Closed Chemical Manufacturing unit Fireplace | চিৎপুরে বন্ধ রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন! ঘিঞ্জি এলাকায় আতঙ্ক, গ্যাস কাটার দিয়ে দরজা কেটে চলছে উদ্ধারকাজ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রবিবার সকালে কলকাতার চিৎপুরের একটি বন্ধ রাসায়নিক কারখানায় (Closed Chemical Manufacturing unit Fireplace) হঠাৎই আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। কারখানাটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। পুলিশ ও বিপর্যয় […]

আরও পড়ুন

Nepal Flash Flood Rescue | ‘মিরাকল’ নেপালে! ১০ দিন পর ধ্বংসস্তূপে মিলল প্রাণের সন্ধান, কী ভাবে উদ্ধারকারীরা খোঁজ পেলেন হড়পায় কাদামাটির স্তূপের নীচে থাকা বৃদ্ধার?  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ চারতলা একটি বাড়ি, যার নীচের তিনটি তলাই হড়পা বানের তোড়ে সম্পূর্ণ মাটির নিচে চলে গিয়েছে এবং চতুর্থ তলার একাংশও চাপা পড়ে রয়েছে কাদামাটির স্তূপে (Nepal Flash Flood Rescue)। সেই ধ্বংসস্তূপ থেকেই শনিবার সকালে হঠাৎ ভেসে এল এক ক্ষীণ কান্নার শব্দ! আর তা শুনেই চমকে উঠলেন নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) সদস্যরা। […]

আরও পড়ুন

Madhya Pradesh | বিষমদ খেয়ে মর্মান্তিক পরিণতি! মধ্যপ্রদেশে একসঙ্গে মৃত্যু ৯ জনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিষমদ খেয়ে একসঙ্গে ৯ জনের মৃত্যু! এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর জেলায় (Sagar)। যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Spurious Liquor Tragedy)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঘুগাড়, নাওরাজ, বারাজ ও তার আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা ওই মদ পান করার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রত্যেকেরই শারীরিক অবস্থার […]

আরও পড়ুন

Mamata Banerjee | ‘সংস্কৃতিহীন দল, বাংলাটাকে চেনে না’! শিক্ষক দিবসের মঞ্চ থেকে বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমালোচনার কড়া জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর এক অনুষ্ঠানে বিজেপিকে ‘প্রচারসর্বস্ব’ ও ‘সংস্কৃতিহীন’ বলে আক্রমণ করেন তিনি। সকালে নিউ টাউনের এক অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিগত তৃণমূল […]

আরও পড়ুন

Anemia | ওষুধেও কমছে না রক্তাল্পতা? কোথায় ভুল হচ্ছে, জেনে নিন হিমোগ্লোবিন বাড়ানোর ঘরোয়া উপায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রক্তাল্পতা বা অ্যানিমিয়া (Anemia) দেখা দিলেই বেশিরভাগ মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই আয়রন ট্যাবলেট খেতে শুরু করেন। কিন্তু রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার একমাত্র কারণ কি শুধুই আয়রনের ঘাটতি? বিশেষজ্ঞরা বলছেন, সব রক্তাল্পতা আয়রনের অভাবে হয় না। এটি একটি উপসর্গ মাত্র, যা নানা অভ্যন্তরীণ রোগের কারণেও হতে পারে। অনেক সময় শরীরে পুষ্টিকর উপাদান […]

আরও পড়ুন

Prepare Service Resumed | অবশেষে স্বাভাবিক হল রেল যোগাযোগ! সফল ট্রায়াল রানের পর নিউ ফরাক্কা দিয়ে শুরু ট্রেন চলাচল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অবশেষে নিউ ফরাক্কায় (New Farakka) স্বাভাবিক হল রেল পরিষেবা (Prepare Service Resumed)। অতিবৃষ্টির জেরে রেললাইনের নীচে ধসের কারণে প্রায় ৬৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। তবে শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টার পর থেকে ফরাক্কার উপর দিয়ে ট্রেনের চাকা গড়িয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, আপাতত ওই লাইনে ট্রেন চলাচলে আর কোনও বাধা নেই। […]

আরও পড়ুন

Nepal Flash Flood | ১১ দিন আটকে! নেপালের সুড়ঙ্গে জীবিত উদ্ধার চিনা নাগরিক, ধ্বংসস্তূপে সন্ধান মিলল এক মহিলারও

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হড়পার (Nepal Flash Flood) অন্তহীন বিষাদের মাঝে আশার আলো হয়ে সামনে এল কিছু অবিশ্বাস্য উদ্ধারের ঘটনা। বিপর্যয় আঘাত হানার দীর্ঘ ১১ দিন পর আপার ‘ত্রিশূলী-১’ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হল এক চিন শ্রমিককে (Chinese language employee rescued)। অন্যদিকে, নুয়াকোট জেলা থেকে উদ্ধার করা হয়েছে […]

আরও পড়ুন

Swatantra Bhardwaj Arrested | নিট আন্দোলনকারীর বাবাকে মারধর করে পডকাস্টে গর্ব প্রকাশ! অবশেষে গ্রেপ্তার স্বতন্ত্র ভরদ্বাজ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অবশেষে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার (Swatantra Bhardwaj Arrested) করল দিল্লি পুলিশ (Delhi Police)। তাঁকে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে পাকড়াও করা হয়েছে। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে (Jantar Mantar) আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেওয়া এবং এক প্রতিবাদীর বাবার উপর হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে পাতিয়ালা […]

আরও পড়ুন

Malda Medical Faculty | মালদা মেডিকেলে পরপর শিশুমৃত্যুর ঘটনায় পদক্ষেপ স্বাস্থ্যভবনের, সরানো হল সুপারকে

মালদা: সাম্প্রতিক সময়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical Faculty) অস্বাভাবিক হারে শিশুমৃত্যুর (Kids demise) ঘটনায় এবার কড়া পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। মালদা মেডিকেলের একাধিক পদে রদবদল করল স্বাস্থ্যভবন। মেডিকেল সুপার তথা এম‌এসভিপি (MSVP) পদ থেকে সরানো হয়েছে প্রসেনজিৎ বরকে। তাঁর পরিবর্তে মালদা মেডিকেলের ইএনটি বিভাগের প্রধান গণেশ চন্দ্র গাইনকে এম‌এসভিপি পদে বসানো হয়েছে। শিশু […]

আরও পড়ুন

Nepal Darchula Landslide | হড়পা বানে বিপর্যস্ত নেপালে ফের বন্যার আশঙ্কা! ধারচুলায় ধসে আটকে গেল চৌলানি নদীর গতিপথ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ প্রকৃতির ধ্বংসলীলা কাটিয়ে ওঠার আগেই নেপালে ফের নতুন করে বন্যার আশঙ্কা দানা বাঁধছে (Nepal Darchula Landslide)। সে দেশের ধারচুলা জেলায় নতুন করে ধস নামার জেরে আংশিক ভাবে আটকে গিয়েছে চৌলানি নদীর গতিপথ। এই ঘটনায় নদী প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। ইতিমধ্যেই নদী তীরবর্তী ও নিম্ন […]

আরও পড়ুন

Basuniabari Puja Moinaguri | রাজরোষ থেকে নির্বাসন, রাজবাড়ির আদলে পুজো শুরু! ২১৬ বছরে পা দিল ময়নাগুড়ির ঐতিহাসিক বসুনিয়াবাড়ির দুর্গাপুজো

অভিরূপ দে, ময়নাগুড়ি: কোচবিহার রাজবাড়ির দুর্গাপুজো গোপনে দেখে ফেলাই কাল হয়েছিল ধনবর বসুনিয়ার (Basuniabari Puja Moinaguri)। রাজরোষে রাজ্য ছাড়তে হয় তাঁকে। আশ্রয় নেন তৎকালীন চাপগড় পরগনায়। ভাগ্য ফিরেছিল নিজের পরিশ্রমে, ধনবর হয়ে ওঠেন বিত্তবান। তবে রাজবাড়ির বড়দেবীর সেই রূপ তিনি ভুলতে পারেননি। অবশেষে ১৮১০ সালে আমগুড়িতে নিজের ভিটেতেই শুরু করলেন দুর্গাপুজো। কোচবিহার রাজপরিবারের বড়দেবীর আদলেই […]

আরও পড়ুন

India vs Pakistan Girls Asia Cup 2026 | মেয়েদের এশিয়া কাপে বাইশ গজে আজ ফের ভারত-পাকিস্তান মহারণ!, একাধিক রেকর্ডের হাতছানি স্মৃতি-হরমনপ্রীতদের সামনে   

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ম্যাচের শুরু বা শেষে হ্যান্ডশেক নিয়ে বিতর্ক হোক কিংবা অন্য কোনো জল্পনা, সমস্ত অঙ্ক দূরে সরিয়ে আজ বাইশ গজে ফের মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan Girls Asia Cup 2026)। মহিলাদের এশিয়া কাপে ভারতীয় দল ইতিমধ্যেই শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিলেও, টুর্নামেন্টের এই হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামার […]

আরও পড়ুন

West Bengal Climate Replace | সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দফায় দফায় বৃষ্টির (West Bengal Climate Replace) পর শুক্রবার থেকেই কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছিল। তবে আজ শনিবার ফের তিলোত্তমায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা […]

আরও পড়ুন

Siliguri | ফরাক্কায় ট্রেনের চাকা থমকাতেই বেসরকারি বাসে চড়া দাম! যাত্রীদের রক্ষায় শিলিগুড়ি থেকে ৩৫-৪০টি বিশেষ সরকারি বাস

শিলিগুড়ি: নিউ ফরাক্কার (New Farakka) কাছে রেললাইনে ধসের জেরে বাতিল হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে চলাচলকারী একাধিক ট্রেন। আর সেই সুযোগে বাসের ভাড়া আকাশছোঁয়া করে দিয়েছেন বেসরকারি বাস মালিকরা। ভাড়ার নামে কার্যত লুট চলছে যাত্রীদের কাছ থেকে। অভিযোগ, ৩০০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এমন অভিযোগ জোরদার হতেই আসরে নামল রাজ্য […]

আরও পড়ুন

Raiganj | রায়গঞ্জে পুলিশের গোপন অভিযান! ৩৩৫ গ্রাম হেরোইন ও নগদ টাকা সহ গ্রেপ্তার ২ মাদক পাচারকারী

রায়গঞ্জ: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় মাদক পাচার চক্রের পর্দাফাঁস করল রায়গঞ্জ (Raiganj) পুলিশ। শুক্রবার নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে চালানো এই অভিযানে দুই সন্দেহভাজন পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ (Police)। ধৃতদের হেপাজত থেকে ৩৩৫.৪১ গ্রাম সন্দেহভাজন হেরোইন এবং নগদ ৮০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট আইনি প্রক্রিয়া […]

আরও পড়ুন

Elephant Saved | ডুয়ার্সে ফের চালকদের তৎপরতা! ইমার্জেন্সি ব্রেক কষে মুখোমুখি ধাক্কা থেকে মস্ত হাতিকে বাঁচালেন দুই ট্রেন চালক

নাগরাকাটা: সামনে থেকে আগুয়ান ট্রেন দেখেও কোনও হেলদোল নেই, রেললাইন ধরে দুলকি চালে হেঁটে আসছে বিশাল এক গজরাজ। শুক্রবার সকালে বাগ্রাকোট ও সেবক (Sevoke) স্টেশনের মধ্যবর্তী মংপং বনাঞ্চল এলাকায় এমন দৃশ্য চোখে পড়তেই তড়িঘড়ি সিদ্ধান্ত নেন পণ্যবাহী ট্রেনের দুই চালক সাকেন্দ্র কুমার ও গগন মাথুর। কোনো ঝুঁকি না নিয়ে সাথে সাথে জরুরীকালীন ব্রেক কষে শিলিগুড়িগামী […]

আরও পড়ুন

Sonia Gandhi | পেঙ্গুইনের বিদায়ের পর হার্পারকলিন্সের হাতে সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত আত্মজীবনী ‘বিলংগিং’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়ার সঙ্গে চুক্তিভঙ্গের পর অবশেষে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর (Sonia Gandhi) বহুল আলোচিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশের দায়িত্ব নিল প্রখ্যাত প্রকাশনা সংস্থা হার্পারকলিন্স ইন্ডিয়া। আগামী ১০ নভেম্বর ২০২৫ তারিখে বইটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার কথা রয়েছে। HarperCollins India will publish Belonging: […]

আরও পড়ুন

Bonded Labor Rescue | আলিপুরদুয়ার হিমঘরে পুলিশ ও শ্রম দপ্তরের যৌথ অভিযান, উদ্ধার বন্ধকী ও নাবালক সহ ৩ শ্রমিক  

শালকুমারহাট: আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমার মোড়ের একটি বেসরকারি হিমঘরে অভিযান চালিয়ে এক বন্ধকী শ্রমিক (Bonded Labor Rescue) এবং দুই নাবালক শ্রমিককে উদ্ধার করল জেলা পুলিশ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সোনাপুর ফাঁড়ির পুলিশ, শ্রম দপ্তর এবং চাইল্ড হেল্পলাইন ইউনিটের প্রতিনিধিরা যৌথভাবে এই অভিযান চালান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে […]

আরও পড়ুন

Changrabandha Sulfur Seizure | চ্যাংরাবান্ধায় মধ্যরাতে পুলিশ ও BSF-এর যৌথ অভিযান! উদ্ধার প্রায় সাড়ে চারশো কেজি সালফার, পলাতক বাড়ি মালিক

মেখলিগঞ্জ: গোপন সূত্রের খবরের ভিত্তিতে মধ্যরাতে বড়সড় সাফল্য পেল মেখলিগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ (BSF)। বৃহস্পতিবার মধ্যরাতে চ্যাংরাবান্ধা এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত বিপুল পরিমাণ সালফার (Changrabandha Sulfur Seizure) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মেখলিগঞ্জ মহকুমা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেখলিগঞ্জ থানার ওসি জটেশ চন্দ্র ঝা-র নেতৃত্বে […]

আরও পড়ুন

West Bengal Climate Forecast | শরতেও থামছে না বর্ষণ! নিম্নচাপ ও ডিভিসির জলে ভাসছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ খাতায়-কলমে বর্ষা বিদায়ের সময় ঘনিয়ে এলেও বৃষ্টির হাতছানি কাটছে না। বরং শরৎকালেও বৃষ্টির পরিমাণ আরও বাড়ল (West Bengal Climate Forecast)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই ডিভিসি (DVC)-র ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং নদীর জলস্তর বিপদসীমার দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে আগামী বুধবার, ৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দফায় […]

আরও পড়ুন

Siliguri hall | শিলিগুড়ি করিডরে  ২০৭৭ কোটির সড়ক

শিলিগুড়ি :  ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-এর সুরক্ষা এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। দার্জিলিং জেলার বাগডোগরা থেকে পানিট্যাঙ্কি ও খড়িবাড়ি হয়ে গলগলিয়া পর্যন্ত ৩১.০২ কিলোমিটার দীর্ঘ ৩২৭ নম্বর জাতীয় সড়কটি চার লেনের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ২,০৭৭.১৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে বৃহস্পতিবার সোশ্যাল […]

আরও পড়ুন

তুলা দৈনিক রাশিফল (৪ সেপ্টেম্বর, ২০২৬) — বৈদিক জ্যোতিষ গণনা – Uttarbanga Sambad

তুলা রাশির আজকের সম্পূর্ণ দৈনিক বিশ্লেষণ তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি উচ্চতর দৃষ্টিভঙ্গি থেকে দেখা কোনো চওড়া ও দীর্ঘ রাস্তার মতো ধীরে ও প্রসারিত ছন্দে শুরু হচ্ছে। আপনার হরাইজনস জোনে অবস্থানরত ক্ষীয়মাণ চাঁদ অংশীদারিত্বের ঘরে থাকা শনির দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে, যা জীবনের বড় প্রেক্ষাপটের কোনো আলোচনাকে একটি দীর্ঘস্থায়ী রূপ দিতে সাহায্য করবে। […]

আরও পড়ুন

Farakka Barrage | ফরাক্কার গেট খুলতেই হুহু করে বাড়ছে জলস্তর! বন্যার আশঙ্কায় মাথায় হাত কৃষকদের

মুর্শিদাবাদ: দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের লাইফলাইন ফরাক্কা ব্যারেজের (Farakka Barrage) গেট খোলা শুরু হতেই নদী তীরবর্তী অঞ্চলে বাড়ল জলস্তর। আকস্মিক এই জলবৃদ্ধির ফলে চরম বন্যার আশঙ্কায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন জেলার কৃষকরা। অপরিণত অবস্থাতেই তড়িঘড়ি ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন তাঁরা। প্রশাসনের সহযোগিতা চেয়ে ইতিমধ্যেই দুয়ারে ঘুরছেন আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ব্যারেজের গেট খোলার জেরে জলঙ্গী, […]

আরও পড়ুন

Alipurduar | বালি-পাথরের অবৈধ কারবার, তৃণমূলের পথেই হাঁটছে বিজেপি 

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার (Alipurduar)-১ ব্লকের এক প্রভাবশালী তৃণমূল (TMC) নেতার নাম বারবার জড়িয়েছে বালি ও পাথরের বেআইনি কারবারে। বৈধ ব্যবসার আড়ালে ওই নেতা এবং তাঁর অনুগামীরা অবৈধ কারবার চালাচ্ছিলেন বলে এতদিন অভিযোগ করে এসেছে বিজেপি (BJP)। কিন্তু রাজ্যে পালাবদল ঘটতেই ওই তৃণমূল নেতার জায়গায় একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করতে বিজেপিরই নেতাদের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু […]

আরও পড়ুন

Alipurduar | অনুমোদনহীন ২৯৪টি বেসরকারি স্কুলে কড়া নজরদারি, আলিপুরদুয়ারে শুরু হচ্ছে শিক্ষা দপ্তরের পরিদর্শন

ভাস্কর শর্মা, ফালাকাটা: কোনও স্কুল নিয়ম মেনে চালাতে গেলে প্রথমেই রাজ্য সরকারের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি নেওয়া বাধ্যতামূলক। এরপর স্কুল চালানোর জন্য প্রয়োজন হয় রাজ্য সরকারের নিজস্ব বা অন্য কোনও স্বীকৃত বোর্ডের অনুমোদন। কিন্তু আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় এমন অসংখ্য বেসরকারি স্কুল চলছে, যেগুলির বৈধ অনুমোদন বা এনওসি নেই। পাশাপাশি, মানা হচ্ছে না […]

আরও পড়ুন

Malda | পুজোর পরেই মালদায় বিমান পরিষেবা চালুর তোড়জোড়, সীমানা পাঁচিল বানাতে খরচ প্রায় ৯০ লক্ষ

কল্লোল মজুমদার, মালদা: নতুন জমিতে নয়, পুরোনো বিমানবন্দর দিয়েই মালদায় (Malda) বিমান পরিষেবা চালুর প্রস্তুতি এবার আরও জোরদার হল। আপাতত ১৯ আসনের বিমান চালানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে ৭২ আসনের বিমান চালানোরও পরিকল্পনা রয়েছে বলে বুধবার জানালেন রাজ্য বিধানসভার বিজেপির মুখ্য সচেতক এবং ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি। মালদা বিমানবন্দরের (Malda Airport) নিরাপত্তা পরিকাঠামো গড়ে তুলতে প্রক্রিয়া […]

আরও পড়ুন

NBMCH | হাতে ঘুষের টাকা ধরতেই বিপত্তি! উত্তরবঙ্গ মেডিকেলের কর্মীকে গ্রেপ্তার করল দুর্নীতি দমন শাখা

শিলিগুড়ি: সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির শিকড় কতটা গভীরে প্রোথিত, তার আরও এক নজির মিলল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (NBMCH)। ময়নাতদন্তের পর মৃতদেহের ভিসেরা (Viscera) রিপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সরাসরি উৎকোচ নেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা বা এসিবি (Anti-Corruption Bureau)-র হাতে হাতেনাতে গ্রেপ্তার হলেন হাসপাতালের এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ধৃতের নাম বাবলু মল্লিক। […]

আরও পড়ুন

Mamata Banerjee | ‘গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বিপন্ন’, বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা এবং বিরোধী দলের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে শাসক দল বিজেপি (BJP) ও রাজ্য সরকারের বিরুদ্ধে চরম আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফেসবুক লাইভে এসে তাঁর অভিযোগ, রাজ্যে গণতন্ত্র আজ বিপন্ন, গ্রাম থেকে শহরজুড়ে পুলিশ ও গেরুয়া শিবিরের আশ্রিত দুষ্কৃতীরা […]

আরও পড়ুন

Jadavpur College | সাদা রংয়ের দেওয়াল ঢাকল নতুন স্লোগানে, উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পালটা পোস্টার ও মিছিল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সাদা রংয়ে ঢেকে দেওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল রাতারাতি ফের ভরে উঠল স্লোগানে। সরাসরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) (RSS), অ্যাডলফ হিটলার এবং বেনিতো মুসোলিনিকে নিশানা করে লেখা হয়েছে একাধিক স্লোগান। একই সঙ্গে ক্যাম্পাসে ‘ফ্রি প্যালেস্তাইন’ দাবির বিরোধিতায় অটলবিহারী বাজপেয়ীর পুরোনো বক্তব্য সংবলিত পালটা পোস্টারও নজরে এসেছে। সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত […]

আরও পড়ুন

Tibet Earthquake | নেপালে হড়পার রেশ কাটতে না কাটতেই ভূমিকম্প তিব্বতে! বাড়ছে উদ্বেগ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হড়পার রেশ এখনও কাটেনি (Nepal Flash Flood)। এরই মাঝে এবার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত (Tibet Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পনের উৎসস্থল। তবে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির বা হতাহতের […]

আরও পড়ুন