বিবাহিত পরিচয় লুকিয়ে তরুণীর সঙ্গে প্রেম, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার ‘মানবাধিকার কর্মী’

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বিবাহিত পরিচয় গোপন, নিজেকে মানবাধিকার কর্মী বলে দাবি করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাসের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির নবগ্রাম বিধানপল্লি এলাকায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাজের সুবাদেই অভিযোগকারীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্তের। অভিযোগকারী মহিলা নবগ্রামে সৌমেনের একটি অফিসে কাজ করতেন। অভিযোগ, সৌমেন ওই মহিলাকে নিজের বিয়ের বিষয়টি গোপন রেখে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। একসঙ্গে বসবাস করতে থাকেন।

আরও পড়ুন:

জানা গিয়েছে, অভিযুক্তের নাম সৌমেন দাস। তিনি হুগলির নবগ্রাম বিধানপল্লি এলাকার বাসিন্দা। এলাকায় তিনি নিজেকে মানবাধিকার কর্মী হিসেবেই পরিচয় দিতেন। স্বাভাবিকভাবেই এলাকার লোকেরা তাঁকে সম্মান করতেন। সেই সুযোগকেই কাজে লাগান সৌমেন। সূত্রের খবর, কাজের সুবাদেই অভিযোগকারীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্তের। অভিযোগকারী মহিলা নবগ্রামে সৌমেনের একটি অফিসে কাজ করতেন। অভিযোগ, সৌমেন ওই মহিলার কাছে নিজের বিয়ের বিষয়টি গোপন রেখে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। একসঙ্গে বসবাস করতে থাকেন। একাধিকবার সহবাসও করেন তাঁরা।

মহিলার অভিযোগ, সৌমেন তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রেখেছিলেন। কিন্তু পরবর্তীতে সৌমেনের স্ত্রীর কথা তিনি জানতে পারেন। এরপরই আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। উত্তরপাড়া থানায় সৌমেন দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অবশেষে কানাইপুর ফাঁড়ির পুলিশ সৌমেন দাসকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *