দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আলোচনা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) রবিবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের (Balendra Shah) সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠকের পর সামাজিক মাধ্যম এক্স-এ বিদেশমন্ত্রী জানান, নেপালের সঙ্গে ভারতের এই বিশেষ বন্ধুত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি আরও উল্লেখ করেন যে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে নেপালের প্রধানমন্ত্রীর আসন্ন বৈঠকের দিকে তিনি তাকিয়ে রয়েছেন।

নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নয়াদিল্লির তাজমহল হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে সংযোগ, বাণিজ্য, ট্রানজিট বাণিজ্য, শক্তি, সংস্কৃতি, শিক্ষা এবং খেলাধুলো—বিশেষ করে ক্রিকেট ও ফুটবল সহ সাধারণ মানুষের পারস্পরিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান বলেন্দ্র শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ (Jitin Prasada)। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর দুই দেশের দীর্ঘস্থায়ী ও বহুমাত্রিক অংশীদারিকে আরও মজবুত করার সুযোগ দেবে। চলতি বছরের মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই বলেন্দ্র শাহের প্রথম ভারত সফর এবং তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *