হাসিনার প্রত্যাবর্তনের আবহে জ্বলছে বাংলাদেশ, তার মধ্যেই ভারত-বাংলাদেশ নদী কমিশন বৈঠক ঢাকায়

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


হাসিনার প্রত্যাবর্তনের আগে জ্বলছে বাংলাদেশ। এই আবহে ঢাকায় ভারত-বাংলাদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক হয়ে গেল রবিবার। এটি ছিল দু’দেশের ৯১তম যৌথ কমিটির বৈঠক। ১৯৯৬ সালের গঙ্গার জলবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা এবং গঙ্গা ও পদ্মা নদীর জলপ্রবাহ ও বণ্টনসংক্রান্ত তথ্য বিনিময় নিয়ে আলোচনা হয়েছে এদিন।

জানা গিয়েছে, বৈঠকে গঙ্গা চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও শুকনো মৌসুমে জলপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণের তথ্য আদান-প্রদান করা হয়েছে বলেই খবর। আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হলেও, চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে রাখা হয়নি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব নেবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন:

বৈঠকে যোগ দিতে ভারতের জলশক্তি মন্ত্রকের পাঁচ সদস্যের প্রতিনিধি দল শনিবার ঢাকায় পৌঁছায়। ওই দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র। উল্লেখ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছরের গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে চলেছে। মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ দ্রুত চুক্তি পুনর্নবীকরণের আলোচনা চেয়ে ভারতকে চিঠি দিয়েছে। ভবিষ্যতে সুনির্দিষ্ট পরিমাণ জল পাওয়ার নিশ্চয়তা (গ্যারান্টি ক্লজ) যুক্ত করার দাবি তুলেছে। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগে ঢাকা দ্রুত আলোচনা শুরুর তাগাদা দিয়েছিল।

আরও পড়ুন:

উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনও মূল্যে আগামী ডিসেম্বর মাসে ভারতে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় গত কয়েক সপ্তাহ ধরে গোপালগঞ্জ-সহ একাধিক জেলায় সহিংস বিক্ষোভ দেখাচ্ছে আওয়ামি লিগের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আগামীকাল সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছে তারেক রহমান। এই আবহে নদী কমিশন নিয়ে দিল্লির-ঢাকা বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *