Aged man from Bansdroni loses 2 lakh rupees after falling right into a lure set by fraudsters

ফের সেক্সটরশন শহরে। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা এক প্রৌঢ়কে ব্ল‌্যাকমেল করে তাঁর কাছ থেকে দফায় দফায় ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিল সাইবার জালিয়াতরা। এই ব‌্যাপারে ওই প্রৌঢ় বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেন। গত কয়েক বছর ধরে কলকাতা ও জেলার বহু বাসিন্দাকে ‘সেক্সটরশনে’র ফাঁদে ফেলে তাঁদের ব্ল‌্যাকমেল করার অভিযোগ প্রকাশ্যে এসেছে। এভাবে কোটি কোটি […]

আরও পড়ুন

চিনে চিপ পাচারে অন্যতম ষড়যন্ত্রকারী সিঙ্গাপুরের লি মিং, এনভিডিয়া কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট

বিবাহবহির্ভূত সম্পর্ক, তথ্যপাচার-সহ একাধিক অভিযোগ ওঠার পর এনভিডিয়ার সিইও পদ ছেড়েছেন জেনসেন হুয়াং। এই অবস্থায় বিশ্ববিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা যখন ‘ড্যামেজ কন্ট্রোলে’ ব্যস্ত, তখন সংস্থার চিপ চিনে ‘পাচারের’ অভিযোগে নতুন নাম উঠে এল। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন সিঙ্গাপুরনিবাসী লি মিং। এনভিডিয়া চিপ চিনে ‘পাচারের’ জন্য […]

আরও পড়ুন

বিবাহিত পরিচয় লুকিয়ে তরুণীর সঙ্গে প্রেম, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার ‘মানবাধিকার কর্মী’

বিবাহিত পরিচয় গোপন, নিজেকে মানবাধিকার কর্মী বলে দাবি করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাসের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির নবগ্রাম বিধানপল্লি এলাকায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাজের সুবাদেই অভিযোগকারীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্তের। অভিযোগকারী মহিলা নবগ্রামে সৌমেনের একটি অফিসে কাজ করতেন। অভিযোগ, সৌমেন ওই মহিলাকে নিজের […]

আরও পড়ুন

ফাইনালের কাছে এসে বিগ বস থেকে ছিটকে গেলেন রণিতা, কথায় কথায় কান্নাই কাল?

সপ্তমীতে সবাইকে চমকে দিয়ে বিগ বস বাংলায় হয়েছিল জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি। একসঙ্গে প্রবেশ করেছিল সৌরভ দাস ও রণিতা দাস। মাত্র কয়েক সপ্তাহেই শেষ হল রণিতার বিগ বস জার্নি। দর্শকদের ভোটে দুর্গ থেকে বেরিয়ে গেলেন তিনি। অর্থাৎ নমিটেডেট হয়েও ১২ তম সপ্তাহে টিকে গেলেন তনুশ্রী রায় দাস। অর্থাৎ ফাইনালের আরও কাছে পৌঁছে গেলেন জলপাইগুড়ির বধূ। […]

আরও পড়ুন

অরুণাচল সীমান্তে উত্তেজনা কমাতে ভারত ও চিনের সেনাকর্তাদের ১০ দিনের ম্যারাথন বৈঠক

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ অরুণাচল প্রদেশ সীমান্তে সংঘাত এড়াতে এবং শীতের আগে সামরিক উত্তেজনা কমাতে দীর্ঘ বৈঠকে বসেছিলেন ভারত ও চিনের শীর্ষ সেনাকর্তারা। সূত্রের খবর, ভারত-চিন সীমান্ত সংঘাতের (India China border battle) আবহে দিওয়ালির পর ৮ নভেম্বর থেকে প্রায় ১০ দিন ধরে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় সেনার তিন নম্বর কোরের জেনারেল অফিসার […]

আরও পড়ুন

হাসিনার প্রত্যাবর্তনের আবহে জ্বলছে বাংলাদেশ, তার মধ্যেই ভারত-বাংলাদেশ নদী কমিশন বৈঠক ঢাকায়

হাসিনার প্রত্যাবর্তনের আগে জ্বলছে বাংলাদেশ। এই আবহে ঢাকায় ভারত-বাংলাদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক হয়ে গেল রবিবার। এটি ছিল দু’দেশের ৯১তম যৌথ কমিটির বৈঠক। ১৯৯৬ সালের গঙ্গার জলবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা এবং গঙ্গা ও পদ্মা নদীর জলপ্রবাহ ও বণ্টনসংক্রান্ত তথ্য বিনিময় নিয়ে আলোচনা হয়েছে এদিন। জানা গিয়েছে, বৈঠকে গঙ্গা চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন […]

আরও পড়ুন

পাঁচে পাঁচ! ম্যাকলারেনের প্রত্যাবর্তনে চার্চিল বধে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল মোহনবাগান

দিন সাতেক পর আইএসএল ডার্বি। তার আগে চার্চিল ব্রাদার্সেকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল মোহনবাগান। গোয়ার মাঠে ফিট ম্যাকলারেনকে দেখে চওড়া হাসি ফুটেছিল মেরিনার্সের। চার্চিলের বিরুদ্ধে ফিরলেন অজি তারকা। গোল পেলেন না। তবেও দু’টি গোলের ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। বোঝাই যাচ্ছিল, ভালো কিছু করার তাগিদ নিয়ে শনিবার নেমেছিলেন। চার্চিলকে ২-১ গোলে হারিয়ে গোয়া থেকে ফিরছে মোহনবাগান। […]

আরও পড়ুন

‘শত্রুতা’ ভুলে পুরভোটে হাত মেলাবে বাম-তৃণমূল? সেলিমদের কোর্টেই বলল ঠেললেন বেবি

সামনেই পুরভোট। বিধানসভা নির্বাচনের ফলই প্রমাণ করে দিয়েছে, বাংলায় বিজেপিকে রোখা বেশ কঠিন। ফলে বিরোধীদের জোট নিয়ে একটা গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে। বাম-কংগ্রেস ও তৃণমূলের অন্দরে তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে বলেই সূত্রের। রবিবার সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি বুঝিয়ে দিলেন, রাজ্যস্তরে এই জোটের সিদ্ধান্ত থাকছে সেখানকার নেতৃত্বে হাতেই। ফলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে […]

আরও পড়ুন

Flower excessive costs following cyclones

তিন সপ্তাহের ব্যবধানে তিন-তিনটি ঘূর্ণিঝড়। ‘অর্ণব’, ‘মুরাসু’ আর তারপর ‘আকভান’। যার জেরে রাজ্য জুড়ে ফুল চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় বিয়ের মরশুমে ফুলের দাম আকাশ ছোঁয়া। ফুলশয্যার খাট সাজাতে হিমশিম অবস্থা বর পক্ষের! এই অগ্রহায়ণ মাসে মোট ন’টি বিয়ের লগ্ন। তার মধ্যে শনিবার বিয়ের দিন পার হয়েছে। রবিবার লগ্ন রয়েছে। ফলে আরও ৭ টি বিয়ের দিন […]

আরও পড়ুন

দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আলোচনা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) রবিবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের (Balendra Shah) সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকের পর সামাজিক মাধ্যম এক্স-এ বিদেশমন্ত্রী জানান, নেপালের সঙ্গে ভারতের এই বিশেষ বন্ধুত্বকে ভারত […]

আরও পড়ুন

ভিডিও গেমের যুগেও ‘হিট’ পুতুলখেলা! ফুলটুসি-শশীভূষণের বিয়ে নিয়ে সাজ সাজ রব

ডুগ্গু, ডাব্বু আর গুড়িয়া – তিন খুদের এখন ভীষণ ব্যস্ততা। মেয়ের বিয়ে যে! জামাই বরণের তোড়জোড় বাড়িতে। মেয়ের গয়নাগাটি, শাড়ি, পোশাক, বিয়ের যৌতুক থেকে শুরু করে লোক নিমন্ত্রণ, ছোট্ট হাতে তারাই সামলাচ্ছে সবটাই। আগামী ২৭ নভেম্বর, অর্থাৎ ১০ অগ্রহায়ণ, তাদের আদরের মেয়ে ফুলটুসির বিয়ে। পাত্র পাশের পাড়ার শশীভূষণ। সুকুমার রায়ের ‘সৎপাত্র’ কিনা জানা নেই, তবে […]

আরও পড়ুন

দিল্লিতে এসসিও সম্মেলনে পাক মন্ত্রী মুসাদিক মালিক, হয়নি দ্বিপাক্ষিক আলোচনা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লিতে উপস্থিত থেকেও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে বসা হল না। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সভায় যোগ দিতে এসে এমনই দাবি করলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক (Musadik Masood Malik)। তাঁর বক্তব্য, ভারতের তরফে এখনও পর্যন্ত দ্বিপাক্ষিক বৈঠকের কোনও আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি। তবে আলোচনার দরজা বন্ধ করতে নারাজ ইসলামাবাদ। […]

আরও পড়ুন

অহমদাবাদের কনসার্টে মঞ্চে অনুরাগিণীর চুম্বন, ভক্তকে আজীবন ফ্রি টিকিটের উপহার দিলজীতের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ জনপ্রিয় পঞ্জাবি সঙ্গীতশিল্পী দিলজীত দোসাঞ্ঝ (Diljit Dosanjh)-এর সাম্প্রতিক কনসার্টে অনুরাগীদের সঙ্গে তাঁর আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর সঙ্গীতানুষ্ঠানে এক ভক্তের অপ্রত্যাশিত আচরণ ও অপর এক ভক্তকে দেওয়া গায়কের বিশেষ উপহার নজর কেড়েছে দর্শকদের। মঞ্চে অনুষ্ঠান চলাকালীন হঠাৎই এক মহিলা অনুরাগী উঠে এসে দিলজীতকে চুমু […]

আরও পড়ুন

পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার রাজগঞ্জে, পাঠানো হল জেল হেফাজতে

জলপাইগুড়ি: পুত্রবধূর শ্লীলতাহানির অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করল পুলিশ। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ (Rajganj) ব্লকের ভোরের আলো (Bhorer Alo) থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তকে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ছেলের অনুপস্থিতিতে বাড়িতে পুত্রবধূর সঙ্গে শ্বশুর অশালীন আচরণ […]

আরও পড়ুন

Bangladesh Hindu | বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে পথে নামার ডাক শমীকের, দেশভাগ নিয়ে নেহরুকেও নিশানা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার প্রশ্নে এবার সরাসরি পথে নামার আহ্বান জানালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বক্তব্য, ওপার বাংলায় যাঁদের রক্ত ঝরছে, তাঁরা এপার বাংলারও আপনজন। তাই শুধু রাজনৈতিক বিবৃতি নয়, প্রতিবাদে শামিল হওয়া প্রয়োজন বাঙালি হিন্দুদেরও। একই সঙ্গে দেশভাগের ইতিহাস […]

আরও পড়ুন

লক্ষ লক্ষ টাকার সাইবার ‘প্রতারণা’, গ্রেপ্তার সিপিএম নেতা

লক্ষ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার জয়পুরের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এসএফআই লোকাল কমিটির সাধারণ সম্পাদক বর্তমানে জয়পুর সিপিএমের সাধারণ মেম্বার আলোক মিদ্দ্যা। শনিবার রাতে জয়পুর থানার পুলিশ আলোক মিদ্দ্যাকে গ্রেপ্তার করে। জয়পুরের সিপিএমের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও প্রাক্তন এসএফআইয়ের লোকাল কমিটির সাধারণ সম্পাদক জয়পুর ব্লকের প্রভাবশালী সিপিএম নেতা হিসেবে পরিচিত। পুলিশ একটি সাইবার প্রতারণার […]

আরও পড়ুন

হিলিতে পরিচয় লুকিয়ে বসবাসের অভিযোগ, জাল নথি-সহ আটক বাংলাদেশি তরুণী

হিলি: হিলি (Hili) থানার ৩ নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার চাপাহাট হরিবাসর পাড়ায় পরিচয় লুকিয়ে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি নারীকে আটক করেছে পুলিশ। ধৃত ওই নারী নিজের নাম ‘ববিতা রায়’ পরিচয় দিয়ে সেখানে বাস করছিলেন। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁর আসল নাম সেলিনা খাতুন।  পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে গোপন সূত্রের খবরের […]

আরও পড়ুন

mercury in equity cream kidney injury unwanted effects

ব্রণ কমবে, মুখের কালো দাগ মুছে যাবে, ত্বক হবে উজ্জ্বল! এমনই প্রতিশ্রুতিতে ভরসা করে অনলাইনে কেনা একটি ফেয়ারনেস ক্রিম। সোশাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের প্রচার দেখে সেই ক্রিম ব্যবহার শুরু করেছিল কেরলের ১৭ বছরের এক কিশোরী। প্রথম দিকে ফলও মিলেছিল। কিন্তু সেই প্রসাধনীই যে একদিন তার শরীরের ভিতরে বড় বিপদ ডেকে আনবে, তা ঘুণাক্ষরেও টের পায়নি সে। […]

আরও পড়ুন

‘ভোট দেয়নি, আলোও পাবে না’, পঞ্চায়েতে হেরে গ্রামের সব ‘স্ট্রিট লাইট’ খুলে নিলেন বিজেপি নেত্রী!

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হলেও তাঁকে ভোট দেয়নি গ্রামবাসী। ফলপ্রকাশের পর দেখা যায় পঞ্চায়েত সমিতি নির্বাচনে ৭৫১ ভোটে হার হয়েছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা শর্মার। নেত্রীর হারের মাত্র ৩ ঘণ্টার মধ্যেই খুলে ফেলা হল গ্রামের রাস্তায় লাগানো ৫০টি আলো। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে রাজস্থানে টঙ্ক জেলার পিপলু পঞ্চায়েতে। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। জানা […]

আরও পড়ুন

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র ‘বলেন’ শাহ (Balendra ‘Balen’ Shah)। গত মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম ভারত সফর। রোববার তিনি নয়াদিল্লিতে পৌঁছান। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে নেপালের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। […]

আরও পড়ুন

১৬ দিনের ব্যবধান, ফের বাংলাদেশের একই জায়গায় রবীন্দ্রনাথের ছবিতে কালি!

১৬ দিনের ব্যবধান। খুলনায় রেলস্টেশনের দেয়ালে নতুন করে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আবারও কালি! রবিবার শিববাড়ী মোড় এলাকায় এই দৃশ্য দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তড়িঘড়ি তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা এখনও জানা যায়নি। দিন ১৬ আগে খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে কেউ […]

আরও পড়ুন

করলা ভ্যালি চা বাগানে রাতের অন্ধকারে রেশন পাচারের অভিযোগ, গাড়ি আটক করলেন শ্রমিকরা

জলপাইগুড়ি: চা শ্রমিকদের জন্য বরাদ্দ রেশন সামগ্রী রাতের অন্ধকারে পাচারের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার করলা ভ্যালি চা বাগানে (Karala Valley Tea Property)। শনিবার রাতে একটি পিকআপ ভ্যানে করে সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়ার সময় শ্রমিকদের নজরে পড়লে সেটিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে খবর পেয়ে কোতোয়ালি থানার […]

আরও পড়ুন

রণবীর সিংকে নেটে বোলিং করার ডাক শচীনের, ‘ধুরন্ধরে’র কোন গুগলিতে কাত ক্রিকেট ‘ঈশ্বর’?

ক্রিকেট ব্যাটে কোটি কোটি সমর্থকের মন জিতেছেন। শোনা যায়, শচীন তেণ্ডুলকরের রসবোধও খুব ভালো। আর সেখানে তাঁকেও ‘গুগলি’তে কাত করতে চেয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। শেষ পর্যন্ত অবশ্য পারলেন না। ‘ধুরন্ধর’ রণবীরকে প্রশংসা করেও ঠিক মাঠের বাইরে ফেললেন ক্রিকেট ‘ঈশ্বর’। সেই সঙ্গে তাঁর সামনে রণবীরকে নেট বল করার আমন্ত্রণও জানালেন শচীন। শনিবার মুম্বইয়ের গেটওয়ে অফ […]

আরও পড়ুন

মেখলিগঞ্জে সাহিত্য উৎসব ও পত্রিকা প্রকাশ, ভারত-বাংলাদেশের কবিদের উপস্থিতিতে স্মরণ লক্ষ্মী নন্দীকে

মেখলিগঞ্জ: মেখলিগঞ্জে (Mekhliganj) অনুষ্ঠিত হল ‘লক্ষ্মী নন্দী স্মৃতি সাহিত্য উৎসব’। রবিবার মেখলিগঞ্জ বোর্ডিং মাঠে এই সাহিত্য আসরের আয়োজন করা হয়। ভারত ও বাংলাদেশের সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন বাংলাদেশের দিনাজপুর থেকে আগত কবি ও সাহিত্যিক বিধান দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমা শাসক লোপসাং তামাং, স্থানীয় বিধায়ক […]

আরও পড়ুন

অসুস্থ হয়ে হাসপাতালে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভেন্টিলেশন সাপোর্টে চলছে চিকিৎসা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁর শরীরে বিষাক্ত কীটনাশক প্রবেশ করেছে বলে দাবি করেছে পরিবার। শনিবার রাতে অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তর করা হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে রাত ৩টে নাগাদ তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানোর […]

আরও পড়ুন

Rail service blocked for nearly one hour as a result of Jagaddhatri immersion at Chandannagar

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের খ্যাতি কে না জানে? পুজো ঘিরে যত আকর্ষণ, তার চেয়ে বিন্দুমাত্র কম উৎসাহ নেই বিসর্জন নিয়েও। পুজো শেষে বিসর্জনের শোভাযাত্রা দেখতে প্রতি বছর দেশ-বিদেশের বহু মানুষ ভিড় জমান হুগলির এই শহরে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে গত বৃহস্পতিবার দশমীতে ঐতিহ্যবাহী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। তার বদলে রবিবার সন্ধ্যা ৬টা থেকে বিসর্জনের শোভাযাত্রা শুরু হওয়ার […]

আরও পড়ুন

বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তারেক রহমান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) দেশে অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই বিরোধী নেতাদের সঙ্গে রাজনৈতিক আলোচনার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় ঐক্যের বার্তা দিতে জামায়াতে ইসলামির প্রধান শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের সঙ্গে দ্রুতই বৈঠকে বসতে পারেন […]

আরও পড়ুন

লিজ শেষের মুখে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, গঙ্গারামপুরে মরে ভেসে উঠল লক্ষাধিক টাকার মাছ

গঙ্গারামপুর: লিজের মেয়াদ শেষ হওয়ার ঠিক তিন-চার দিন আগে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ কুইন্টাল মাছ মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) গঙ্গারামপুর থানা এলাকার চালুন্দা গ্রামে। এই ঘটনায় আনুমানিক ১০ লক্ষ টাকার বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এক মাছচাষি। রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় […]

আরও পড়ুন

হিলিতে সরকারি জমি দখল করে তৈরি বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন, আটক পাঁচ বাংলাদেশি

হিলি: রাজ্যে পালাবদলের পর এবার উত্তরপ্রদেশ ও অসমের ধাঁচে সরকারি জমি দখলমুক্ত করতে বুলডোজার চালাল প্রশাসন। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) হিলিতে (Hili) কালীপুজোর প্রতিমা বিসর্জনের ঝামেলায় আটক বাংলাদেশি নাগরিকদের তৈরি বাড়ি বুলডোজার (Bulldozer) দিয়ে গুঁড়িয়ে দিল হিলি থানার পুলিশ ও প্রশাসন। পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে প্রায় এক […]

আরও পড়ুন

‘দমাদম মস্ত কলন্দর’-এ জমে উঠল এসসিও সম্মেলন, সুফি গানে মুগ্ধ মোদিও!

দিল্লির পুরনো কেল্লায় আয়োজিত এসসিও সম্মেলন জমে উঠল ‘দমাদম মস্ত কলন্দর’-এর সুরে। সুফি গানের মূর্ছনায় মুগ্ধ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও ‘ডায়ালগ অফ সিভিলাইজেশনস’ ফোরামের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে পরিবেশিত এই সুফি গান যেন সীমানা ছাড়িয়ে এক অভিন্ন সাংস্কৃতিক দর্শনের বার্তা তুলে ধরেছিল। এই অনুষ্ঠানে […]

আরও পড়ুন