Malda Medical Faculty | মালদা মেডিকেলে পরপর শিশুমৃত্যুর ঘটনায় পদক্ষেপ স্বাস্থ্যভবনের, সরানো হল সুপারকে

শিক্ষা
Spread the love


মালদা: সাম্প্রতিক সময়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical Faculty) অস্বাভাবিক হারে শিশুমৃত্যুর (Kids demise) ঘটনায় এবার কড়া পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। মালদা মেডিকেলের একাধিক পদে রদবদল করল স্বাস্থ্যভবন। মেডিকেল সুপার তথা এম‌এসভিপি (MSVP) পদ থেকে সরানো হয়েছে প্রসেনজিৎ বরকে। তাঁর পরিবর্তে মালদা মেডিকেলের ইএনটি বিভাগের প্রধান গণেশ চন্দ্র গাইনকে এম‌এসভিপি পদে বসানো হয়েছে। শিশু বিভাগের এইচওডি সুষমা সাহুকেও বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে আপাতত শুধু অ্যাসোসিয়েট প্রফেসর পদে রাখা হচ্ছে।

মেডিকেল থেকে প্রাপ্ত অভ্যন্তরীণ পরিসংখ্যানে মৃত্যুর গ্রাফ রীতিমতো শিউরে ওঠার মতো। উল্লেখ্য, গত মে মাসে যেখানে হাসপাতালে মৃত্যু হয়েছিল ৬৩টি শিশুর, জুনে তা বেড়ে দাঁড়ায় ৭৪-এ। জুলাইয়ে সেই সংখ্যা আরও লাফিয়ে পৌঁছায় ৮৭-তে। আর অগাস্টের মাত্র ২৭ দিনেই মৃত্যু হয়েছে ৮৯টি শিশুর। অর্থাৎ প্রতি মাসে মৃত্যুর হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অবশেষে গত ২৯ অগাস্ট শিশুমৃত্যুর তদন্তে মালদা মেডিকেলে আসে স্বাস্থ্যভবনের প্রতিনিধি দল। সূত্রের খবর, ওই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই মালদা মেডিকেলে এই রদবদল করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *