পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার রাজগঞ্জে, পাঠানো হল জেল হেফাজতে

খেলাধুলা/SPORTS
Spread the love


জলপাইগুড়ি: পুত্রবধূর শ্লীলতাহানির অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করল পুলিশ। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ (Rajganj) ব্লকের ভোরের আলো (Bhorer Alo) থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তকে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ছেলের অনুপস্থিতিতে বাড়িতে পুত্রবধূর সঙ্গে শ্বশুর অশালীন আচরণ করেন বলে অভিযোগ। পরবর্তীতে বিষয়টি নিয়ে পরিবারে তীব্র অশান্তি শুরু হয় এবং ঘটনাটি জানাজানি হতেই শনিবার স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগকারী গৃহবধূর দাবি, তাঁর উপর অন্যায় আচরণ করা হয়েছে, যার জেরে তাঁর সংসার ভাঙার উপক্রম হয়েছে। তিনি অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্য দিকে, অভিযুক্তের মেয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁর বাবা মদ্যপ অবস্থায় কেবল নাতিকে কোলে নিতে গিয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালানো হচ্ছে।

The publish পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেপ্তার রাজগঞ্জে, পাঠানো হল জেল হেপাজতে appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *