Gangarampur | ক্লাসরুমেই ছাত্রীর মাথায় সিঁদুর পরাল ছাত্র! তোলপাড় গঙ্গারামপুরে, সাসপেন্ড ২

Gangarampur | ক্লাসরুমেই ছাত্রীর মাথায় সিঁদুর পরাল ছাত্র! তোলপাড় গঙ্গারামপুরে, সাসপেন্ড ২

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


গঙ্গারামপুর: স্কুলের ক্লাসরুমের ভেতরেই ছাত্রীর মাথায় সিঁদুর পরাচ্ছে ছাত্র! দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার গঙ্গারামপুর (Gangarampur) ব্লকের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের এই চাঞ্চল্যকর ভিডিওটি (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ওই দুই পড়ুয়াকে সাময়িকভাবে বহিষ্কার (সাসপেন্ড) করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াবাজার উচ্চ বিদ্যালয়টি এলাকায় পড়াশোনার সুনামের জন্য পরিচিত এবং বর্তমানে সেখানে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও স্কুলের সেই সুনামে বড়সড় ধাক্কা দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একাদশ শ্রেণির এক ছাত্র বিদ্যালয়েরই সপ্তম শ্রেণির এক ছাত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে। স্কুলের পোশাক পরিহিত অবস্থায় ক্লাসরুমের ভেতরেই ঘটে এই কাণ্ড।

স্কুল (Faculty) কর্তৃপক্ষের দাবি, তাঁদের নজর এড়িয়ে কোনোভাবে এই ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ওই দুই পড়ুয়াকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এদিকে স্কুলের ভেতরে এমন আচরণের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে এলাকা জুড়ে। পড়াশোনার জায়গায় এই ধরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *