‘শত্রুতা’ ভুলে পুরভোটে হাত মেলাবে বাম-তৃণমূল? সেলিমদের কোর্টেই বলল ঠেললেন বেবি

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সামনেই পুরভোট। বিধানসভা নির্বাচনের ফলই প্রমাণ করে দিয়েছে, বাংলায় বিজেপিকে রোখা বেশ কঠিন। ফলে বিরোধীদের জোট নিয়ে একটা গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে। বাম-কংগ্রেস ও তৃণমূলের অন্দরে তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে বলেই সূত্রের। রবিবার সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি বুঝিয়ে দিলেন, রাজ্যস্তরে এই জোটের সিদ্ধান্ত থাকছে সেখানকার নেতৃত্বে হাতেই। ফলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে তৃণমূল ও বাম হাত ধরলেও তাতে অবাক হওয়ার কিছু নেই। 

পালাবদলের পর বাংলার রাজনীতির খোলনলচে বদলে গিয়েছে। ১৫ বছর ক্ষমতার অলিন্দে থাকা তৃণমূল রীতিমতো অস্বিত্ব সংকটে। ফলে খড়কুটোর মতো কংগ্রেসের হাত ধরতে চাইছে তৃণমূল। এদিকে দিন কয়েক আগে কংগ্রেসের একটি বৈঠকে দলের নেতারাই স্পষ্টভাবে স্বীকার করেছেন, হওড়া-কলকাতায় তাঁদের তুলনায় বামেদের জমি বেশি পোক্ত। ফলে পুরভোটের আগে একদিকে তৃণমূলের সঙ্গে কংগ্রেস, অন্যদিকে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে জল্পনা চলছে। বিজেপিকে প্রতিহত করতে বাম-তৃণমূল ও কংগ্রেস, তিনটি শক্তির একত্রিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রবিবার কলকাতায় সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের আয়োজিত সভায় তা নিয়ে প্রশ্ন করতেই কার্যত আলিমুদ্দিনের কোর্টেই বল ঠেললেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।

আরও পড়ুন:

ঠিক কী বলেছেন এম এ বেবি? এদিন সিপিএমের সাধারণ সম্পাদক কেরল ও ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “কেরলে তো কংগ্রেস, বাম ও মুসলিম লিগ জোট একসঙ্গে লড়েছে। ইন্ডিয়া জোটে তো সব বিরোধী শক্তি একসঙ্গে রয়েছে।” এরপরই তিনি বলেন, রাজ্যস্তরে কোথায় কী জোট হবে, তা নির্ভর করে সেখানকার পরিস্থিতির উপর। ফলে এই সিদ্ধান্ত নেবেন রাজ্যস্তরের নেতারাই। অর্থাৎ বাংলায় বামেরা কার হাত ধরবে, আদৌ জোট হবে কি না, সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আলিমুদ্দিনই। উল্লেখ্য, ২০১৬ সালে যে তৃণমূলকে পরাস্ত করতে বাম-কংগ্রেস হাত ধরেছিল, দশ বছরের ব্যবধানে চর্চায় সেই বাম-তৃণমূলের জোটের সম্ভাবনা। এতেই কার্যত প্রমাণিত, রাজনীতি মানেই ক্ষমতা দখলের লড়াই।     

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *