাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের ব্লক প্রেসিডেন্ট রুবেল সরকার সহ অন্যান্য নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংগঠন সূত্রে জানা গিয়েছে, কুশমন্ডিতে […]

আরও পড়ুন
Minor Sexual Harassment | গঙ্গারামপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তা, পুলিশের জালে অভিযুক্ত প্রাথমিক শিক্ষক   

Minor Sexual Harassment | গঙ্গারামপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তা, পুলিশের জালে অভিযুক্ত প্রাথমিক শিক্ষক   

গঙ্গারামপুর: স্কুলের ছাদে নিয়ে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তার (Minor Sexual Harassment) অভিযোগে অবশেষে শ্রীঘরে অভিযুক্ত শিক্ষক। প্রায় ৪৮ ঘণ্টা পলাতক থাকার পর মঙ্গলবার রাতে গঙ্গারামপুর শহরের বড়বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতকে পক্সো (POCSO) আইনের নির্দিষ্ট ধারায় গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | লাল ফিতের ফাঁসে বালুরঘাট-হিলি রেলপ্রকল্প! আত্রেয়ী-যমুনায় থমকে সেতুর কাজ

Dakshin Dinajpur | লাল ফিতের ফাঁসে বালুরঘাট-হিলি রেলপ্রকল্প! আত্রেয়ী-যমুনায় থমকে সেতুর কাজ

সুবীর মহন্ত ও বিধান ঘোষ, বালুরঘাট ও হিলি: দীর্ঘ এক যুগের অপেক্ষা শেষে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট-হিলি রেলপ্রকল্পের (Balurghat-Hili railway venture) কাজ গতি পেয়েছিল। কিন্তু সেই কাজে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেতুর কাজ। আত্রেয়ী ও যমুনা নদীর ওপর সেতুর পিলার তৈরি করা হয়েছিল সেই ২০১০ সালে। এখন সেই পিলারের ওপর লোহার ভারী গার্ডার […]

আরও পড়ুন
Balurghat | বালুরঘাটে অর্পিতা ঘোষের ক্যাম্প পরিদর্শন! গুরুত্ব দিতে নারাজ বিজেপি

Balurghat | বালুরঘাটে অর্পিতা ঘোষের ক্যাম্প পরিদর্শন! গুরুত্ব দিতে নারাজ বিজেপি

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) তপন ও বালুরঘাট বিধানসভা কেন্দ্রের ‘এসআইআর’ (SIR) শুনানি কেন্দ্রগুলি পরিদর্শন করলেন তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ (TMC Chief Arpita Ghosh)। বুধবার সকালে তিনি প্রথমে তপন এবং পরে বালুরঘাটের ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলায় এডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। শুনানি […]

আরও পড়ুন
Hili | হুগলি থেকে এসে হিলিতে ‘রেইকি’! লরি চুরির কিনারা করে আন্তঃজেলা পাচারকারীকে পাকড়াও করল পুলিশ

Hili | হুগলি থেকে এসে হিলিতে ‘রেইকি’! লরি চুরির কিনারা করে আন্তঃজেলা পাচারকারীকে পাকড়াও করল পুলিশ

হিলি: দূরপাল্লার লরি চুরির কারবারে বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার হিলি থানার পুলিশ (Police)। হুগলি জেলা থেকে উত্তরবঙ্গের হিলিতে এসে এলাকা ‘রেকি’ করে লরি চুরির অভিযোগে প্রমোদ মণ্ডল (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার টুঙ্গিদিঘি এলাকা থেকে তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। উদ্ধার করা […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | বালুরঘাটে পুরোহিতদের জন্য ‘শুদ্ধি পাঠশালা’ 

Dakshin Dinajpur | বালুরঘাটে পুরোহিতদের জন্য ‘শুদ্ধি পাঠশালা’ 

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: ‘ওঁ জবাকুসুম সঙ্কাশং…’— মন্ত্র তো অনেকেই পড়েন, কিন্তু সেই উচ্চারণের গভীরে লুকিয়ে থাকা সুর আর ছন্দের শুদ্ধতা সবার মুখে বজায় থাকে কতটা? শাস্ত্র বলে, ভুল উচ্চারণের একটি অক্ষরও বদলে দিতে পারে মন্ত্রের সম্পূর্ণ অর্থ। আর সেই ‘শব্দ-বিভ্রাট’ আশীর্বাদের বদলে নাকি ডেকে আনতে পারে অমঙ্গল। নতুন প্রজন্মের পুরোহিতদের মধ্যে এই ত্রুটি ঘোচাতে এবং […]

আরও পড়ুন
Jaleshwari Major Faculty | আট পড়ুয়াকে নিয়ে ধুঁকছে সীমান্তের স্কুল

Jaleshwari Major Faculty | আট পড়ুয়াকে নিয়ে ধুঁকছে সীমান্তের স্কুল

বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: স্কুলের জানলা খুললে দেখা যায় কাঁটাতারের বেড়া। মাঝেমধ্যেই সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানরা টহল দেন। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) কুমারগঞ্জ (Kumarganj) ব্লকে মুন্সিপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের অদূরে ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জলেশ্বরী প্রাথমিক বিদ্যালয় (Jaleshwari Major Faculty)। উদ্দেশ্য ছিল, এই গ্রাম ছাড়াও আশপাশের জনবসতির আদিবাসী পরিবারের সন্তানদের প্রাথমিক শিক্ষাদান। একসময় কচিকাঁচাদের কলরবে মুখরিত ছিল প্রাঙ্গণ। […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | বাণগড়ের বিকল্প পিকনিক স্পট দাবি

Dakshin Dinajpur | বাণগড়ের বিকল্প পিকনিক স্পট দাবি

রাজু হালদার, গঙ্গারামপুর: পিকনিক, বনভোজন, চড়ুইভাতি— নাম যা-ই হোক না কেন, আনন্দ কিন্তু একই। আর শীতকাল এলেই বাঙালির মনটা পিকনিক-পিকনিক করে ওঠে। বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনকে সঙ্গে নিয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে জমিয়ে খাওয়াদাওয়া সহকারে একটা সুন্দর দিন কাটানো। ডিসেম্বরের শুরু থেকেই অল্পবিস্তর পিকনিক শুরু হয়েছে। কিন্তু পিকনিকের এই ভরা মরশুমে উপযুক্ত জায়গার অভাবে সেই স্বাদ থেকে […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | আন্ডারপাসের উচ্চতায় বিতর্ক, বন্ধ কাজ

Dakshin Dinajpur | আন্ডারপাসের উচ্চতায় বিতর্ক, বন্ধ কাজ

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: জোরকদমে চলছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট-হিলি রেল সম্প্রসারণের কাজ। চলাচলের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় রেল ওভারব্রিজ সহ আন্ডারপাসের কাজ চলছে। কিন্তু বুধবার বিকেলে বালুরঘাটের বঙ্গি এলাকায় রাস্তা থেকে অনেক নীচে আন্ডারপাস তৈরি করা হচ্ছে বলে অভিযোগে তোলেন এলাকাবাসী। এমনকি, এদিন আন্ডারপাসের নীচে জল জমে থাকার আশঙ্কায় কাজ বন্ধ হয়ে যায়। রেলমন্ত্রকের […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | অকাল বৃষ্টিতে ধান-সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা, চিন্তায় দক্ষিণ দিনাজপুরের কৃষকরা

Dakshin Dinajpur | অকাল বৃষ্টিতে ধান-সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা, চিন্তায় দক্ষিণ দিনাজপুরের কৃষকরা

পতিরাম: অকাল বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলাজুড়ে ধান (Paddy) ও সবজি (Greens) চাষে দেখা দিয়েছে ব্যাপক ক্ষতির আশঙ্কা। এই সময় মাঠে আমন ধান প্রায় পাকার মতো অবস্থায় পৌঁছেছে। এদিকে, ঝোড়ো হাওয়া ও লাগাতার বৃষ্টিতে তা নেতিয়ে পড়েছে। ফলে মাঠে জল জমে শিষ পচে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। জেলাজুড়ে প্রায় পৌনে দু’লক্ষ হেক্টর জমিতে আমন […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | কালীপুজোয় মিলনমেলা, সম্প্রীতির নিদর্শন

Dakshin Dinajpur | কালীপুজোয় মিলনমেলা, সম্প্রীতির নিদর্শন

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: কালীপুজোকে কেন্দ্র করে সোমবার দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বংশীহারী সহ বুনিয়াদপুর (Buniadpur) পুর এলাকার বিভিন্ন প্রান্তে জনতার ঢল নামে। সব মিলে এই এলাকায় ২০০–রও বেশি কালীপুজো হয়েছে। বংশীহারী এলাহাবাদ পঞ্চায়েতের বিবিহারে শতাব্দীপ্রাচীন কালীপুজোকে (Kali Puja) কেন্দ্র করে জনতার উৎসাহ তুঙ্গে। মন্দিরের দুই কিলোমিটার দূরে ধূমপাড়া গ্রামের সিংহ পরিবার এই পুজো পাঁচ […]

আরও পড়ুন