হিলিতে সরকারি জমি দখল করে তৈরি বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন, আটক পাঁচ বাংলাদেশি

খেলাধুলা/SPORTS
Spread the love


হিলি: রাজ্যে পালাবদলের পর এবার উত্তরপ্রদেশ ও অসমের ধাঁচে সরকারি জমি দখলমুক্ত করতে বুলডোজার চালাল প্রশাসন। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) হিলিতে (Hili) কালীপুজোর প্রতিমা বিসর্জনের ঝামেলায় আটক বাংলাদেশি নাগরিকদের তৈরি বাড়ি বুলডোজার (Bulldozer) দিয়ে গুঁড়িয়ে দিল হিলি থানার পুলিশ ও প্রশাসন। পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টার অভিযানে সরকারি জমি দখলমুক্ত করা হয়। অভিযান চলাকালীন কৌতূহলী জনতার ভিড় সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৩ তারিখ রাতে ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকার শিবাজি সংঘের কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে অশান্তি বাধে। ঘটনার তদন্তে নেমে পরদিন, ১৪ তারিখ শনিবার সকালে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করে হিলি থানার পুলিশ।

তদন্তে উঠে আসে, ওই ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢুকে ওই এলাকায় সরকারি জায়গা দখল করে বসবাস করছিলেন। এরপরই ধৃতদের হোল্ডিং সেন্টারে পাঠিয়ে ওই সরকারি জমি দখলমুক্ত করার আইনি প্রক্রিয়া শুরু করে প্রশাসন।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই রবিবার দুপুরে পূর্ত দপ্তর ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান চালায় হিলি থানার পুলিশ। বুলডোজার চালিয়ে সরকারি জমির ওপর নির্মিত টিনের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় জমান। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রাজু মহন্ত বলেন, “সাত বছর ধরে হিন্দু সেজে বসবাস করছিল। আমরা বিষয়টি জানতাম না। কালীপুজোর বিসর্জনে ছোটোখাটো ঝামেলা থেকে ঘটনাটি নজরে আসে। পুলিশ খুব সুন্দর পদক্ষেপ করেছে। এরজন্য আমরা পুলিশের কাছে কৃতজ্ঞ এবং আমরা খুব খুশি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *