Sonia Gandhi | পেঙ্গুইনের বিদায়ের পর হার্পারকলিন্সের হাতে সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত আত্মজীবনী ‘বিলংগিং’

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়ার সঙ্গে চুক্তিভঙ্গের পর অবশেষে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর (Sonia Gandhi) বহুল আলোচিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশের দায়িত্ব নিল প্রখ্যাত প্রকাশনা সংস্থা হার্পারকলিন্স ইন্ডিয়া। আগামী ১০ নভেম্বর ২০২৫ তারিখে বইটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার কথা রয়েছে।

প্রাথমিকভাবে পেঙ্গুইন ইন্ডিয়া এই বইটি প্রকাশের সঙ্গে যুক্ত থাকলেও, পাণ্ডুলিপির কিছু বিষয় নিয়ে মতবিরোধ এবং সম্পাদনা সংক্রান্ত জটিলতার জেরে সেই চুক্তি ভেস্তে যায়। যদিও পেঙ্গুইনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সম্পাদনা ও তথ্য যাচাইয়ের বিষয়টি প্রকাশনা প্রক্রিয়ারই একটি স্বাভাবিক অংশ, তবে রাজনৈতিক মহলে এ নিয়ে নানা জল্পনা তৈরি হয়।

অবশেষে সমস্ত অনিশ্চয়তার অবসান ঘটিয়ে হার্পারকলিন্স (HarperCollins India )জানিয়েছে, চলতি বছরের ১০ নভেম্বর অত্যন্ত আকর্ষণীয় এই রাজনৈতিক ও ব্যক্তিগত স্মৃতিকথাটি ভারতীয় পাঠকদের হাতে তুলে দেওয়া হবে। বইটিতে সনিয়া গান্ধীর যুদ্ধোত্তর ইতালির শৈশব, ভারতে আগমন, গান্ধী পরিবারের অন্দরমহল এবং তাঁর রাজনৈতিক জীবনের নানা অজানা অধ্যায় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *