Flower excessive costs following cyclones

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


তিন সপ্তাহের ব্যবধানে তিন-তিনটি ঘূর্ণিঝড়। ‘অর্ণব’, ‘মুরাসু’ আর তারপর ‘আকভান’। যার জেরে রাজ্য জুড়ে ফুল চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় বিয়ের মরশুমে ফুলের দাম আকাশ ছোঁয়া। ফুলশয্যার খাট সাজাতে হিমশিম অবস্থা বর পক্ষের! এই অগ্রহায়ণ মাসে মোট ন’টি বিয়ের লগ্ন। তার মধ্যে শনিবার বিয়ের দিন পার হয়েছে। রবিবার লগ্ন রয়েছে। ফলে আরও ৭ টি বিয়ের দিন বাকি।

জগদ্ধাত্রী পুজোর সময় ২০ টি বাসন্তী গাঁদার মালা যেখানে বিক্রি হয়েছে ৫৫০ টাকায়। তা বেড়ে হয়ে গিয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকা। এই বাসন্তী গাঁদা ঝুরো যেখানে ১৫০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। বিয়ের লগ্ন থাকায় এখন তার দাম ২০০ টাকা কেজি। কমলা রঙের এক ডজন গ্লাডিওলাসের দামও ৫০ টাকা। রজনীগন্ধা ১০০ টাকা কেজি। ১০০টি গোলাপের দাম বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এক ডজন চন্দ্রমল্লিকা ১১০ টাকায়। তিন ফুট সাইজের ২০ টি লাল গাঁদা ফুলের দাম ৬০০ টাকা। এই লাল গাঁদা ঝুরো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। সব ফুলেরই দাম বেড়ে গিয়েছে অনেকটাই।

আরও পড়ুন:

হাওড়ার মল্লিকঘাট ও পূর্ব মেদিনীপুরের বাজারে এই দামে বিক্রি হলেও যে সকল জেলায় সেভাবে ফুল চাষ হয় না অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও উত্তরবঙ্গের জেলাগুলিতে দাম আরও বেশি। আকভানের প্রভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়াতে ব্যাপক ক্ষতি হয়েছে। আগের দুটি ঘূর্ণিঝড়ের কারণেই কালী ও জগদ্ধাত্রী পুজোয় ফুলের দাম বেশ চড়া ছিল। আর সাম্প্রতিক ‘আকভান’-র প্রভাবে দাম আরও বেড়ে গিয়েছে।

সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, “ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের ফলে চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, মোরগা, রড- গ্ল্যাডিওলাস সহ স্টিক যুক্ত ফুলের গাছগুলি ঝুঁকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও গাঁদা, দোপাটি, অপরাজিতা, চন্দ্রমল্লিকা সহ নরম প্রকৃতির সব ফুলের গাছগুলির গোড়ায় জল জমে অনেক গাছ মরে গিয়েছে। পাশাপাশি গাঁদা ফুল সহ বিভিন্ন পাপড়ি যুক্ত ফুলের পাপড়িতে জল ঢুকে গিয়ে পাপড়ি পঁচে ফুলে দাগ এসে গিয়েছে। এজন্যই দাম এতটা বেড়েছে। ” তাই ফুল চাষীদের ক্ষতিপূরণের দাবিতে শনিবার ই-মেইল মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর কাছে ওই ব্যবসায়ী সংগঠনের তরফে স্মারকলিপি দেওয়া হয়েছে। ওই সংগঠনের দাবি ফুলকে ‘অর্থকরী কৃষিপণ্য’ হিসাবে স্বীকৃতি দিয়ে শস্য বীমা প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *